দুর্গাপুজো ২০২০: উৎসবের মরশুমে কেরিয়ারের গতি কোনদিকে থাকবে! জানুন রাশিফলে

দুর্গাপুজোর কাউন্টডাউনের প্রব যে দিন ঘিরে শুরু হয়, সেই মহালয়া পেরিয়ে গিয়েছে। এবার পালা মায়ের আগমনের। তবে তার আগে কিছুটা 'অপেক্ষা'র পালা রয়েছে। ২০২০ সালের দুর্গাপুজোয় মহালয়া ও পুজোর দিনগুলির মধ্যে এক মাসের ফারাক রয়েছে। ফলে অপেক্ষার প্রহর অনেকটাই দীর্ঘায়িত! তবে এই অপেক্ষাই যেন পুজোর বিশেষ অঙ্গ। এদিকে, পুজোর সাজো সাজো রবের মাঝেই রয়েছে করোনার দংশন। এমন পরিস্থিতিতে উৎসবের মরশুমে কেরিয়ার, চাকরির দিক কেমন কাটবে জেনে নেওয়া যাক।

মেষ ও বৃষ

মেষ ও বৃষ

মেষ রাশির জাতকরা ২৪ অক্টোবরের পর থেকে কেরিয়ারের দিকে নজর দিন। কোনও পেশাদারি কাজের জন্য এই সময় প্রশস্ত। ৩১ অক্টোবর পর্যন্ত কেরিয়ারে উন্নতি রয়েছে। ৩১ অক্টোবর পর্যন্ত সময়ে আবার বৃষ রাশির জাতক জাতিকারা সেভাবে উন্নতি দেখতে পাবেন না ।তবে কাজেরদিকে লেগে থাকতে হবে।

 মিথুন ও কর্কট

মিথুন ও কর্কট

১৩ থকে ২৭ অক্টোবর সময়ে কাজের দিকে নজর বেশি করে দিতে হবে মিথুন রাশির জাতক, জাতিকাদের। আরও বেশি ফোকাস রাখতে হবে। এদিকে ১ অক্টোবর এথকেই কর্কট রাশির জাতকদের ভালো সময় শুরু হয়েছে। সম্মান পেতে পারেন এই সময়।

 সিংহ ,কন্যা

সিংহ ,কন্যা

পেশাদারিত্ব দেখিয়ে বসের মন জয় করে নিতে পারেন সিংহ রাশির জাতক জাতিকারা। ফলে ৩১ অক্টোবর পর্যন্ত সেই ক্ষমতা বলেই আপনার উন্নতি রয়েছে কেরিয়ারে। কন্যা রাশির জাতক জাতিকারা ২৭ অক্টোবর থেকে ৩ নভোম্বর পর্যন্ত কেরিয়ারের বিষয়ে সচেষ্ট হোন।

 তুলা , বৃশ্চিক

তুলা , বৃশ্চিক

২৭ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সময় তুলা রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের ক্ষেত্রে ভালো যাবে না। তবে কাজের ক্ষেত্রে উদ্দীপনা ধরে রাখতে হবে। অন্যদিকে, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ১৩ থেকে ২৭ অক্টোবরের মধ্যে কেরিয়ার নিয়ে সুসংবাদ শুনতে পারেন।

 ধনু ,মকর

ধনু ,মকর

ধনু রাশির জাতক জাতিকারা নিজের কেরিয়ারের ক্ষমতা সম্পর্কে আরও বেশি যত্নবান হোন। ২ থেকে ২৭ অক্টোবর সময় কেরিয়ারে ক্ষমতাবল আসার সুযোগ রয়েছে। মকর রাশির জাকক জাতিকারা ২৭ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত কাজের জায়গায় নিজের ভুল বোঝাবুঝি সরিয়ে ফেলুন। এতে সুবিধা হবে আপনারই!

কুম্ভ -মীন

কুম্ভ -মীন

কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ১৩ থেকে ২৭ তারিখ খুবই গুরুত্বপূর্ণ। কেরিয়ারের গতি কমে গেলেও এই সময় অত্যন্ত দামী। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ২ থেকে ২৭ অক্টোবর গুরুত্বপূর্ণ। নিজের লক্ষ্যপূরণে অটুট দৃঢ়তা রাখুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+