অক্ষয় তৃতীয়ার দিন রাশি অনুযায়ী কিনুন ধাতু, আসবে সৌভাগ্য
অক্ষয় তৃতীয়ার দিন রাশি অনুযায়ী কিনুন ধাতু, আসবে সৌভাগ্য
হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার দিন খুবই শুভ বলে মনে করা হয়। এইদিন সোনা, রূপো সহ যে কোনও ধাতু কেনার পরম্পরা রয়েছে। মানা হয় যে এইদিন ধাতু স্বরূপ মা লক্ষ্মীকে ঘরে নিয়ে আসা হয়। অক্ষয় তৃতীয়ার পর্ব শুক্ল পক্ষের তৃতীয়া তিথিতে পালন করা হয়। এই বছর অক্ষয় তৃতীয়া ৩ মে উদযাপন করা হবে।

এইদিন ধাতু কেনা শুভ
নিজের সামর্থ্য অনুযায়ী সোনা, রূপো বা অন্যান্য গহনা কেনা শুভ বলে মনে করা হয়। এই উপলক্ষে, আপনি যদি রাশি অনুযায়ী ধাতু কেনেন, তবে এটি আপনার ভাগ্যকে উজ্জ্বল করতে পারে। আসুন জেনে নেওয়া যাক কোন রাশির ব্যক্তির জন্য কোন ধাতু সবচেয়ে ভালো হবে।

মেষ রাশি
এই রাশির জাতকরা এই দিনে তামা বা সোনা কিনতে পারেন। আসলে এই রাশির অধিপতি মঙ্গল গ্রহের জন্য শুভ ধাতু হল তামা।

বৃষ রাশি
যেহেতু এই রাশির অধিপতি গ্রহ শুক্র, তাদের এই দিনে রূপো কেনা উচিত। শুক্রের জন্য, হীরক রত্ন প্রধান হিসাবে বিবেচিত হয়।

মিথুন রাশি
জ্যোতিষ শাস্ত্র অনুসারে মিথুন রাশির জাতক জাতিকাদের শাসক গ্রহ হল বুধ। তাই অক্ষয় তৃতীয়ার দিন তাদের পিতলের পাত্র বা অলঙ্কার কেনা উচিত।

কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকারা এই দিনে রূপো কিনতে পারেন। এই রাশির শাসক গ্রহ চন্দ্র হওয়ায় রূপো শুভ বলে প্রমাণিত হবে।

সিংহ রাশি
এই রাশির শাসক গ্রহ সূর্য হওয়ায় তামা বা সোনা অক্ষয় তৃতীয়ার দিন কেনা শুভ বলে মনে করা হয়।

কন্যা রাশি
এই রাশির শাসক গ্রহ হল বুধ এবং অক্ষয় তৃতীয়ার দিনে ব্রোঞ্জ কেনা শুভ হবে এঁদের জন্য।

তুলা রাশি
অক্ষয় তৃতীয়ার শুভ দিনে তুলা রাশির জাতকরা রূপো কিনতে পারেন। এই রাশির শাসক গ্রহ শুক্র।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই দিনে তামা কেনা ভালো হবে। তাদের শাসক গ্রহ মঙ্গল।

ধনু রাশি
তাঁদের অধিপতি গ্রহ গুরু বৃহস্পতি হওয়ার কারণে ধনু রাশির জাতকদের জন্য অক্ষয় তৃতীয়ার দিনে পিতল বা সোনা কেনা ভালো হবে।

মকর রাশি
মকর রাশির জাতকরা অক্ষয় তৃতীয়ার দিন স্টীল বা লোহার বাসন কিনতে পারেন। এই রাশির শাক গ্রহ হল শনিদেব।

কুম্ভ রাশি
যেহেতু কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনিদেব তাই তাঁদেরও লোহার পাত্র কেনা উচিত।

মীন রাশি
মীন রাশির শাসক গ্রহ বৃহস্পতি। এই লোকেরা অক্ষয় তৃতীয়ার দিনে পিতল কিনতে পারেন। তাঁরা চাইলে স্বর্ণও কিনতে পারে
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications