দুর্গাপুজোয় প্রেম-ভাগ্যে কেমন থাকবে! রাশিফল অনুযায়ী জ্যোতিষমতে জেনে নিন
দুর্গাপুজোয় প্রেম-ভাগ্যে কেমন থাকবে! রাশিফল অনুযায়ী জ্যোতিষমতে জেনে নিন
করোনার আগে পর্যন্তও দুর্গাপুজো মানেই প্যান্ডেল হপিং, রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়া, স্ট্রিট ফুডের ওপর বন্ধুদের নিয়ে ঝাঁপিয়ে পড়ার আনন্দ! আর এসবের মাঝেই আড় চোখে পাশে দাঁড়ানো সুপুরুষটির দিকে এক নজরে তাকিয়ে নেওয়া। আবার পাড়ার প্যান্ডেলে অঞ্জলি দিতে গিয়ে সামেন দাঁড়ানো শাড়ি পরিহিতা সুন্দরীর দিকে একনজর ফেলতেই বুকে বিদ্যুৎ ঝলক খেয়ে যাওয়ার মজাই আলাদা ছিল! প্রেমের রঙ যেমনই হোক না কেন, তা দুর্গাপুজোয় চিরকালই জমে যায়! তবে করোনা পরিস্থিতিতে নানা বিধি নিষেধের আওতায় এমন ঘটনা আর ঘটা কঠিন! তবে জ্যোতিষমতে রাশিফল বলছে অক্টোবর মাস জুড়ে 'প্রেমের ফাঁদ পাতা' রয়েছে! শুধু সেই ফাঁদে কে কে কীভাবে পা রাখেন তার অপেক্ষা! দেখে নেওয়া যাক, রাশিফল অনুযায়ী কোন রাশির ভাগ্যে কী লেখা রয়েছে এবারের পুজোর মরশুমে।

মেষ- বৃষ
মেষে রাশির জাতক জাতিকাদের সঙ্গীরা এই মাসে ব্যস্ত থাকবেন নিজের কাজে। ফলে প্রেমে থেকেও একাকিত্বের ভাব থাকবে। তবে দাম্পত্য থেকে বিবাহ পূর্ববর্তী প্রেমে সঙ্গীর সঙ্গে মতভেদ লেগেই থাকবে। বৃষ রাশির জাতক জাতিকারা প্রেম নিয়ে খুবই উদ্বেগে থাকবেন। পুরনো ভুল আর করতে যাবেন না। ফলে সাবধানে সামনের দিকে এগিয়ে যান। বহু অস্বস্তিকর পরিস্থিতি পেরিয়ে প্রেমে শান্তি পেতে পারেন।

মিথুন-কর্কট
মিছুন রাশির জাতকরা সততার সঙ্গে প্রেমকে আরও পরিণতির দিকে নিয়ে যেতে চাইছেন। সমস্ত দিক ঠিক থাকলে প্রেমের গতি দুর্বার হতে পারে পুজোতে! পুরোন প্রেমের ছায়া জীবনে পড়লেও তা এড়িয়ে যান। কর্কট রাশির জাতক জাতিকারা সম্পর্কের বাধন আরও পোক্ত করার দিকে এগিয়ে যেতে চান। বিভিন্ন রকমের জটিলতার রয়েছে প্রেম। নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন।

সিংহ-কন্যা
প্রেম এই বারের পুজোয় জমে ক্ষীর হয়ে যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের। বলছে জ্যোতিষশাস্ত্র। প্রেমের সফরে যা যা ভাল সময় কেটেছে আগামী দিনেও তা চলবে। তবে কয়েকটি ব় চ্যালেঞ্জ দুর্গাপুজোর মাসে আসতে পারে সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য। কন্যা রাশির জাতিকাদের সম্পর্কে অবনতির দশা ২০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। তবে অনেক ক্ষেত্রেই মনের ভুলে বহু বিভ্রান্তি তৈরি হয়। ফলে সই জটিলতা কাটিয়ে সঙ্গীকে আপন করার চেষ্টা করুন পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা। নিজের গণ্ডির থেকে বেরিয়ে প্রেমের দিকে হাত বাড়ানোর সম্ভাবনাও প্রবল।

তুলা-বৃশ্চিক
প্রেমে বিভিন্ন জায়গা থেকে আনন্দ পেতে পারেন তুলা রাশির জাতক জাতিকারা। বহু ধরনের আনন্দ প্রেমে আপনি পেতে পারেন দুর্গাপুজোর সময়। বহু ধরনের বিলাসিতা আপনার জন্য প্রেম জীবনে অপেক্ষা করে রয়েছে। বৃশ্চিক রাশির জাতকরা প্রেমে যা আপনার সবচেয়ে বাজে দিক ছিল তাই এবার ইতিবাচক দিক হয়ে উঠে আসবে।

ধনু-মকর
ধনু রাশির জাতিকা বা জাতকরা যদি নিজের আবেগকে চেপে রাখেন তাহলে তার ফল পেতে হবে দাম্পত্য জীবনে। ফলে মন খুলে কথা বলুন। প্রেমের ক্ষেত্রে নিজেকে উজাড় করে দিন। মকর রাশির জাতক জাতিকারা সম্পর্ককে আরও জোরালো করতে চাইছেন? সম্ভবত

কুম্ভ- মীন
দুর্গাপুজোয় নতুন কারোর হাতছানি পেয়ে যেতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিরারা। যাঁরা অনেক দিন ধরে প্রেমের জন্য অপেক্ষা করছেন, তাঁদের সুখবর আসতে পারে এই পুজোতেই। এছাড়াও মীন রাশির জাতক জাতিকারা এই বারের পুজোয় যাঁরা রেডি টু মিঙ্গল, তাঁরা ডেট-এ যাওয়ার প্রস্তাব পেতে পারেন মনের মানুষের কাছ থেকে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications