বুধের অবস্থান পরিবর্তনে হবে আর্থিক উন্নতি, জেনে নিন রাশিফল
গ্রহদের রাজকুমার বুধ মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করেছেন। এর সঙ্গে তাঁর নিচস্থ অবস্থানও শেষ হয়ে যাবে। বুধ আগামী ২৪ এপ্রিল পর্যন্ত মেষ রাশিতেই অবস্থান করবে এবং তার পরে এটি বৃষ রাশিতে প্রবেশ করবে। বুধের রাশি পরিবর্তনের প্রভাব কেরিয়ার, ব্যবসায়, বুদ্ধিমত্তা, বাচনভঙ্গিতে সরাসরি প্রভাব ফেলে। বুধের এই অবস্থান পরিবর্তন রাশিচক্রের ১২টি রাশিকেই প্রভাবিত করতে চলেছে। জেনে নেওয়া যাক বুধের অবস্থান পরিবর্তনে রাশিফল।

মেষ রাশি
বুধ তার স্থান পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করছে। এই রাশির জাতক জাতিকারা এর ফলে সমাজে মান সম্মান পাবেন। চাকরির ক্ষেত্রে কাজের প্রশংসা করা হবে। যদি নিজের পরিকল্পনা গোপন রেখে কাজ করেন তাহলে অবশ্যই সফল হবেন। অন্যথায় শত্রুরা অপমান বা ক্ষতি করার কোন সুযোগই ছাড়বে না। এই সময় কাউকে ঋণ দেবেন না বা কারও কাছ থেকে টাকা ধার নেবেন না।

বৃষ রাশি
বুধের এই অবস্থান পরিবর্তনের ফলে বৃষ রাশির জাতক জাতিকাদের ব্যয় বৃদ্ধি হবে। তবে পরিবারের থেকে কোনও খারাপ খবর আসতে পারে। কেরিয়ারের দিক থেকে সময়টি খুব ভালো। বিদেশি কোম্পানিতে চাকরি পাওয়া বা বিদেশে স্থায়ী হওয়ার স্বপ্ন পূরণ হতে পারে। যারা প্রেমের বিয়ে করতে চান তাঁদের জন্য এটি একটি ভালো সময়।

মিথুন রাশি
বুধের স্থান পরিবর্তনের ফলে মিথুন রাশির জাতক জাতিকারা কাজে অগ্রগতি পাবেন। ব্যবসার ক্ষেত্রে অর্থ লাভ হবে। পুরনো কোনও আটকে থাকা টাকা পাওয়া যাবে। বাড়ির লোকজনের সহযোগিতা থাকবে। নববিবাহিত দম্পতিরা সন্তান সংক্রান্ত বিষয়ে ভালো খবর পেতে পারেন।

কর্কট রাশি
এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সম্মান ও সম্মান বয়ে আনবে। চাকরির ক্ষেত্রে পদোন্নতি হতে পারে। যদি নিজের কেরিয়ার উন্নত করার চেষ্টা করেন তবে অবশ্যই সাফল্য পাবেন। এই সময় কর্কট রাশির জাতক জাতিকারা একটি বাড়ির বা নতুন গাড়ি কিনতে পারেন। জীবনের সব কঠিন চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সক্ষম হবেন। কাজের ক্ষেত্রে বসের সঙ্গে সম্পর্ক নষ্ট করবেন না, নাহলে অসুবিধায় পড়তে পারেন।

সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় পদোন্নতি, বেতন বৃদ্ধি বা নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এই সময় প্রতিটি কাজে সাফল্য পাবেন। কঠিন চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সক্ষম হবেন। পড়ুয়ারা পরীক্ষায় সাফল্য পাবেন। আদালতে মামলা হলে সফলতা পাওয়া যাবে।

কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকারা এই সময় নানা সমস্যার সম্মুখীন হতে পারেন। কাজে বাধা আসতে পারে। সেইসঙ্গে স্বাস্থ্যগত সমস্যাও হতে পারে। কর্মক্ষেত্রে কেউ ষড়যন্ত্র করতে পারে, তাই খুব সতর্ক হয়ে কাজ করা ভালো। এই সময় ঋণ নেওয়া বা দেওয়া থেকে বিরত থাকুন, নাহলে হতে পারে আর্থিক ক্ষতি।

তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বুধের এই রাশি পরিবর্তন খুবই শুভ ফল প্রদান করতে চলেছে। যারা অংশীদারিত্বে কাজ করছেন তাঁরা এই সময় সাফল্য পাবেন। ব্যবসার ক্ষেত্রে বড় অর্ডার পাওয়া যাবে। চাকরি করছেন যাঁরা তাঁরা কাজের ক্ষেত্রে পদোন্নতি, বেতন বৃদ্ধি পেতে পারেন। আর্থিক পক্ষ মজবুত হবে এই সময়।

বৃশ্চিক রাশি
মেষ রাশিতে বুধের প্রবেশ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য খারাপ করবে। পাকস্থলী বা পাচনতন্ত্র সংক্রান্ত রোগে আক্রান্ত হতে পারেন। গোপন শত্রুদের এড়িয়ে চলুন। আদালতে কোনও মামলা থাকলে বাইরেই তা নিষ্পত্তি করুন। সম্পত্তি সংক্রান্ত ঝামেলাগুলি নিষ্পত্তি বা জমি কেনার জন্য এটি একটি ভাল সময়।

ধনু রাশি
বুধের রাশি পরিবর্তন ধনু রাশির জাতকদের জন্য প্রতিটি কাজে সাফল্য বয়ে আনবে। বিশেষ করে ছাত্র ছাত্রীদের জন্য এই সময়টা খুবই শুভ। সন্তান সংক্রান্ত ভালো খবর পেতে পারেন। যারা বিয়ে করতে ইচ্ছুক তারা এই সময়ে গাঁটছড়া বাঁধতে পারেন।

মকর রাশি
মকর রাশির জাতকদের জন্য এই সময়টা গড়পড়তা হবে। কিছু জিনিস চুরি হতে পারে, তাই ভ্রমণের সময় সতর্ক থাকুন। বিদেশী কোনও কম্পানিতে বিনিয়োগ সংক্রান্ত কাজ সম্পন্ন হবে। গৃহ সম্পত্তি থেকে লাভ হবে। নতুন গাড়ি কিনতে পারেন।

কুম্ভ রাশি
বুধের এই অবস্থান পরিবর্তন কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাহস বৃদ্ধি করবে। চাকরিতে পদোন্নতি পাবেন। এই সময় ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়তে পারে। এই সময় কঠোর পরিশ্রম এবং যোগ্যতার ভিত্তিতে এই রাশির জাতক জাতিকারা প্রতিটি কাজে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন।

মীন রাশি
বুধের রাশি পরিবর্তন মীন রাশির মানুষদের অপ্রত্যাশিত ফলাফলের সম্মুখীন করবে। অর্থ লাভ হবে। কারও কাছে আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। কর্মজীবনে লাভ হবে। কোনও বড় কাজ করার আগে অন্যদের সঙ্গে তা আলোচনা না করলেই ভালো। শত্রু ফের বিপক্ষে যেতে পারে, তাই খেয়াল রাখুন।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications