সূর্যের রাশি পরিবর্তন কোন রাশির জন্য খুলবে সৌভাগ্যের দরজা ও কোন রাশির জন্য আনবে সমস্যা?

সূর্যের রাশি পরিবর্তন

ভগবান সূর্য নারায়নকে গ্রহদের প্রধান হিসেবে ধরা হয়ে থাকে। জীব জগতে শক্তির আধার হলেন সূর্য। তাছাড়া সূর্যকে জীবনে সাহসিকতা এবং কীর্তি ও যশের কারক গ্রহ হিসেবে দেখা হয়। তাই সূর্যের গতিবিধি সরাসরি প্রভাব ফেলে যেকোনো রাশির জাতক জাতিকার জীবনের উপর। আর আগামী মাসেই নিজের অবস্থান পরিবর্তন করতে চলেছেন সূর্য। ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ মকর রাশি থেকে কুম্ভ রশিতে স্থান পরিবর্তিত করতে চলেছেন সূর্য। এই পরিবর্তনের প্রভাব সমস্ত রাশির উপর পড়বে। সূর্য এক মাস কুম্ভ রাশিতে অবস্থান করবে। সূর্যের এই রাশি পরিবর্তন কিছু রাশিচক্রের জন্য অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে। শুধু তাই নয়, মিলবে মা লক্ষ্মীর আশীর্বাদও। অন্যদিকে কয়েকটি রাশির ক্ষেত্রে এই পরিবর্তন কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে। দেখে নেওয়া যাক কোন রাশিতে কেমন প্রভাব পড়তে চলেছে সূর্যের এই রাশি পরিবর্তনের।

মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের উপর সূর্যের রাশি পরিবর্তন বেশ ভালো প্রভাব ফেলতে চলেছে। এ সময় এই রাশির ব্যক্তিদের আত্মবিশ্বাস বাড়বে। কাজের ক্ষেত্রে সম্মান বাড়বে। চাকরিতে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ও লাভ হবে।

বৃষ রাশি

বৃষ রাশি

এই রাশির জাতক জাতিকারা সূর্যের রাশি পরিবর্তনের মিশ্র ফল পাবেন। বড়ো কোনও কাজে ব্যস্ত থাকবেন। কর্মজীবনে কঠোর পরিশ্রমের সুফল আসবে। স্বাস্থ্যের যত্ন নিতে হবে। বুঝে শুনে ব্যয় করলে ভালো। ২৬ ফেব্রুয়ারির পরে কিছুটা পারিবারিক সমস্যা হতে পারে।

মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের সূর্যের রাশি পরিবর্তনের কেরিয়ারের দিক থেকে অবস্থা ভালো হবে। ব্যবসায় লাভ হবে। স্বাস্থ্যের যত্ন নিতে হবে, নাহলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা আছে।

কর্কট রাশি

কর্কট রাশি

এই রশির জাতক জাতিকাদের এই সময় স্বাস্থ্য ভালো থাকবে। আয় বাড়বে। বাড়ি বা গাড়ির সুখ পেতে পারেন।

সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময় খরচ বাড়তে পারে। এই সময় রাগ এড়িয়ে চলতে হবে, নাহলে নিজেরি ক্ষতি করবেন এই রাশির জাতক জাতিকারা। কাজে কিছু অসুবিধা হতে পারে।

 কন্যা রাশি

কন্যা রাশি

এই সময় এই রাশির জাতক জাতিকাদের খারাপ বাক্য প্রয়োগ ও রাগ থেকে বিরত থাকা উচিত। বাবার স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে। ক্যারিয়ার-ব্যবসায় মনোযোগ দিলে তবেই সুফল মিলবে।

তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্যের রাশি পরিবর্তন বেশ ভালো প্রভাব ফেলবে। কাজে পরিশ্রম ও ব্যস্ততা বজায় থাকবে। তবে বেশ কিছু অপ্রিত্যাশিত কাজ করতে হতে পারে। বাবার স্বাস্থ্য কিছুটা খারাপ হবে।

 বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশির জাতক জাতিকাদের এই সময় খুব একটা বদল কিছু হবে না। মা বাবার স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা আছে।

ধনু রাশি

ধনু রাশি

চাকরি ও ব্যবসায় অগ্রগতি হতে পারে। রাগ এবং তর্ক এড়িয়ে চলাই ভালো। ভ্রমণ বা স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

 মকর রাশি

মকর রাশি

পরিশ্রম বেশি হবে, ফল কম হবে। তবে ধৈর্য ধরলে ফল ভালো হতে পারে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি


এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরিতে অগ্রগতি হতে পারে। কাজের ক্ষেত্রে ব্যস্ততা থাকবে। তবে স্বাস্থ্যের যত্ন নিতে হবে, নাহলে খারাপ হওয়ার সম্ভাবনা আছে।

 মীন রাশি

মীন রাশি

মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আয় বাড়বে। তর্ক এড়িয়ে চলাই ভালো। নাহলে ফল খারাপ হতে পারে। সম্পত্তি থেকে অর্থ লাভ হতে পারে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+