দুর্গাপুজোয় কোন কোন ফুল ভুলেও পুষ্পাঞ্জলিতে অর্পণ করা যায় না! বাস্তুশাস্ত্র মতে কিছু তথ্য
দুর্গাপুজো মানেই কাশের বনে হাওয়া খেলে যাওয়া। দুর্গাপুজো মানেই দূর থেকে ঢাকের বাদ্যি। দুর্গাপুজো মানেই ফুলের থালা সাজিয়ে মণ্ডপের দিকে অষ্টমীর সকালে এগিয়ে যাওয়া। করোনার আগে পর্যন্ত এই চেনা চেনা ছবিগুলো দেখেই অভ্যস্ত ছিল আম বাঙালি। দুর্গাপুজো মানেই ফুলের বাহার আর নানান ফুলের সমাহারে ঘরের মেয়ে উমাকে বরণ করে নেওয়া। এই দুর্গাপুজো নিয়ে কোন ফুল মা কে অর্পণ করা হবে, তা নিয়ে রয়েছে নানান জ্যোতিষ মত। একনজরে দেখে নেওয়া যাক এমনই কিছু জ্য়োতিষশাস্ত্র মত।

দুর্গাপুজোয় শিউলি আবশ্য়ক
শিউলি ছাড়া অষ্টমীর অঞ্জলি কার্যত অর্থহীন। আর কোনও ফুল মায়ের আরাধনার সাজিতে থাকুক না থাকুক বাঙালি প্রতিবার আশ্বিনে দুর্গাকে সাজাতে শিউলির আশ্রয় নেয়। শিউলির মালায়, আবার কখনও অপরাজিতার মালায় সাজিয়ে নেওয়া হয় দুর্গাকে। এদিকে, বাস্তুশাস্ত্র মতে একাধিক ফুলের কথা বলা হচ্ছে, যা মাকে তুষ্ট করতে পারে না। দেখে নেওয়া যাক সে ই ফুলগুলি।

এই ফুলগুলি একেবারেই নয়!
শাস্ত্র মতে মাদার বা আকন্দ ফুল একেবারেই পুষ্পাঞ্জলির থালায় রাখবেন না। এছাড়াও কোনও ফুলের কুঁড়ি মাকে পুজোয় দিতে বারণ করছেন বাস্তুশাস্ত্র বিদরা। তাঁদের মতে ফুলের কুঁড়ি পছন্দ নয় বলেই ১০৮ পদ্ম ফুটিয়ে মাকে অর্পণ করা হয়। ফলে আকন্দ ফুল যেমন পুজোর থালায় রাখলে তা কেবল শিবকেই দেওয়া যায়, তেমনই মা দুর্গাকে ফুলের কুঁড়িও দেওয়ার নিয়ম নেই।

নাগচম্পা কি দেওয়া যায়?
নাগচম্পা ফুল মা দুর্গাকে কখনওই অর্পণ করা হয়না। এরসঙ্গে কোনও কাঁটা গাছের ফুল মা দুর্গাকে অর্পণ করে নিষেধ করছেন বাস্তুশাস্ত্রবিদরা। এতে সেভাবে ফলদায়ী প্রভাব আসে না পুজোয়। বলা হচ্ছে যে ফুলের গন্ধ সুমিষ্ট ও তাতে কাঁটা নেই গাছে , সেই ফুলই একমাত্র মাদুর্গাকে অর্পণ করা যায়। ফলে কোনও বুনো ফুল বা কাঁটা ফুল যেন মা দুর্গাকে অর্পণ না করা হয়।

বেগুনি ফুল
বলা হয়, মা দপর্গাকে সাদা বা লাল জাতীয় ফুলে পুজো করা যায়। তবে তাতে বেল ফুল বাদে বেল পাতা দিয়ে পুজো বেশি কার্যকরী। এদিকে, ধুতুরা জাতীয় ফুল যাতে মা দুর্গাকে অর্পণ না করা হয় সেদিকে সচেতন থাকার বার্তা দিয়েছে বাস্তুশাস্ত্রবিদরা। তবে মা দুর্গাকে যেন বেগুনি রঙের কোনও ফুল দেওয়া না হয় , সেদিকেও সতর্ক থাকার কথা বলা হয়েছে বাস্তুবিদদের তরফে। বলা হচ্ছে যদি মাকে আপরাজিতা ফুল দিতে হয়, তাহলে তা যেন নীল অপরাজিতা হয়। বেগুনি অপরাজিতা দিয়ে মা দুর্গার পুজো না করার পরামর্শ দিচ্ছেন বাস্তুবিদরা।












Click it and Unblock the Notifications