Durga Puja 2023: চলতি বছরে মা দুর্গার কৃপা পেতে চলেছেন কোন রাশির ব্যক্তিরা
হিন্দুদের সবথেকে বড় উৎসব হল 'দুর্গাপুজো’। এই পুজোর জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন সকলে। ভাদ্র মাস শেষ হয়ে আশ্বিন মাসের শুক্লপক্ষ থেকেই শুরু হয় দেবীপক্ষ। প্রথা অনুযায়ী প্রতি বছর মা দুর্গার আগমন ও গমন হয় আলাদা বাহনে চড়ে। এবার দেবীর আগমন ও গমন ঘটকে, যার অর্থ ছত্রভঙ্গ।
অক্টোবর মাসের ১৪ তারিখ মহালয়া দিয়ে শুরু হবে দেবীপক্ষের। এদিনই পিতৃপক্ষের অবসান ঘটবে। ২০ অক্টোবর মহাষষ্ঠী, মায়ের বোধন দিয়ে শুরু হবে উৎসব। আর এই সময়ে দেবী দুর্গার কৃপায় কিছু রাশির জাতক জাতিকাদের ভালো সময় শুরু হবে, আর্থিক দিকেও লাভ হবে তাদের, জানুন কাদের ভাগ্য খুলতে চলেছে।

- মেষ রাশি
মেষ রাশির (aries) ব্যক্তিরা দুর্গাপুজার সময় মা দুর্গার বিশেষ কৃপা পাবেন। এসময়ে তাদের জীবনের শুভ সময় শুরু হবে। তাদের আর্থিক দিকে লাভ হবে। তারা সকল কাজে এগিয়ে যেতে পারবেন। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের শুধু তাই নয়, দেবীর কৃপায় তাদের তাঁরা নয়া সম্পত্তির মালিক হবেন। তাঁরা যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা মিলবে। তারা প্রত্যেকটি কাজে এগিয়ে যেতে পারবেন। যারা ব্যবসা করছেন এসময় তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। নতুন ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের।
- বৃষ রাশি
বৃষ রাশির (Taurus) জাতক জাতিকাদের এই সময়টি খুব ভালো। এসময় যেকোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে তারা সেখানেই সফলতা অর্জন করতে পারবেন। যারা বেসরকারি চাকরি করছেন তাদের জীবনে সাফল্যের সময় শুরু। তাদের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরিতে নিযুক্ত তাদের অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনি নতুন গাড়ি, বাড়ি কিনতে পারেন। তবে শরীরের প্রতি বিশেষ যত্ন নেবেন। শুভ কাজে বিনিয়োগ করার আগে অবশ্যই বাবা মায়ের পরামর্শ মেনে তবেই করবেন।
- সিংহ রাশি
সিংহ রাশির (leo) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা প্রেমের সম্পর্কে যুক্ত তাদেরও বেশ ভালো সময় আসবে। এসময়ে আপনি যদি নতুন ব্যবসা শুরু করেন, করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে আপনার। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনেও সফলতা নিশ্চিত।
- তুলা রাশি
মা দুর্গার কৃপায় তুলা রাশির (libra) ব্যক্তিদের আর্থিক দিকে খুব লাভ হবে। এসময় অংশীদারিত্ব ব্যবসায় আপনি বিনিয়োগ করতে পারেন, সেখানে আপনার অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। নতুন সম্পত্তিও কিনতে পারেন। পরিবারের সকল সদস্যর সঙ্গে খুব ভালোভাবে থাকতে পারবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications