ন’‌দিন নিয়মিতভাবে সপ্তসতী পাঠ করুন, নবরাত্রির ফল পাবেন দ্বিগুণ

আশ্বিন মাসের প্রতিপদ তিথি থেকে শারদীয় নবরাত্রি শুরু হচ্ছে। এই বছর শারদীয় নবরাত্রি ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এবং ৫ অক্টোবর দুর্গা বিসর্জনের দিন এটি সমাপ্ত হবে। এই ন'‌দিন মা দুর্গার ন'‌টি রূপের পুজো করা হয়। নবরাত্রির প্রথম দিন ঘট স্থাপনা ও অখণ্ড জ্যোতির স্থাপনা করা হয়ে থাকে। মানা হয় যে নবরাত্রির দিন মা দুর্গা ধরিত্রীতে ভক্তদের মধ্যে আসেন এবং তাঁদের থেকে প্রসন্ন হয়ে ভক্তদের তাঁর ইচ্ছা পূরণ করার আশীর্বাদ দেন।

দুর্গা সপ্তসতীর পাঠ

দুর্গা সপ্তসতীর পাঠ

জ্যোতিষ মতে নবরাত্রির ন'‌দিন দুর্গা সপ্তসতীর পাঠ নিয়মপূর্বক করলে বাড়িতে ইতিবাচক শক্তির বসবাস করে আর ব্যক্তির সব মনোস্কামনা পূর্ণ করার আশীর্বাদ পাওয়া যায়। আসুন জেনে নিন দুর্গা সপ্তসতীর পাঠ করার সময় কোন কোন বিষয় মাথায় রাখা উচিত।

কে পড়তে পারেন এই সপ্তসতী পাঠ

কে পড়তে পারেন এই সপ্তসতী পাঠ

বাড়িতে যিনি ঘট স্থাপন করছেন সেই ব্যক্তি নবরাত্রির দিনে মা দুর্গার সপ্তসতী পাঠ করতে পারেন।

সপ্তসতীর বই হাতে নেবেন না

সপ্তসতীর বই হাতে নেবেন না

বলে রাখি যে সপ্তসতী পাঠ করার সময় বই হাতে নেবেন না। বরং একটি পরিষ্কার চৌকিতে লাল রঙের কাপড় বিছিয়ে তার ওপর বইটি রাখুন। এই সময় কুমকুম, চাল ও ফুল দিয়ে পুজো করুন এবং নিজের মাথায় রোলি দিয়ে তিলক লাগিয়ে এর পাঠ আরম্ভ করুন।

সপ্তসতী পাঠ করার নিয়ম

সপ্তসতী পাঠ করার নিয়ম

জ্যোতিষ শাস্ত্র মতে দুর্গা সপ্তসতী পাঠ করার আগে ও পরে নিয়মিতভাবে নর্বণ মন্ত্র '‌ওম হ্রীম ক্লিইম চামুণ্ডায়ে বিচ'‌-এর পাঠ অবশ্যই করতে হবে। এটা করার পরেই এই পাঠ সম্পূর্ণ হয়েছে বলে মানা হয়।

দেহ–মন শুদ্ধ রাখুন

দেহ–মন শুদ্ধ রাখুন

বলে রাখা ভালো যে সপ্তসতী পাঠ করার সময় দেহ ও মন শুদ্ধ রাখা খুব প্রয়োজন। পাঠ শুরু করার আগে স্নান করে পরিষ্কার বস্ত্র ধারণ করুন।

শাপোদ্ধার করতে হবে

শাপোদ্ধার করতে হবে

জ্যোতিষীরা বলেন, দুর্গা সপ্তসতী পাঠের আগে অবশ্যই শাপোদ্ধার করতে হবে। এটা ছাড়া এর পাঠের কোনও ফল পাওয়া যায় না। কারণ এর প্রতিটি মন্ত্রই বশিষ্ঠ, ব্রহ্মাজি ও বিশ্বামিত্রের অভিশাপ পেয়েছে।

পাঠের সময় সব শব্দের সঠিক ও স্পষ্ট উচ্চারণ

পাঠের সময় সব শব্দের সঠিক ও স্পষ্ট উচ্চারণ

সপ্তসতী পাঠের সময় সব শব্দের সঠিক ও স্পষ্ট উচ্চারণ করুন। এর সঙ্গে এই পাঠ জোরে জোরে করবেন না। সংস্কৃতে সম্ভব না হলে হিন্দিতেও এই পাঠ করতে পারেন।

দুর্গা সপ্তসতী পাঠ

দুর্গা সপ্তসতী পাঠ

কথিত আছে, নবর্ণ মন্ত্র ছাড়াও দুর্গা সপ্তসতী পাঠের আগে ক্লীক, কবচ এবং অর্গলা স্তোত্র পাঠ করা হয়। এর পর দুর্গা সপ্তসতী পাঠ করুন।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+