Durga Puja 2023: জীবনে সাফল্য আনতে দুর্গাপুজোর সময়ে বাড়িতে আনুন এই জিনিসগুলি
Durga Puja 2023: জ্যোতিষশাস্ত্রে (astrology) দুর্গাপুজার বিশেষ গুরুত্ব রয়েছে, হিন্দুদের একটি বড় উৎসবই হল দুর্গাপুজো। এই উৎসবের জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন সকলে। প্রতি বছর শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে নবমী তিথি পর্যন্ত দুর্গাপুজো পালিত হয়। এই উৎসব আশ্বিন নবরাত্রি নামেও পরিচিত। এসময়ে ভক্তরা দেবী দুর্গার নটি রূপের পূজা করেন।
চলতি বছর ১৫ অক্টোবর অর্থাৎ রবিবার থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো। যদি এসময়ে মা দুর্গার বিশেষ আশীর্বাদ আপনি পেতে চান তাহলে এই জিনিসগুলি আপনার ঘরে আনতে পারেন। এতে আপনার ঘরের সব চলছে ঝামেলা থেকে মুক্তি পাবেন আপনি। জীবনে মিলবে সফলতাও। দেখুন, দুর্গাপুজোর সময় বাড়িতে কোন কোন জিনিস আনা অত্যন্ত শুভ।

- মা দুর্গার মূর্তি
যদি আপনি দুর্গাপুজোর সময় বাড়িতে মা দুর্গার মূর্তি আনেন এবং আচার অনুষ্ঠান মেনে এই দেবীর পূজা করেন তাহলে মা দুর্গার বিশেষ কৃপা পাবেন আপনি। সেই সঙ্গে জীবনে সমস্ত সফলতা আপনার কেটে যাবে। সকল কাজে এগিয়ে যেতে পারবেন। কোনও কাজেই আপনাকে পিছিয়ে পড়তে হবে না। বাড়িতে প্রবেশ করবে ইতিবাচক শক্তিও।
- দেবীর পায়ের ছাপ
যদি পারেন মা দুর্গার পায়ের ছাপ কিনে বাড়িতে মূল দরজার সামনে লাগান। এটি আপনি ঠাকুর ঘরেও লাগাতে পারেন। মা দুর্গার পায়ের ছাপ অত্যন্ত শুভ। এটি ঘরে লাগালে আপনার ঘরে সব সময়ই দেবী বিরাজ করবেন এবং ঘর থেকে নেতিবাচক শক্তি বেরিয়ে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। মনে রাখবেন, দেবীর পায়ের ছাপ কখনোই মেঝে বা মাটিতে রাখবেন না। কারণ তার ওপর দিয়েই হয়তো অনেকে পা দিয়ে আপনার বাড়তে প্রবেশ করবেন। এটিকে দেবীকে অপমান করা হয়, তাই পূজোর স্থানের কাছে মা দুর্গার পায়ের ছাপ রাখুন।
- দেবীর জন্য এই রঙের শাড়ি কিনুন
এ সময় মা দুর্গাকে পরাবার জন্য লাল, হলুদ বা গোলাপি শাড়ি কিনে আনুন। এই রঙ গুলি শক্তির প্রতি এবং এগুলি মা দুর্গার খুব প্রিয় রঙ। এগুলি ইতিবাচকতার প্রতীক। এগুলো যদি মা দুর্গাকে পরান তিনি খুব খুশি হবেন এবং আপনার জীবনের সমস্ত ঝামেলা ছিল তা থেকে আপনি বের হতে পারবেন। আইনি মামলায় যুক্ত থাকলে সেখান থেকে বেরোতে পারবেন। পরিবারের সকল সদস্যদের সাথে বিবাদও থাকলেও তা মিটে যাবে।
মা দুর্গার বিষা যন্ত্র আপনি বাড়িতে কিনতে পারেন, তাহলে আপনার জীবনে সাফল্য লেগেই থাকবে। কারণ এতে মা কালী, দেবী সরস্বতী, মহালক্ষীর বিশেষ দৃষ্টি থাকে। তাই এটি যদি আপনি বাড়িতে কিনে আনেন আপনার কখনোও অর্থের অভাব হবে না। আর্থিকভাবে আপনি খুব লাভ করবেন। ব্যবসার জায়গায় রাখলে এতে জীবনের সাফল্য আসবে। পরিবারের সকল সদস্যদের সঙ্গেও আপনি খুব ভালো থাকতে পারবেন।

- লাল চন্দনের মালা
লাল চন্দনের মালা দুর্গাপুজোর সময় যদি আপনি কিনে আনেন এবং দেবীকে পরান এবং মা দুর্গার মন্ত্র জপ করেন এতে মা দুর্গা খুব খুশি হন। এতে আপনার জীবনে সফলতা লেগে থাকবে। অর্থ সংক্রান্ত যে সমস্যা ছিল সেটি থেকে বের হতে পারবেন আর্থিক দিকে খুব উন্নতি করতে পারবেন।
- লাল পতাকা
যদি আপনি জীবনে সফলতা অর্জন করতে চান, তাহলে দুর্গাপুজোর সময় একটি লাল ত্রিভুজাকার পতাকা বাড়িতে কিনে আনুন, এটি অত্যন্ত শুভ। মা দুর্গার বিশেষ কৃপা থাকে এতে এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে। তবে এটি আপনার বাড়িতে যে ঠাকুর ঘর রয়েছে সেখানে দেবী যেখানে বসে রয়েছেন তার সামনে রাখবেন। তবেই আপনার পরিবারের সুখ-সমৃদ্ধি বজায় থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications