কোনদিকে মুখ করে খেলে আপনার শরীর সুস্থ থাকবে ও আর্থিক দিকে উন্নতি হবে
কোনদিকে মুখ করে খেলে আপনার শরীর সুস্থ থাকবে ও আর্থিক দিকে উন্নতি হবে
সারাদিন আমরা কঠোর পরিশ্রম করি ভালোভাবে থাকার জন্য, সুস্থ থাকার জন্য। আর আমাদের সুস্থ থাকতে গেলে খাবার খুব দরকার। খেতে বসারও কিন্তু বাস্তুশাস্ত্রে একটি বিশেষ নিয়ম রয়েছে। সেটি মেনে চললে তবেই কিন্তু শরীর সুস্থ থাকে এবং নানারকম রোগ থেকে বাঁচা যায়। সেই সঙ্গে শরীরও সুস্থ থাকে। দেখে নিন কোন দিকে বসে খাবেন আর কোনদিকে বসে খাবেন না।

কোনদিকে মুখ করে খাবেন
খাবার সব সময় সঠিক দিকে মুখ করে খাওয়া উচিত। বাস্তুশাস্ত্র অনুসারে, পূর্ব দিকে মুখ করে খাওয়া খুবই ভালো। এতে আপনার খুবই ভালো হবে। এতে আপনার শরীর খুব ভালো থাকবে। পজিটিভ এনার্জি পাবেন। সবসময় আপনার মধ্যে খুশি খুশি ভাব থাকবে। খাবার ভালোভাবে হজম হবে এবং আপনার আয়ু কিন্তু অনেকটাই বাড়বে। তাই উত্তর দিকে পূর্ব দিকে মুখ করে খান।

এতে খাবার ভালো হজম হয়
উত্তর দিকে মুখ করে খাওয়া খুব ভালো। এতে আপনার মানসিক চাপ কমবে। আপনি নানান রোগ থেকে বের হতে পারবেন। স্বাস্থ্য ভালো থাকবে এবং মন সবসময় উৎফুল্ল থাকবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে সর্বদাই উত্তর দিক করে মুখ করে খাবেন। এতে আপনার কর্মজীবনে খুব উন্নতি হবে। আর খাবার খুব তাড়াতাড়ি হজমও হবে।

কেন পশ্চিম দিকে মুখ করে খাবেন
তবে যারা ব্যবসা করছেন বা আপনার কর্মক্ষেত্রে খুব তাড়াতাড়ি উন্নতি করতে চাইছেন তারা অবশ্যই পশ্চিম দিক করে মুখ করে খাবেন। এতে আপনার অর্থনৈতিক দিক খুব ভালো এবং আর্থিক দিকের খুব উন্নতি লাভ করতে পারবেন। জীবনে অনেকটা পথ এগিয়ে যেতে পারবেন। পারিবারিক থেকে দাম্পত্য জীবনে সাফল্য অর্জন করতে পারবেন।

এদিকে মুখ করে কখনই খাবেন না
দক্ষিণ দিকে মুখ করে খাওয়া খুব খারাপ। এটি কখনোই করবেন না। এটা যমের দিক। এদিকে মুখ করে খেলে রোগ বাড়ে এবং মানুষের আর্থিক দিকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। জীবনে কখনই সাফল্য আসে না।

রান্নাঘর পরিষ্কার রাখুন
বলা হয় রাতে খাওয়ার পর রান্নাঘর পরিষ্কার করে রাখুন। রান্না ঘরে কখনোই নোংরা বাসন রাখবেন না। রান্নাঘরে নোংরা বাসন রাখলে আপনি ক্রমশ গরিব হয়ে যাবেন। আপনার আর্থিক দিকে অনেক অসুবিধা হবে। মা লক্ষ্মীর বিশেষ কৃপা থেকে বঞ্চিত হবেন এবং জীবন কখনোই আপনি এগিয়ে যেতে পারবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications