সূর্যদেবের মিথুন রাশিতে প্রবেশ ব্যাপক প্রভাব ফেলবে রাশিচক্রের উপর

সূর্যের স্থান পরিবর্তনে প্রভাব পড়বে রাশির উপর

সূর্যদব মিথুন রাশিতে প্রবেশ করছেন। আগামী ১৬ই জুলাই ২০২২ পর্যন্ত সূর্য এই রাশিতেই অবস্থিত থাকবেন গ্রহদের অধিপতি সূর্য। মিথুন রাশিতে সূর্যের গমনের ফলে সমস্ত রাশির উপর এর প্রভাব দেখা যাবে। বুধবার রাত ১১টা বেজে ৫৮ মিনিটে মিথুন রাশিতে সূর্যদেব গমন করেছেন। জেনে নেওয়া যাক সূর্যের এই রাশি পরিবর্তন কোন রাশির জাতকদের জন্য কেমন হবে।

মেষ রাশি

মেষ রাশি

এই সময়ে এই রাশির জাতক জাতিকাদের পরিবারের বিশেষত বাবার সঙ্গে কিছু মতবিরোধ হতে পারে। পিতার স্বাস্থ্যের অবনতিও হতে পারে। কর্মক্ষেত্রে এই সময় আগের থেকে আরও বেশি সতর্ক থাকতে হবে।

 বৃষ রাশি

বৃষ রাশি

পরিবারে বিবাদের সম্ভাবনা রয়েছে, বিশেষত পারিবারিক সম্পত্তি বা সম্পত্তি নিয়ে বাড়িতে সদস্যদের মধ্যে বিবাদ হতে পারে। স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। এই সময়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।

 মিথুন রাশি

মিথুন রাশি

পরিবার বা কাজের ক্ষেত্রে বিবাদ বাড়তে পারে। এই সময়ে প্রেমের সম্পর্কে বিবাদ দেখা দিতে পারে। তাই নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করুন।

কর্কট রাশি

কর্কট রাশি

সূর্যের এই যাত্রা আপনার জন্য শুভ প্রমাণিত হবে। এই সময়ে বিদেশ ভ্রমণের সুযোগ তৈরি হচ্ছে। কাজের জায়গায় প্রতিপক্ষকে জয় করতে সক্ষম হবেন। কিন্তু নিজের স্বাস্থ্য সম্পর্কে আরও সতর্ক থাকুন।

 সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ভালো হবে। সম্মান বাড়বে। প্রেমের সম্পর্কের জন্য খুব ভাল সময় হিসেবেই প্রমাণিত হবে।

কন্যা রাশি

কন্যা রাশি

কন্যা রাশির জন্য সূর্যের এই স্থান পরিবর্তন ভালো হতে চলেছে। এই সময়ে কর্মজীবনে আপনার উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে ভালো কাজ করবেন। চাকরির ক্ষেত্রে পদোন্নতি পেতে পারেন। তবে এই সময়ে, পিতামাতার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন।

তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের এই অবপ্সথান পরিবর্তন খুব শুভ হতে চলেছে। এই সময়ে এই রাশির জাতক জাতিকাদের আয় বাড়বে। এই সময়ে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পিতার পূর্ণ সমর্থন পাবেন। কাজের জন্য দীর্ঘ ভ্রমণে যেতে হতে পারে। এবং এই ভ্রমণ থেকে উপকৃত হবেন এই রাশির জাতক জাতিকারা। ধর্মীয় কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।

 বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

সূর্যের স্থান পরিবর্তন স্বাস্থ্যের জন্য খুব খারাপ প্রমাণিত হবে, তাই এই সময়ে স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া জরুরী। আর্থিক ক্ষতিও সহ্য করতে হতে পারে। তাই টাকা লেনদেনের সময় বিশেষ নজর দিন। যে কোনও তর্ক থেকে দূরে থাকুন।

ধনু রাশি

ধনু রাশি

মিথুন রাশিতে সূর্যের গমনের কারণে ধনু রাশির জাতকদের বিবাহিত জীবনে সমস্যা হতে পারে। বিতর্ক এড়িয়ে চলুন, ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে এই সময়টা বেশ ভালো যেতে চলেছে।

মকর রাশি

মকর রাশি

এই সময় প্রতিটি কাজ শেষ করতে আরও বেশি পরিশ্রম করতে হবে। কোনও ধরনের নেতিবাচক চিন্তা এই সময় সক্রিয় হবে। সময়টা খুব একটা ভালো হবে না। কাজের ক্ষেত্রে প্রতিপক্ষ অনেক বিরক্ত করবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই সময়ে সন্তানের দিক থেকে কিছু সমস্যা হতে পারে, যার কারণে মানসিক চাপ থাকতে পারে। প্রেমের সম্পর্কে বিবাদ হতে পারে। স্ত্রীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন।

মীন রাশি

মীন রাশি

কাজের ক্ষেত্রে সময়টা খুব একটা ভালো যাবে না। সহকর্মীদের সঙ্গে বাদ বিবাদ হতে পারে। এই সময়ে বাড়িতেও নানা রকমের বিতর্কের পরিস্থিতি তৈরি হতে পারে। মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+