দুর্গাপুজো ২০২১: রাজধানী দিল্লিতে পুজোর নির্ঘণ্ট একনজরে

দুর্গাপুজো ২০২১: রাজধানী দিল্লিতে পুজোর নির্ঘণ্ট একনজরে

কাউন্টডাউন শুরু হয়েছে! আসলে দুর্গাপুজো নিয়ে বাঙালির কাউন্টডাউন ঠিক কখন থেকে শুরু হয় তা বলা দুষ্কর! কেউ বলেন মহালয়া থেকে, কেউ বলেন বিশ্বকর্মা পুজো থেকে আবার কেউ বিশ্বাস করেন বছরের ক্যালেন্ডার হাতে পেয়েই দুর্গাপুজোর তারিখ দেখে নেওয়ার সময় থেকেই এই কাউন্টডাউন শুরু হয়। তবে এই তর্ক বাঙালির চিরকালের সঙ্গী। এদিকে, এই দিন গোনার অপেক্ষার মধ্যেই হঠাৎ করে এসে পড়ে প্রাণের উৎসব। নতুন জামা, থালা ভরতি শিউলির গন্ধে যেন চারিদিক মুখরিত হয়। বাঙলার বুকে যেখন কাশের দোলা শুরু হয়, তখন সুদূর দিল্লিতে বসে প্রবাসী হয়ে ওঠা বাঙালি ছেলেটিও মনে মনে অপেক্ষায় থাকে 'আশ্বিনের শারদ প্রাতে'-এর! ২০২১ সালের দুর্গাপুজো আর মাত্র কয়েকদিনের অপেক্ষা।একনজরে দেখা যাক প্রমাণ ভারতীয় সময় অনুযায়ী, দিল্লিতে দুর্গাপুজোর সময় কখন?

পঞ্চমী-ষষ্ঠী

পঞ্চমী-ষষ্ঠী

১০ অক্টোবর পড়েছে পঞ্চমী। ২৩ আশ্বিন পঞ্চমী ছাড়তেই ২৪ আশ্বিন ১১ অক্টোবর সোমবার ষষ্ঠী। প্রাতঃ ৬ টা ২৪ পরে ষষ্ঠী শেষরাত্রি ৪।৪ পর্যন্ত। রপর এরপর ৬টা ২৪ গতে শ্রী শ্রী দুর্গাষষ্ঠী প্রাত ৬।২৪ গতে পূর্বাহ্ন মধ্য়ে (কিন্তু কালবেলাঅনুরোঘে দিবা ৭।৫১ মধ্যে পুনঃ দিবা ৯।১৮ গতে পূর্বাহ্ন মধ্য়ে) শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা।

সপ্তমী-অষ্টমী

সপ্তমী-অষ্টমী

মঙ্গলবার ১২ অক্টোবর ২৫ আশ্বিন। সেদিন ৫।৫২ পূর্বাহ্ন ১০।১৬ সপ্তমী রাত্রি ॥১।৪৮ পর্যন্ত। পূর্বাহ্ন মধ্যে দ্বাত্মক-চরলগ্নে ও চরণবংশে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ ,স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পুজো প্রশস্তা । দেবী এই দিন ঘোটকে আবাহন করছেন। ২৬ আশ্বিন ১৩ অক্টোবর, বুধবার সূর্যোদয় ৬ টা ২৫ , সূর্যাস্ত ৫টা ৫১ মিনিটে। পূর্বাহ্ন ১০।১৬ ও মহাষ্টমী রাত্রি ১১।৪৮ পর্যন্ত। পূরবাহ্নমধ্যে কিন্তু কালবেলা অনুরোধে দিবা ৯ টা ১৮ মধ্যে দুর্গাদেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ ও কেবল মহাষ্টম্যাদি কল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা।পূর্বাহ্নমধ্যে বীরাষ্টমী ব্রত ও মহাষ্টমী ব্রতোপবাস।

 সন্ধিপুজো

সন্ধিপুজো

রাত্রি ১১ টা ২৫ গতে ১২ টা ১৩ মধ্যে ২৬ আশ্বিন সন্ধিপুজো।১১ টা ২৫ গতে সন্ধিপুজো আরম্ভ। আর সন্ধপুজোর বলিদান ১১ টা ৪৯ গতে। সেই সময়ই ছেড়ে যাচ্ছে অষ্টমী নিশি। এরপর ১২ টা ১৩ মধ্যে শেষ হবে সন্ধি পুজো।

নবমী-দশমী

নবমী-দশমী

২৭ আশ্বিন, ১৪ অক্টোবর বৃহস্পতিবার রয়েছে নবমী। সেদিন সূর্যোদয় ৬ টা২৫ ও সূর্যাস্ত ৫ টা ৫০ মিনিটে। পূর্বাহ্নমধ্যে ১০ টা ১৬, মহাবমীরাত্রি ৯ টা ৫২ পর্যন্ত। পূর্বাহ্নমধ্য়ে শ্রী শ্রী শারদীয় দুর্গাদেবীর মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রশস্তা। পূর্বাহ্ন মঘ্যে বীরাষ্টমীব্রত ও মহানবমী ব্রত। দশমী পড়ছে ২৮ আশ্বিন ১৫ অক্টোবর। শুক্রবারের এই দিনে মা মহামায়ার কৈলাসে ফেরার পালা। সেদিন ১০ টা ১৬ থেকে রাত ৮ টা ২১ পর্যস্ত সময় থাকছে। দেবীর দোলায় গমন। ফল মড়ক।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+