এবার মা দুর্গা গজে আসছেন, শারদীয়া নবরাত্রির শুভ তারিখগুলি জেনে নিন
দুর্গাপুজো আসতে হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন বাকি। এই উৎসব হিন্দুদের খুব বড় উৎসব। এই দিনের জন্য সারা বছর ধরে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। মা দুর্গাকে উৎসর্গ করা হয় নটি দিন। সেই সময়টি নবরাত্রি বলা হয়। ২৬ সেপ্টেম্বর থেকে সেটি শুরু হচ্ছে। প্রতি বছর আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শারদীয়ার নবরাত্রি শুরু হয়। এই সময়টি বিশেষ শুভ। নবরাত্রি বছরের চারবার পালিত হয়। যার দুটি হল গুপ্ত নবরাত্রি এবং দুটি হল নবরাত্রি চৈত্র এবং শারদীয়া সঙ্গে বিশেষ গুরুত্ব রয়েছে এই নবরাত্রির। এটি শেষ হবে ৫ অক্টোবর অর্থাৎ বিজয় দশমীর সময়। এই সময়ে মা দুর্গার নটি রূপের বিশেষ পুজো হয়।

মা দুর্গা এবার কিসে আসছেন
জ্যোতিষশাস্ত্রে বলা হয় মা দুর্গার ন'দিন ভক্তদের জন্য পৃথিবীতে আসেন এবং তাদের ওপর বিশেষ আশীর্বাদ করে থাকেন। মায়ের কৃপায় অনেকেই জীবনের দুঃখ কষ্ট দূরে চলে যায় এবং যে ভক্ত মন দিয়ে মাকে ডাকেন সে জীবনে সফলতা পান। জ্যোতিষশাস্ত্র অনুসারে নবরাত্রিকে খুব বিশেষ বলে মনে করা হয়। এবার চলতি বছরে মা দুর্গা আসছেন হাতিতে চড়ে। যা কিন্তু খুব শুভ।

গজে চড়ে আসাকে কেন শুভ বলে মনে করা হয়
মা দুর্গার হাতিতে চড়ে যাত্রা কিন্তু খুব শুভ কিন্তু কেন নবরাত্রিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তা হয়তো অনেকেই জানেন না। এবারের নবরাত্রি শুরু হচ্ছে সোমবার থেকে। বলা হয় নবরাত্রি যদি সোমবার বা রবিবার থেকে শুরু হয় তাহলে মা কিন্তু গজেই আসেন। তাই এবার চলতি বছরে মা সোমবার আসছেন, তাই তিনি হাতিতেই আসছেন। মা যখন গজে আসেন তখন সমৃদ্ধি, সুখ নিয়েই আসেন। তাই এ সময় যে সকল ভক্ত মাকে মন থেকে ডাকবেন, মা তাদের মনের কথা শুনবেন এবং তাদের আর্থিক দিক এবং সমৃদ্ধির দিকে মা দেখবেন। মায়ের বিশেষ কৃপায় তাঁদের জীবনে অনেক উন্নতি হবে।

চলতি বছরে শারদীয়ার শুভ তারিখগুলি জেনে নিন
প্রতিপদ (মা শৈলপুত্রী): ২৬ সেপ্টেম্বর
দ্বিতীয়া (মা ব্রহ্মচারিণী): ২৭ সেপ্টেম্বর, তৃতীয়া
মা (চন্দ্রঘণ্টা): ২৮ সেপ্টেম্বর
চতুর্থী (মা কুষ্মাণ্ডা): ২৯ সেপ্টেম্বর
পঞ্চমী (মাতা স্কন্দমাতা_: ২০ সেপ্টেম্বর, ষষ্ঠী
০১ অক্টোবর পর্যন্ত
সপ্তমী (মা কালরাত্রি): ০২ অক্টোবর
অষ্টমী (মা মহাগৌরী): ০৩ অক্টোবর
নবমী (মা সিদ্ধিদাত্রী): ০৪ অক্টোবর
দশমী (মা দুর্গা প্রতিমা বিসর্জন): ৫ অক্টোবর












Click it and Unblock the Notifications