দুর্গাপুজোর ক'টা দিন আপনার ভাগ্যে কী লেখা আছে! জেনে নিন রাশিফলে
বোধনের ঢাকের কাঠি পড়তে আর কয়েক মুহূর্তের অপেক্ষা। ধীরে ধীরে কল্লোলিনী তিলোত্তমা সেজে উঠছে নিজের রঙে। দুর্গাপুজো তো শুধু আবেগ নয়, অনেকের কাছেই বহু চাওয়া-পাওয়ার ঠিকানা এই উৎসব।
বোধনের ঢাকের কাঠি পড়তে আর কয়েক মুহূর্তের অপেক্ষা। ধীরে ধীরে কল্লোলিনী তিলোত্তমা সেজে উঠছে নিজের রঙে। দুর্গাপুজো তো শুধু আবেগ নয়, অনেকের কাছেই বহু চাওয়া-পাওয়ার ঠিকানা এই উৎসব। সারা বছরের ক্লান্তিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার মূল কারণ এই উৎসব। ফলে এই উৎসব ঘিরে ৪ থেকে ৫ টা দিন কেমন কাটবে তা নিয়ে কৌতূহল রয়েছে অনেকেরই। দেখে নেওয়া যাক রাশিফল কী বলছে।

মেষ
নিজের শরীরের দিকে খেয়াল রাখুন। খাওয়া দাওয়ির দিকে বিশেষ নজর দিন এই ক'টা দিন।

বৃষ
পুজোর ক'টা দিন হঠাৎই পেশাগত জীবনের চাপ বাড়তে পারে। তবে কোনও ভালো উদ্দেশেই এই চাপ বাড়ছে বলে ধরে নিতে পারেন!

মিথুন
কর্মক্ষেত্রে কিছুটা সমস্য়া হতে পারে। তহে সুখ শান্তি ফিরবেই, এটা মাথায় রেখে এগিয়ে যান!

কর্কট
আর্থিক দিকে একটু নজর দিন। তবে পুজোর ক'টা দিন খরচ বাড়লেও , তা পরবর্তীকালে ঠিক হয়ে যাবে বলে দাবি জ্যোতিষ শাস্ত্রবিদদের।

সিংহ
পুজোর সময় যেকোনও রকমের ঝামেলা এড়িয়ে চলবার চেষ্টা করুন। তবে পুজোর শেষ দিক থেকে পরিস্থিতি সুবিধাজনক পর্যায়ে পৌঁছতে পারে।

কন্যা
আর্থিক দিকে খেয়াল রাখুন। সপ্তাহান্তে প্রবল খরচ অপেক্ষা করে বসে আছে! তবে পুজোর সময় সুখেই কাটতে চলেছে আপনাদের।

তুলা
যে সমস্ত ঝামেলায় পড়ে রয়েছেন তা পুজোর কয়েকদিনের মধ্যেই কেটে গিয়েছে দেখবেন। অত্যন্ত সুখের সময় আসতে চলেছে ধরে নিন।

বৃশ্চিক
পুজোর ক'টা দিন সাবধানে থাকুন। বিপদের আশঙ্কা থাকলেও তা কেটে যাবে বলে দাবি জ্যোতিষ শাস্ত্রবিদদের।

ধনু
ভেবে চিন্তে নানা কথা বলে দেওয়ার কারণে প্রিয় মানুষদের সঙ্গে ঝামেলায়ও জড়িয়ে পরতে পারেন। তাই এই দুটি বিষয় খেয়াল রাখা একান্ত প্রয়োজন।

মকর
যে পরিস্থিতিতে আছেন , তার থেকে ভালো সময় আসতে চলেছে। তবে পুজো মিশ্রফল দিতে পারে।

কুম্ভ
কাউকে মনের কথা বলার থাকলে, এই সময় বলে দিতে পারেন। পুজো জমজমাট কাটতে পারে, একটু বুদ্ধি করে চললে।

মীন
ষষ্ঠী থেকে শুরু করে বেশ ভালো সময় কাটতে চলেছে আপনাদের। ক্রমেই বাড়বে সামাজিক সম্মান।












Click it and Unblock the Notifications