বদলে যেতে চলেছে এইসব রাশির ভাগ্য, রাহুর আশীর্বাদে লাভ হবে বিপুল আর্থিক সুখ

বদলে যেতে চলেছে এইসব রাশির ভাগ্য, রাহুর আশীর্বাদে লাভ হবে বিপুল আর্থিক সুখ

পুরাণ অনুযায়ী, রাহুকে বলা হয় ছায়া গ্রহ। ছল করে অমৃত পান করতে গিয়ে ধরা পরে যান এক অসুর। সেই সময় নারায়ণ দ্বারা শিরচ্ছেদ করা হয় তাঁর। কিন্তু অমৃত পান করে অমরত্ব লাভ করে সেই অসুরের মাথা। যেটি রাহু গ্রহ নামে বর্তমান। এবং বাকি দেহের অংশের ছায়া কেতু নামে থেকে যায় সৃষ্টিতে। আর রাহুকে যেহেতু ছায়া গ্রহ হিসেবে মনে করা হয় তাই অধিকাংশ মানুষের ধারনা রাহু সর্বদা অশুভ ফল প্রদান করে থাকেন। কিন্তু তা সত্যি নয়। কারণ রাহুকে বৈভব, অর্থ উপার্জন করার ইচ্ছা, সম্পর্ক মজবুত করা এবং মানুষের সকল প্রকার কামনার কারক গ্রহ বলে মনে করা হয়ে থাকে। আর এবার ১৭ মার্চ, অর্থাৎ শুক্রবার এই গ্রহ গোচরের ফলে অগাধ অর্থ লাভ করতে চলেছে কন কোন রাশি, দেখে নেওয়া যাক।

মিথুন রাশি

মিথুন রাশি

নিজের বর্তমান রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করতে চলেছেন রাহু। আর এই রাহুর গোচরের ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের আয় বাড়বে। এতে এই রাশির ব্যক্তিদের আর্থিক অবস্থা মজবুত হবে। পাশপাশি কাজের ক্ষেত্রে এই রাশির মানুষদের অর্থ লাভ হবে। চাকরিতে পদোন্নতি পেতে পারেন। যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন তাঁরা ভালো লাভ পাবেন।

 কর্কট রাশি

কর্কট রাশি


রাহুর এই রাশি পরিবর্তন কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অনেক ভালো ভাগ্য বয়ে আনবে। কর্মক্ষেত্রে তাঁরা যাই করুক না কেন সফলতা লাভ করতে সক্ষম হবেন। কেরিয়ারের জন্য খুব ভালো সময় এটি। সেই সঙ্গে ব্যবসায় ভালো সময় যাবে। কাজের ক্ষেত্রে অর্থ লাভ হবে। পড়ুয়াদের বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

রাহুর মেষ রাশিতে প্রবেশ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সৌভাগ্যের ক্ষেত্রে অনেক উপকার করবে। এই রাশির লোকেরা চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্ট পেতে পারেন। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। বেকারদের চাকরি পাওয়ার সভাবনা থাকে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা ভালো ফল পাবেন। এই সময় এই রাশির ব্যক্তিরা প্রচুর অর্থ উপার্জন করবেন এবং ভাল সঞ্চয় করতে সক্ষম হবেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন।

 কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য রাহুর এই রাশি পরিবর্তনের যাত্রা খুবই শুভ প্রমাণিত হবে। চাকরি পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে। কাজের ক্ষেত্রে পদোন্নতি বা বড় আসন অর্জন পেতে পারেন। হঠাৎ কোনও অপ্রত্যাশিত ভাবে আর্থিক লাভ হবে। আটকে থাকা টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

 মীন রাশি

মীন রাশি

রাহুর মেষ রাশিতে গমন মীন রাশির জাতক জাতিকাদের নানা রকম ভাবে উপকার করতে পারে। তাদের আয়ও বাড়তে পারে এবং হঠাৎ করেই তারা যেকোনো জায়গা থেকে টাকা পেতে পারে। এমনকি বড় বড় কাজও কেবল বক্তৃতার ভিত্তিতে করা যায়। এই রাশির জাতকদের কাজ প্রশংসা পাবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+