জেনে নিন কোন কোন রাশিতে নতুন বছরে প্রভাব ফেলতে চলেছে রাহু

জেনে নিন কোন কোন রাশিতে নতুন বছরে প্রভাব ফেলতে চলেছে রাহু

আসছে নতুন বছর। ২০২২ সালে বেশ কিছু গ্রহের গতিবিধি সরাসরি প্রভাব ফেলতে চলেছে রাশিচক্রে। তার মধ্যে অন্যতম রাহুর রাশি পরিবর্তন। এর ফলে কয়েকটি রাশির ভাগ্যচক্রে পরিবর্তন দেখা দিতে চলেছে। দেখে এওয়া যাক কোন কোন রাশির জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে রাহু।

রাহুর সংক্ষিপ্ত ইতিহাস

রাহুর সংক্ষিপ্ত ইতিহাস

হিন্দু জ্যোতিষ শাস্ত্রে যে দুটি গ্রহকে ছায়া গ্রহ বলা হয়ে থাকে তা হল রাহু এবং কেতু। পুরাণ অনুযায়ী সমুদ্রমন্থনে যে অমৃত কলস উঠেছিল তা মোহিনী রূপ ধরে অসুরদের কাছথেকে উদ্ধার করে দেবতাদের খাইয়েছিলেন নারায়ণ। কিন্তু অমৃতের লোভে এক অসুর দেবতার ছদ্মবেশে তা পান করেন। তা দেখে নারায়ণ তাঁর সুদর্শন দিয়ে অসুরের মাথা কেটে দিলেও অমৃতের প্রভাবে সেই মাথা রাহু নাম নিয়ে থেকে যায় নক্ষত্রলোকে। আর রাহুর দেহের প্রতিবিম্ব থাকে কেতু রূপে।

 জ্যোতিষে রাহুর গুরুত্ব

জ্যোতিষে রাহুর গুরুত্ব

রাহুকে সবাই খারাপ কারক হিসেবে দেখলেও হিন্দু জ্যোতিষ ও পুরাণ মতে রাহুর গুরুত্ব খুবই উল্লেখযোগ্য। ঠিক যেমন রাত না থাকলে দিনের মহত্ব কমে যাবে ঠিক তেমনই রাহুর প্রভাব না থাকলে হয়ত অন্যান্য গ্রহের গুরুত্ব নাশ হত। তাই রাহুকে অন্য স্থান দেওয়া হয় গ্রহকেন্দ্রে। আবার মানব জীবনে যত ইচ্ছা, চাহিদা, অর্থাৎ ষড়রিপুর অধিপতি হলেন রাহু। জীবনে হঠাত কিছু বড় প্রাপ্তি এবং কোনও কিছুর অস্তিত্ব বৃদ্ধির কারক ও হলেন রাহু। তাই রাহু না থাকলে জ্যোতিষ তথা গ্রহ-রাশিচক্রের গুরুত্বপূর্ণ দিক অপূর্ণ থাকে।

নতুন বছরে রাহুর গতি

নতুন বছরে রাহুর গতি

আর মাত্র কদিন পরেই আসছে নতুন বছর। আর নতুন বছরে সবাই পুরনো ক্লেশ ভুলে নতুন কিছু পাওয়া ও স্বপ্ন দেখার আশা করছেন। তাই নতুন বছরে ভাগ্যের চাকা ফেরাতে তৎপর সবাই। সেক্ষেত্রে দেখে নেওয়া যাক রাহুর গতি কী হতে চলেছে। আগামী বছরে রাহু বৃষ রাশি থেকে মেষ রাশিতে গমন করছে। রাহু এক রাশিতে দেড় বছর অবস্থান করেন। ২০২২ সালের ১২ এপ্রিল সকাল ১০ টা ৩৬ মিনিটে রাহু তাঁর অবস্থান পরিবর্তন করতে চলেছেন। এতে সরাসরি প্রভাব পড়তে চলেছে রাশিচক্রে।

 মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসে রাহুর যাত্রা পারিবারিক ও ব্যবসায়িক জীবনে অসুবিধা সৃষ্টি করবে। এর কারণে সম্পর্কের মধ্যে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়াও অর্থের ক্ষতি হতে পারে। রাহুর বিশেষ রত্ন বলা হয় 'গোমেদ' কে। কোনও ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে রূপার আংটিতে গোমেদ ধারণ করলে তা সুফল দেবে।

বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহুর এই গতিবিধি মনের উপর প্রভাব ফেলতে পারে। কল্পনায় হারিয়ে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে তা খারাপ ফল দিতে পারে। তাই সাবধান হওয়া দরকার। এছাড়া খরচ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। মহাদবের উপাসনা করলে এক্ষেত্রে ভালো ফল লাভ হবে।

কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকারা এপ্রিলের পরে তাদের কর্মজীবনে সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে ধৈর্য ধরতে হবে। চাকরি পরিবর্তন করতে চাইলে ভাল সুযোগ আছে। কিন্তু নতুন চাকরি না পাওয়া পর্যন্ত পুরনো চাকরি ছেড়ে দেওয়া ঠিক হবে না। নাহলে সমস্যা হতে পারে।

কন্যা রশি

কন্যা রশি

কন্যা রাশির জাতকদেরও কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সিনিয়রদের সঙ্গে বিবাদ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নেওয়া দরকার। দুর্ঘটনা বা অন্য কোনো কারণে আঘাতের সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই সময়টি বৃশ্চিক রাশির জাতকদের পারিবারিক জীবনে সমস্যা নিয়ে আসতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। এই সময়টি মানহানির কারণও হতে পারে। নারায়ণের মোহিনী রূপের উপাসনা করা এই সময়ে ভালো ফল দেবে।

 ধনু রাশি

ধনু রাশি

2022 সালে ধনু রাশির জাতকদের আইনি ঝামেলায় পড়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম করলে তবেই ভালো ফল পাবে।

এই তথ্য সম্পূর্ণরূপে জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+