শনিচরি অমাবস্যায় হবে বছরের প্রথম সূর্যগ্রহণ, জেনে নিন এর মহত্ব

২০২২ সালের প্রথম সূর্যগ্রহণের আর মাত্র কয়েকদিন বাকি। এটি একটি সূর্যগ্রহণ হবে এবং এটি ঘটতে চলেছে আগামী ৩০ এপ্রিল। তবে এই সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান হবে না, তাই এর সূতক সময়ও বৈধ হবে না। দক্ষিণ আমেরিকা, দক্ষিণ প্রশান্ত মহাসাগর প্রভৃতি স্থানে এই গ্রহণ দৃশ্যমান হবে। কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে, আংশিক সূর্যগ্রহণের পরেও, এটি সমস্ত রাশির উপর প্রভাব ফেলবে। কারণ সূর্য হোক কিংবা চন্দ্র, যে কোনও গ্রহণ সরাসরি প্রভাব ফেলে প্রতিটি রাশির জাতক জাতিকাদের জীবনে। তাই দৃশ্যমান না হলেও বছরের প্রথম সূর্যগ্রহণ খুবই তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

শনিচরি অমাবস্যায় সূর্যগ্রহণ

শনিচরি অমাবস্যায় সূর্যগ্রহণ

এই বছর, অর্থাৎ ২০২২ সালের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে অমাবস্যার দিনে হচ্ছে এবং এই দিনটিও শনিবার। এবং শনিবারে সংগঠিত হওয়া অমাবস্যাকে বলা হয় শনিচরি অমাবস্যা। সাধারণত শিংচরি বা শনিচরি অমাবস্যার দিনে পূর্বপুরুষদের স্নান, দান ও নৈবেদ্য অর্পণ করা হয়। তবে এবার এই দিনে সূর্যগ্রহণের কারণে গ্রহন শুরু হওয়ার আগেই পূর্বপুরুষদের শ্রাদ্ধ ও স্নান দান করা শুভ হবে। ৩০ এপ্রিল রাত ১২টা থেকে এই সূর্যগ্রহণ শুরু হবে, তাই তার আগে পূর্বপুরুষদের শ্রাদ্ধ ও তর্পণ করা ভালো ফল দান করবে।

বৃষ রাশি

বৃষ রাশি

২০২২ সালের ৩০ এপ্রিল ঘটতে যাচ্ছে বছরের প্রথম সূর্যগ্রহণ, যা বৃষ রাশিতে সংগঠিত হবে। এর ঠিক ১৫ দিন পর আগামী ১৫ মে বছরের প্রথম চন্দ্রগ্রহণও হতে চলেছে। এই সময়টি ৩টি রাশির জন্য খুব শুভ। বছরের প্রথম সূর্যগ্রহণ বৃষ রাশিতে ঘটছে। এই সময়টি এই রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে অগ্রগতি দেবে। ব্যবসায়ীরা প্রচুর লাভবান হবেন। নতুন কোনো কাজ শুরু করতে পারেন। এমন একটি শুভ ঘটনা ঘটবে, যা বদলে দেবে গোটা জীবন।

সিংহ রাশি

সিংহ রাশি

এই সময়টি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক সুবিধা বয়ে নিয়ে আসবে। বিভিন্ন উপায়ে আয়ের উৎস বৃদ্ধি পাবে, যার ফলে এই রাশির আর্থিক অবস্থা মজবুত হবে। চাকরি বা কাজের ক্ষেত্রে পদোন্নতি হবে, এছাড়া মাইনে বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। এই সময় এই রাশির জাতক জাতিকারা দীর্ঘ ভ্রমণে যেতে পারেন, কোনও সহকর্মীর সান্নিধ্য অনেক উপকারে আসবে।

 ধনু রাশি

ধনু রাশি


বছরের প্রথম সূর্যগ্রহণ বিভিন্ন রাশির জাতক জাতিকাদের উপর আলাদা আলাদা প্রভাব ফেলতে চলেছে। সেই মত এই সময় ধনু রাশির জাতক জাতিকাদের জন্য চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ নিয়ে আসবে। এই সময় নতুন ভালো চাকরি পেতে পারেন। টাকা রোজগারের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। অনেকদিন থেকে বন্ধ হয়ে পড়ে থাকা কাজ কাজ শুরু হবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+