এই চৈত্র নবরাত্রির সময় অবশ্যই করুন এই বাস্তু উপায়গুলি, ঘরে আসবে সুখ–সমৃদ্ধি

এই চৈত্র নবরাত্রির সময় অবশ্যই করুন এই বাস্তু উপায়গুলি, ঘরে আসবে সুখ–সমৃদ্ধি

নবরাত্রি পর্ব হিন্দুদের জন্য একটি বিশেষ উৎসব। এই উৎসবকে খুব জাঁকজমকের সঙ্গে পালন করা হয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে এর গুরুত্ব অসীম। নবরাত্রির সময় মা দুর্গার ৯টি ভিন্ন ভিন্ন রূপের পুজো করা হয়। মা দুর্গাকে সুখ–সমৃদ্ধির ও ঐশ্বর্যের দেবী বলে মনে করা হয়। চৈত্র নবরাত্রির ৯ দিন ধরে, মা দুর্গার ভক্তরা উপবাস করেন এবং প্রার্থনা করেন। চৈত্র প্রতিপদ তিথিতে ঘটস্থাপনা করা হয় এবং অষ্টমী ও নবমী তিথিতে কন্যা পুজোর পর উপবাস ভঙ্গ হয়। এবছর মা আদিশক্তির পুজোর উৎসব ২ এপ্রিল থেকে শুরু হয়ে ১১ এপ্রিল পর্যন্ত চলবে। উপবাস ও পুজোর পাশাপাশি নবরাত্রির এই উৎসবটি বাস্তু দোষ দূর করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনগুলিতে বাস্তুর কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে ঘরে সুখ–সমৃদ্ধি বাড়ে। আসুন জেনে নেওয়া যাক এই বাস্তু প্রতিকার সম্পর্কে।

ঘট স্থাপনা

ঘট স্থাপনা

চৈত্র নবরাত্রির আরম্ভ ঘট স্থাপন দিয়ে শুরু হয়। নবরাত্রির সময় ঘট স্থাপন করার সময় বাস্তু নিয়ম সম্পর্কে খেয়াল রাখুন। ঘট স্থাপনা ইশাণ কোণ অর্থাৎ উত্তর-পূর্ব কোণে করুন। বাস্তু শাস্ত্র অনুসারেএই দিশা পুজা-পাঠের জন্য সবচেয়ে শুভ ও উত্তম বলে মনে করা হয়। এতে ঘরের সুখ-সমৃদ্ধি বাড়ে।

অখণ্ড জ্যোতি

অখণ্ড জ্যোতি

চৈত্র নবরাত্রিতে অখণ্ড জ্যোতি অর্থাৎ প্রদীপ জ্বালিয়ে রাখার মাহাত্ম্য রয়েছে। বাস্তুশাস্ত্র অনুসারে অখণ্ড জ্যোতি অগ্নিমুখের দিকে অর্থাৎ দক্ষিণ-পূর্ব কোণে রাখতে হবে। বাস্তুশাস্ত্র অনুসারে, এটি করলে পরিবারের সদস্যদের রোগ দূর হয় এবং শত্রুদের জয় হয়।

 মা লক্ষ্মীর আরাধনা

মা লক্ষ্মীর আরাধনা

চৈত্র নবরাত্রির সময় মা লক্ষ্মীর বিশেষ আরাধনা করা হয়। চৈত্র নবরাত্রির পুরো ৯ দিন নিয়মিত রূপে ঘরের প্রধান দরজায় মা লক্ষ্মীর চরণ বাড়ির ভেতরের দিকে করে আঁকুন। এটা করলে মা লক্ষ্মীর কৃপা বর্ষণ হয় এবং বাড়িতে খুব ধন-বৈভব বাড়ে।

ব্যবসায়ীদের জন্য প্রতিকার

ব্যবসায়ীদের জন্য প্রতিকার

আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তবে চৈত্র নবরাত্রিতে এই প্রতিকারটি অবশ্যই অবলম্বন করুন। একটি ফুলদানিতে জল ভরে তাতে লাল ও হলুদ ফুল দিন। নবরাত্রির সময়, ব্যবসায়ীরা তাদের অফিস বা দোকানের প্রধান ফটকে এই ফুলদানিটি পূর্ব বা উত্তর দিকে রাখবেন। এটি আপনার ব্যবসাকে বৃদ্ধির দিকে নিয়ে যাবে।

যে সমস্ত সাধক চৈত্র নবরাত্রিতে উপবাস করেন বা পুজো-অর্চনা করেন, তারা অবশ্যই অষ্টমী বা নবমীতে ঘরে কন্যা পুজো করবেন। মেয়েদের খাওয়ানোর সময় তাদের উত্তর বা পূর্ব দিকে বসিয়ে সামর্থ্য অনুযায়ী খাবার খাওয়াবেন। এতে করে বাড়ির সমস্ত বাস্তু দোষ দূর হয় এবং ঘরে সমৃদ্ধি আসে।

 ঘটস্থাপনের শুভ মুহূর্ত

ঘটস্থাপনের শুভ মুহূর্ত

চৈত্র ঘটস্থাপনের শুভ মুহূর্ত:‌ ২ এপ্রিল ২০২২, শনিবার সকাল ৬টা ২২ মিনিট থেকে শুরু করে সকাল ০৮.‌৩১ মিনিট পর্যন্ত।

ঘটস্থাপনের অভিজিত মুহূর্ত:‌ ২ এপ্রিল ২০২২, শনিবার দুপুর ১২টা ৮ মিনিট থেকে দুপুর ১২টা ৫৭ মিনিট পর্যন্ত থাকবে।


প্রতিপথ তিথির শুরু:‌ ১ এপ্রিল ২০২২, সকাল ১১টা ৫৩ মিনিট থেকে শুরু

প্রতিপথ তিথি শেষ:‌ ২ এপ্রিল ২০২২, সকাল ১১৫৮ মিনিটে শেষ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+