Durga Puja: পরিবারে সুখ-শান্তি বজায় রাখতে দুর্গাপুজোর আগেই বাড়ি থেকেই এই জিনিসগুলি ফেলে দিন
জ্যোতিষশাস্ত্রে (astrology) দুর্গাপুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। এই পুজোর জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন সকলে। চলতি মাসে এই শুরু হবে। এমন জিনিস আছে তা আপনি হয়তো না জেনেই বাড়িতে রেখে দিয়েছেন, তা যদি না সরান তাহলে আপনার জীবনে নেমে আসবে দুর্ভোগ। দুর্গাপুজোর আগেই ঘর থেকে সরিয়ে ফেলুন এই জিনিসগুলি, না হলে আপনাকে আর্থিক সঙ্কটের মুখে পড়তে হতে পারে।
চলতি বছর দুর্গাপুজোর শুরু হবে অক্টোবর মাসের ১৫ তারিখ থেকে। ন’দিন ধরে দেবীর বিশেষ রূপের পূজা করা হবে। যদি আপনি আপনার বাড়ি থেকে এই জিনিসগুলি ফেলে না দেন তাহলে মা দুর্গা খুব রেগে যাবেন এবং আর্থিক দিকে আপনাকে পিছিয়ে পড়তে হবে। কোনও কাজেই সফল হবেন না। যদি এগুলো সরিয়ে ফেলেন দেবীর কৃপায় আপনার জীবনে লেগে থাকবে সুখ। দেখুন সেগুলি কী কী।

- দেবতার ভাঙা মূর্তি
বাড়িতে ভাঙা কোন দেবতার মূর্তি থাকে, তাহলে আজ তা সরিয়ে ফেলুন। কারণ দুর্গা পুজোর সময়ে এগুলো বাড়িতে রাখার শুভ নয়। কোন মূর্তি বাড়িতে কখনোও ভাঙা অবস্থায় রাখবেন না।
- জুতো
যদি কোন ছেঁড়া চটি বা জুতো, বা যে জুতো আপনি পরেন না সেগুলি কখনোই বাড়িতে রাখবেন না। এতে আপনার আর্থিক দিকে নানান অসুবিধা আসবে, শুধু তাই নয়, বাড়িতে আপনার নেতিবাচক শক্তি প্রবেশ করবে। ইতিবাচক শক্তি বিদায় নেবে । তাই দুর্গাপুজোর আগেই এগুলি বাড়ি থেকে সরিয়ে ফেলে দিন এবং জীবনে নিয়ে আসুন সুখ-শান্তি।
- তুলসী গাছ
বাড়িতে তুলসী গাছ থাকা অত্যন্ত শুভ, তবে যদি তুলসী গাছ শুকিয়ে যায় বা মরে যায় তাহলে তুলসী গাছ সরিয়ে ফেলুন এবং তার জায়গায় নতুন তুলসী গাছ লাগান। তুলসী দেবীর কৃপায় তাহলে আপনার জীবনে সফল লেগে থাকবে এবং মা দুর্গার কৃপা পাবেন আপনিও।
- বন্ধ ঘড়ি
বন্ধ ঘড়ি কখনোই বাড়িতে রাখা উচিত নয়। এতে এটি খুব অশুভ, তাই আপনার বাড়িতেও যদি বন্ধ ঘড়ি থাকে তাহলে দুর্গাপুজোর আগেই ঘর থেকে বিদায় করুন, তবেই আপনার জীবনে লেগে থাকবে সাফল্য।

- লোহার ভাঙা যন্ত্রপাতি
দুর্গাপুজোর আগে আপনার বাড়িতে যদি কোন ভাঙা, লোহার যন্ত্রপাতি বা কোন জিনিস সরঞ্জাম থাকে সেগুলি আজই অন্যত্র ফেলে দিন, নচেৎ আপনাকে নানান সমস্যার সম্মুখীন হতে হবে। পরিবারের নানান অশান্তি আসবে।
- বাড়ি ঘর পরিষ্কার করুন
বাড়ি ঘর পরিষ্কার করুন, কারণ এই দুর্গাপুজোর সময় মা দুর্গার কৃপা যদি আপনি পেতে চান, তাহলে বাড়ি ঘর পরিষ্কার রাখবেন। কোথাও নোংরা আবর্জনা ফেলে রাখবেন না। এতে মা দুর্গা কিন্তু রেগে যান। তাই বাড়ি যদি নোংরা থাকে এখন থেকেই তা পরিষ্কার করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications