Durga Puja 2023: বিহারের পূর্ণিয়ায় দুর্গার মূর্তি তৈরি করতে আজও যান বাংলার শিল্পীরা, জানুন ইতিহাস
হিন্দুদের একটি বড় উৎসব হল দুর্গাপুজো। সারা বছর ধরে এই পুজোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন দেবীর ভক্তরা। চলতি বছর ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে দেবীপক্ষ। এই সময় দেশজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মা দুর্গার রূপকে আরোও সুন্দর করে তুলতে বাংলার শিল্পীরা পৌছেছেন পার্টনার পূর্ণিয়ায়। এখানে মায়ের মূর্তি ও অন্যান্য প্যান্ডেলের বিশেষ রূপ দেবে বাংলার শিল্পীরা। আজ থেকে নয়, ৩০০ বছর আগে বিহারের পূর্ণিয়ায় মা দুর্গার প্রথম মূর্তিপূজো শুরু হয়েছিল। যা হয়তো অনেকেরই অজানা।
চলতি বছর কুড়িটি মূর্তি স্থাপন করা হয়েছে। প্রতিবছর সেখানকার জেলায় শতাধিক দেবীর মূর্তি তৈরি করা হয়। চলতি বছর বাড়ি ও মন্ডপের পুজো মিলিয়ে শতাধিকেরও বেশি হবে বলে আশা করা হচ্ছে। আর এই মূর্তি সব তৈরি করেন বাংলা শিল্পীরাই। কাপ্তান পাড় এলাকায় দেবীর মূর্তি তৈরির জন্য বিশেষভাবে পরিচিত, কারন এই জায়গাতেই বাংলার শিল্পীরা আগে থাকতেন। যদিও সময়ের সঙ্গে সঙ্গে তারা অন্যত্র চলে যান। তবে দূর্গা পূজার সময় তারা দেবীকে আরোও সুন্দর রূপে গড়ে তুলতে আসেন সেই জায়গায়।

- কবে এখানে প্রথম দেবীর পুজো হয়েছিল
কথিত আছে, ৩০০ বছর আগে পাটনার পূর্নিয়ায় মা দুর্গার প্রথম পুজো হয়েছিল। আর সেখানকার দুর্গাপূজার সম্পর্কে রাজ পরিবারের কুমার গিরিরাজ জানান, ১৭ দশকের আগে বিহারের মা দুর্গার পূজা হলেও তার কিন্তু কোনও প্রমাণ পাওয়া যায়নি। তবে শোনা যায়, রীতি নীতি মেনেই নাকি সেই পুজো করেছিলেন বাসিন্দারা। প্রথম পুজো হয়েছিল বনেলি রাজ পরিবারে। রাজ পরিবারের দুর্গা স্থানকে দেবীঘর বলা হয়।
- দেবীঘর কোথায় রয়েছে
১৭২৫ সালে বনেলিরাজের আদি প্রতিষ্ঠাতা দেবানন্দ সিং চৌধুরী আমরগৌড়ে প্রথম দেবীঘর নির্মাণ করেছিলেন। তবে ১৯৩৪ সালে ভূমিকম্পের জন্য তা ভেঙে যায়। পরে ১৮৭০ সালে বনেলির রাজা লীলানন্দ সিংয়ের স্ত্রী রানি চণ্ডীশ্বরী দেবী চম্পাননগরে মা দুর্গার মূর্তি প্রতিষ্ঠা করেন এবং সেখানে তিনি পুজো করতে শুরু করেন। তবে আজও কিন্তু সেই মূর্তি ভক্তি ভরে তার পরিবারের সদস্যরা পুজো করেন এবং তা দেখার জন্য দূর-দূরান্ত থেকে মানুষ আসেন সেখানে।
- কী দিয়ে তৈরি হয় দেবীর মূর্তি
প্রতিবছর কাঁচা মাটি দিয়ে তৈরি হয় দেবীর মূর্তি। ভাস্কর রামপাল নামে একজন শিল্পী জানান, পূর্ণিয়ায় কাঁচা মাটি দিয়েই তৈরি হয় মা দুর্গার মূর্তি। এর মধ্যে একটি কালো মাটি আর হলুদ মাটি দিয়ে তৈরি দেবীর মূর্তি । তাই এই মূর্তিগুলি দেখতে অত্যন্ত চকচকে, সেই সঙ্গে মজবুত বটে। প্রতিমা তৈরি লাগে কাট, বাঁশ, খড় ইত্যাদি।
- কী জানালেন বিশেষ শিল্পী
চলতি বছর অমরজিৎ, সনু পাল, বিশ্বজিৎ- সহ আরোও অনেক শিল্পীরা মালদা থেকে এসেছেন। মা দুর্গার মূর্তি তৈরি করতে প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় দেবী দুর্গার মূর্তি ও প্যান্ডেল তৈরি করবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন শিল্পীরা। এটা শুধু যে তারা আয়ের জন্য করেন তা কিন্তু নয়, এটা তারা অনেক আনন্দ সহকারেই করে থাকেন। শিল্পী ভাস্কর রামু পাল জানান, তিনি বিশেষ অর্ডার পেলে তবেই সুন্দর আকারের মূর্তি তৈরি করে থাকেন।
- থাকছে পুলিশ মোতায়েনও
প্রতি বছরের মতন চলতি বছরও দুর্গাপুজোর সময় নবমী, দশমীতে চম্পানগর ও রামনগরে দেবীর দর্শনের বিশেষ আয়োজন করা হয়েছে। সেখানকার সভাপতি জানান, পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে পুজো কমিটি মন্দিরে সিসিটিভি ক্যামেরা বসানোর ব্যবস্থা করেছেন। দশমীর দিন প্রতিমা বিসর্জনের সময় বিশেষ নজর রাখা হবে। মন্দির প্রাঙ্গনে পুজোর সময়ে পুলিশও মোতায়েন করা হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications