সূর্যগ্রহণের ঠিক ১৫ দিন পরেই চন্দ্রগ্রহণ, এইসব রাশির উপর পড়বে প্রভূত প্রভাব
সূর্যগ্রহণের ঠিক ১৫ দিন পরেই চন্দ্রগ্রহণ, এইসব রাশির উপর পড়বে প্রভূত প্রভাব
জ্যোতিষ শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে সারা বছর ধরে যে গ্রহণ হয় তার বিশেষ তাৎপর্য রয়েছে। সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ, উভয়ই খুব গুরুত্বপূর্ণ। ২০২২ সালে মোট ৪টি গ্রহণ হতে চলেছে। এর বিশেষ প্রভাব দেখা যায় মানুষের জীবনে। এই বছরের প্রথম গ্রহণ হবে আগামী ৩০ এপ্রিল। এটি একটি সূর্যগ্রহণ। কিন্তু প্রায় সেই একই সময়ে, সূর্যগ্রহণের ঠিক ১৫ দিনের মাথায় ঘটতে চলেছে চন্দ্রগ্রহণও। এই দুটি প্রধান গ্রহণের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জীবনে দেখা যাবে।

দুই গ্রহণের অবস্থান
শাস্ত্র মতে যে কোনও গ্রহণের অবস্থান ও যোগ সবথেকে গুরুত্বপূর্ণ। কোন রাশি বা নক্ষত্রের অবস্থানে গ্রহণ সংঘটিত হচ্ছে তার উপর অনেকাংশে নির্ভর করে তার প্রভাব। জ্যোতিষীদের মতে ২০২২ সালের প্রথম সূর্যগ্রহণ মেষ রাশিতে হবে। অন্যদিকে, বৃশ্চিক রাশিতে ১৫ মে চন্দ্রগ্রহণ হতে চলেছে। জেনে নেওয়া যাক কোন রাশির জাতক জাতিকারা এই গ্রহন থেকে বিশেষ উপকার পাবেন।

মেষ রাশি
বছরের এই দুটি গ্রহনই মেষ রাশিতে ভালো প্রভাব ফেলবে। এই রাশির জাতকদের আর্থিক অবস্থা ভালো থাকবে। কর্মজীবনে অগ্রগতি হবে।শুধু তাই নয়, এই রাশির জাতকদের কাজের প্রশংসা হবে সর্বত্র। চাকরির পাশাপাশি ব্যবসায়িকদের জন্যও এই গ্রহণ শুভ হতে চলেছে। নতুন কাজ শুরু করার চিন্তাভাবনা যারা করছেন তাঁদের জন্যও এই সময়টি অনুকূল হবে।

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের উপরও এই দুই গ্রহণের শুভ প্রভাব দেখা যাবে। চাকরিতে পদোন্নতি পাবেন। সরকারী দফতরে কর্মরতদেরও পদোন্নতির সম্ভাবনা রয়েছে। একই সময়ে, সিংহ রাশির কাজের ক্ষেত্রে বেতন বৃদ্ধি হতে পারে। অর্থ উপার্জনের পাশাপাশি, এই রাশির ব্যক্তিরা বিনিয়োগের সম্পূর্ণ লাভ নিতে সক্ষম হবেন। কর্ম সংক্রান্ত ভ্রমণও ভালো ফল দিতে পারে।

ধনু রাশি
বছরের প্রথম এবং দ্বিতীয় গ্রহণ ধনু রাশির জাতক জাতিকাদের উপর শুভ প্রভাব ফেলতে চলেছে। এই রাশির ব্যক্তিরা নতুন চাকরি পেতে পারেন। সেই সঙ্গে জীবনে বজায় থাকবে মা লক্ষ্মীর কৃপা। কাজের ক্ষেত্রে আয়ের উৎস বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্থ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে এবং তা আগের চেয়ে শক্তিশালী হবে। যেকোনো কাজে দারুণ সাফল্য পেতে পারেন। আটকে থাকা কাজ এই সময়ে শেষ হতে পারে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications