Durga Puja 2023: প্রথমা থেকে নবমী পর্যন্ত কোন রঙয়ের পোশাক পরলে মা দুর্গার কৃপা পাবেন

দুর্গাপুজো এই কথাটার সঙ্গে যেন বাঙালিদের এক ভালবাসা জড়িয়ে রয়েছে। এই দিনটার এই সময়টার জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন সকলে। কবে মা আসছেন, মা কিসে আসছেন, যা জানার জন্য উদগ্রীব হয়ে থাকেন সকলে। মহালয় থেকেই আনন্দ উৎসবে মেতে ওঠেন সকলে। শুধু মহালয় বললে ভুল হয়, তার আগে থেকেই নতুন জামা কাপড় কেনা থেকে কবে কি পরবেন, সেই নিয়ে সকলের যেন এক আলাদাই অনুভূতি থাকে। তাছাড়া পূজোর পঞ্চমী থেকে দশমী পর্যন্ত সকলেই নানান ভাবে নিজেদের সাজিয়ে তুলতে চান।

প্রথমা থেকেই নবরাত্রি পালন করতে শুরু করে দেন অনেকেই। মহালয়া থেকেই শুরু হয়ে যায় দেবী পক্ষের সূচনা। পুজোর শুরু হয়ে যায় দুর্গাপূজা বা নবরাত্রিতে বিশেষ রঙের উল্লেখ আছে, বলা হয় এসময় যদি আপনি দেবী দুর্গার কৃপা পেতে চান তাহলে প্রথম থেকে দশমী পর্যন্ত কোন কোন রঙের জামা কাপড় পরলে দেবীর কৃপা পাওয়া যায়, দেখুন।

Durga Puja 2023

প্রথমা

দেবী পক্ষের সূচনা হয় প্রথম দিন থেকেই, নবরাত্রি উৎসবের প্রথম দিন দিন সাদা রঙের জামা কাপড় পরুন কারণ সাদা রঙ স্নিগ্ধ, শান্তের প্রতীক। এদিন সাদা রঙের কাপড় পরে দেবীর পূজা করুন, তার সঙ্গে জুঁই ফুলের মালা মাথায় দিন, এতে আপনাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে ও দেবীর কৃপাও পাবেন।

দ্বিতীয়া

দেবীর কালীর প্রিয় রং লাল , দূর্গা পূজার দ্বিতীয় দিনে আপনি কিন্তু লাল রঙের পোশাক পরতে পারেন, মা দুর্গার বিশেষ আশীর্বাদ পাবেন। সেই সঙ্গে মাথায় লাল ফুল লাগাতে পারেন এবং মাকে লাল রঙের ফুল উৎসর্গ করতে পারেন।

তৃতীয়া

তৃতীয়ার দিন আপনি নীল রঙের পোশাক পরুন, দেবীকে খুশি করতে এই রংয়ের জামা পরতে পারেন আপনি। আপনার জন্য শুভ হবে।

Durga Puja 2023

চতুর্থী

চতুর্থীর দিন আপনি হলুদ রঙের পোশাক পরুন, হিন্দু ধর্মে হলুদ রঙকে জ্ঞান এবং শিক্ষার রং হিসেবে ধরা হয়। তাই সবাই সরস্বতী পুজোর দিন হলুদ রঙের পোশাক পরেন, রান্নার জন্য হলুদ ব্যবহার করুন, দেবীর কাছে প্রার্থনা করুন এবং তাকে আরাধনা করুন হলুদ ফুল দিয়ে।

পঞ্চমী

পঞ্চম দিনে আপনি সবুজ রঙের পোশাক পরতে পারেন। এর মানে আপনার নতুন বুদ্ধির শুভ সূচনা হওয়া। দেবী গন্ধ মাতাকে এদিন সম্মান জানান সবুজ রঙের পোশাক পরে, দূর্গা পূজার পঞ্চমীর দিনে সবুজ রঙের পোশাক পরা শুভ।

ষষ্ঠী

ধূসর রংয়ের পোশাক পরে ষষ্ঠীর দিন দেবীকে বরণ করুন। এতে দেবতার বিশেষ আশীর্বাদ আপনি পাবেন, সেই সঙ্গে আপনার পরিবারেও উন্নতি হবে।

সপ্তমী

সপ্তমীর দিন কমলা রংয়ের পোশাক পরুন, মা দুর্গার খুব পছন্দের রঙ, কমলা রঙ পরলে আপনার মনে শক্তির সঞ্চয় হবে, কোনও কাজে আপনি কখনোই পিছিয়ে পড়বেন না। সেই সঙ্গে দেবীকে কমলা রঙের ফুল নিবেদন করুন।

অষ্টমী

অষ্টমীর দিন সবুজ রঙের পোশাক পরুন এবং মায়ের কাছে আপনার মনের বাসনা জানান দেবতাকে সবুজ রঙের ফুল নিবেদন করুন।

নবমী

মহানবমীতে নিজেকে সাজিয়ে তুলুন গোলাপি রঙের পোশাকে। এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনি পাবেন, সেই সঙ্গে সিদ্ধিদাতা গণেশেরও কৃপা পাবেন, গোলাপি রঙ শান্তি ও জ্ঞানের চিহ্ন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+