আসছে চৈত্র নবরাত্রি, দেবীর আশীর্বাদে বদলে যাবে এইসব রাশির জাতকদের আর্থিক ভাগ্য

আসছে চৈত্র নবরাত্রি

হাতে আর মাত্র ৪দিন। তার পরেই শুরু হতে চলেছে বসন্ত নবরাত্রি। নবরাত্রিতে মা দুর্গার ৯টি রূপের পূজা করা হয়। বিশ্বাস করা হয় যে নবরাত্রির সময় মা শক্তি স্বয়ং পৃথিবী দর্শনে আসেন। এই বছর ২ এপ্রিল ২০২২ থেকে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি। আর এই দিনগুলি জ্যোতিষ মতে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এবার এই সময়ে ২টি গ্রহ রাশিচক্র পরিবর্তন করবে এবং কিছু গ্রহ অন্যান্য গ্রহের সঙ্গে মিলিত হয়ে তৈরি করতে চলেছে একাধিক যোগ। তাই সামগ্রিকভাবে, গ্রহগুলির অবস্থানগুলি খুব বিশেষ হতে চলেছে এবং এটি বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ প্রমাণিত হবে। এক নজরে দেখে নেওয়া যাক চৈত্র নবরাত্রির এই পবিত্র তিথিতে কোন কোন রাশির জন্য খুলে যেতে চলেছে সৌভাগ্যের দরজা।

মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য চৈত্র নবরাত্রি অত্যন্ত শুভ প্রমাণিত হবে। মা দুর্গা এই রাশির ব্যক্তিদের প্রতি বিশেষ সদয় হবেন। এই রাশির ব্যক্তিরা কাজে সাফল্য পাবেন। চাকুরীজীবী যারা তাঁদের কেরিয়ার উজ্জ্বল হবে। কর্মক্ষেত্রে প্রশংসা এবং পদোন্নতি বৃদ্ধি পেতে চলেছে। কাজের জন্য ভ্রমণ উপকারী প্রমাণিত হবে।

 বৃষ রাশি

বৃষ রাশি

এই সময়টি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য সাফল্য বয়ে আনবে। ভাগ্য অনেক বিষয়ে সহায়ক হবে। আয়ের উৎস বৃদ্ধি পাবে যার ফলে আর্থিক ভাগ্য মজবুত থাকবে। ব্যবসার ক্ষেত্রে লাভ হতে চলেছে, ফলে যা আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে। ভালো কাজের জন্য বসের কাছ থেকে প্রশংসা পাবেন। অফিস বা কাজের ক্ষেত্রে বড় দায়িত্ব পেতে পারেন।

কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় অর্থ লাভের অনেক সুযোগ বয়ে আনবে। বিশেষ করে এই রাশির ব্যবসায়ীরা লাভবান হবেন। কাজের ক্ষেত্রে অগ্রগতি পাবেন। পারিবারিক ভাগ্যও বেশ ভালো থাকবে।

সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকারা এই সময়ে কিছু সুখবর পেতে পারেন। অপ্রত্যাশিত কোনও জায়গা থেকে টাকা পেতে পারেন। পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণে যেতে পারেন। আটকে থাকা কাজ শেষ হবে। যারা অসুস্থ তাঁরা রোগ থেকে মুক্তি পেতে পারেন।

কন্যা রাশি

কন্যা রাশি

এই বছর চৈত্র নবরাত্রিতে কন্যা রাশির জাতক জাতিকাদের আয়ের উৎস ভালো হবে। প্রেমের ক্ষেত্রে, এই সময়টি কন্যা রাশির জাতকদের জন্য ভাল প্রমাণিত হবে। আর্থিকভাবেও চৈত্র নবরাত্রি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ প্রমাণিত হবে।

 তুলা রাশি

তুলা রাশি

এই সময় তুলা রাশির জাতকদের জন্য শুভ ফল দেবে। কাজের ক্ষেত্রে অর্থ লাভ হবে। আয়ের নতুন পথ দেখা যাবে। পুরনো আটকে থাকা কাজগুলো এখনই শুরু হবে। স্বাস্থ্য ভালো থাকবে। সামগ্রিকভাবে, এই সময়টি এই রাশির জাতক জাতিকাদের জন্য খুব আনন্দের হবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+