শনি অমাবস্যায় সূর্যগ্রহণ এইসব রাশির জীবনে করবে অর্থের বর্ষণ, জানুন আপনার রাশির ভাগ্য
শনি অমাবস্যায় সূর্যগ্রহণ এইসব রাশির জীবনে করবে অর্থের বর্ষণ, জানুন আপনার রাশির ভাগ্য
জ্যোতিষ শাস্ত্র মতে সূর্য বা চন্দ্র, যাই হোক না কেন প্রতিটি গ্রহণের গুরুত্বই অনেক বেশি। কিন্তু তার মধ্যে যেহেতু সূর্যকে জীব জগতের শক্তির মূল আধার বা প্রাণ ধারণের কারক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে সেই কারণে জ্যোতিষ মতে সূর্যগ্রহণকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। পুরাণ অনুযায়ী, ছায়া গ্রহ রাহু যখন সূর্যকে গ্রাস করে তখন সূর্যগ্রহণ হয়ে থাকে। আর এই বছর অর্থাৎ ২০২২ সালে মোট ৪টি গ্রহণ সংঘটিত হতে চলেছে।

সূর্যগ্রহণের নির্ঘণ্ট
২০২২ সালের প্রথম সূর্যগ্রহণ আগামী ৩০ এপ্রিল ঘটতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটবে বৈশাখ মাসের অমাবস্যা তিথিতে। তবে এই সূর্যগ্রহণ পূর্ণগ্রাস নয়, আংশিক গ্রাস হবে। এই অমাবস্যা শনিবার সংগঠিত হচ্ছে তাই এক্ষেত্রে শনিচরি অমাবস্যা যোগ তৈরি হচ্ছে। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে এই গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বছরের প্রথম সূর্যগ্রহণ শুরু হবে মধ্যরাত অর্থাৎ ১২টা ১৫ মিনিট থেকে এবং চলবে ভোর ৪টে ৮ মিনিট পর্যন্ত। এই সূর্যগ্রহণ মেষ রাশিতে ঘটতে চলছে। কিন্তু এই গ্রহণ যেহেতু ভারতে দেখা যাবে না সেই কারণে এর সূতক সময়ও বৈধ হবে না। যদিও সমস্ত রাশির উপর গ্রহনের প্রভাব দেখা যাবে, তবে কিছু রাশির জাতক জাতিকারা এর বিশেষ সুবিধা পাবেন। জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বছরের প্রথম সূর্যগ্রহণ ভালো ফল দিতে চলেছে।

বৃষ রাশি
জ্যোতিষ শাস্ত্র অনুসারে বছরের প্রথম সূর্যগ্রহণ বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো ফলদায়ক হতে চলেছে। এই সময় এই রাশির আর্থিক অবস্থা মজবুত হবে এবং কর্মজীবনে অনেক সাফল্য অর্জিত হবে। এই সময়ে অসমাপ্ত কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় নতুন লেনদেন তৈরি হতে পারে। অন্যদিকে যদি বৃষ রাশির জাতকরা ব্যবসায় বিনিয়োগের কথা ভাবেন তাহলে এই সময়টি অনুকূল। অর্থ সঞ্চয়ের জন্য কোনও মাসিক পরিকল্পনা অবলম্বন করলে ভালো হবে, এটি ভবিষ্যতে উপকারে আসবে।

কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতকাদের এই সময়ে কর্মক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্য পূর্ণ সমর্থন পাবে। চাকরি বা সমাজে সম্মান লাভ করতে সক্ষম হবেন। সূর্যগ্রহণের কারণে এই রাশির জাতক জাতিকারা নতুন চাকরির অফার পেতে পারেন।

তুলা রাশি
জ্যোতিষ শাস্ত্র অনুসারে তুলা রাশির জাতকদের জন্য বছরের প্রথম সূর্যগ্রহণ শুভ প্রমাণিত হতে চলেছে। এই সময় তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসায় লাভ হতে পারে। সেই সঙ্গে ব্যবসায় বিনিয়োগের জন্যও এই সময় অনুকূল। বিদেশে বিলগ্নীকরণ সংক্রান্ত ব্যবসায় ভালো লাভ হতে পারে। সেই সঙ্গে বহুদিন ধরে আটকে থাকা টাকাও উদ্ধার করা যাবে। কাজের ক্ষেত্রে প্রশংসা ও সম্মান লাভ হবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications