দুর্গাপুজোয় মহাষষ্ঠীর দিন এই কয়েকটি পন্থা পালনেই অর্থভাগ্য, প্রতিপত্তি থাকে তুঙ্গে! জ্যোতিষ মতে কিছু টোটকা
দুর্গাপুজোয় মহাষষ্ঠীর দিন এই কয়েকটি পন্থা পালনেই অর্থভাগ্য, প্রতিপত্তি থাকে তুঙ্গে! জ্যোতিষ মতে কিছু টোটকা
তিনি দুর্গা, তিনি দুর্গতি নাশিনি। মহিষাসুর বধের অপার ক্ষমতা সম্পন্ন মা দুর্গার কাছে প্রতিবারই ভক্তদের নিজের মতো করে নানান ধরনের প্রার্থনা থাকে। সেই জায়গা থেকে অনেকেই ঠিক করে রাখবেন অষ্টমীর অঞ্জলির পর মা দুর্গার কাছে কী কী বর চাইবেন। তবে জ্যোতিষ মতে এমন কিছু টোটকা রয়েছে যে তা দুর্গাপুজোর দিন করলে তাতেই মিলতে পারে মনের মতো ফলাফল। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মহাষষ্ঠীর দিন কয়েকটি রীতি পালন করলে তবেই মিলে যায় আকাঙ্খিত ধন সম্পত্তির ভাগ্য থেকে প্রতিপত্তি।

আতপ চাল ও নারকেল দিয়ে এই পন্থায় আসে অর্থ সম্পত্তি
জ্যোতিষমতে বলা হচ্ছে, একটি নারকেল নিয়ে , তাতে লাল সিঁদুরে স্বস্তিকা চিহ্ন এঁকে একটি লাল চেলিতে, আতপ চাল, সাদা তিল, সিদ্ধি, হলুদ ফুল রেখে চেলিটি বেঁধে ফেলুন। এরপর বাড়িতে ঠাকুরের স্থানে সেই চেলিটি রেখে দিতে হবে। ষষ্ঠীর দিন এই কাজ করতে হবে। এরপর তা ঠাকুরের স্থানে ষষ্ঠী থেকে দশমী রেখে দিতে হবে। এই উপাচার করা কালীন মনের ইচ্ছা প্রার্থনা করতে হবে দেবীর কাছে। পরে দশমী হয়ে গেল সেই জিনিসগুলি টাকা যেখানে রাখা হয় সেখানে রেখে পুজো করতে হবে দীপ, ধূপ সহকারে, বলছেন নামী জ্যোতিষবিদরা। এতেই মিলবে কাঙ্খিত ফল।

আর্থিক কষ্ট দূর করতে
অতিরিক্তি আর্থিক কষ্টে অনেকেই ভুগে থাকেন। করোনা কালে সেই অর্থ কষ্টের পরিমাণ দিন দিন বেড়েছে অনেক সংসারে। এম ন অবস্থায় মা মহামায়ার কাছে মনের কথা জানিয়ে অনেকেই পার পেতে চেয়েছেন সমস্যা থেকে। জ্যোতিষ মতে বলা হচ্ছে।, যেখানে বাড়িতে দেবী দুর্গার ছবি রয়েছে, সেখানে দেবীর মূর্তির সামনে কর্পুর রেখে দিতে হবে। সঙ্গে কয়েকটি লবঙ্গ রাখলে ভালো। পরে এই দুটি জিনিস অকসঙ্গে রেখে দিয়ে তা দিয়ে মায়ের আরতি করার পরামর্শ দিচ্ছেন জ্য়োতিষবিদরা। এতে ঘরে অসুখ কমবে বলে জানানো হচ্ছে। মিলবে আর্থিক কষ্ট কমবে।

কলাগাছের গোড়ায় হলুদ সুতো
ষষ্ঠীর দিন কলাগাছের গোড়ায় যদি হলুদ রঙের সুতো বেঁধে দেন ও পরে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সেই কলাগাছকে প্রতিদিন জল দিয়ে পুজো করেন তাহলে সমস্যার সমাধান হতে পারে। জ্যোতিষ শাস্ত্রবিদরা বলছেন, এতে ষষ্ঠী থেকে দশমী যদি করা যায়, তাহলে আর্থিক সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়।

ষষ্ঠীর দিন গাছ রোপণ
বলা হয় ঘরের শান্তি ও ব্যাবসায় উন্নতি আনতে ষষ্ঠীর দিন একাধিক মন্ত্রোচ্চারণেও সমস্যা মেটে। 'ওঁ হ্রীং দূর্গায়ৈ নমঃ ' এই মন্ত্রোচ্চারণে বাস্তুদোষ থেকে শুরু করে ঘরের আর্থিক কষ্ট কেটে যায়। এছাড়াও বাড়িতে পুজোর দিনে নুনের সঙ্গে জল দিয়ে তা দিয়ে ঘর মুছলেও মেলে কাঙ্খিত ফলাফল। এছাড়াও ষষ্ঠীর দিন বাড়িতে নতুন গাছ রোপণের পরামর্শও দিচ্ছেন অনেকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications