দুর্গাপুজো ২০১৯: উৎসবের মরশুমের পরই কি মিলবে কেরিয়ারে চরম উন্নতি! জানুন

শারদীয় নবরাত্রির শুরু সূর্যদেবের দিন রবিবার দিয়ে । শাস্ত্র মতে এমটাই দাবি। জ্যোতিষ শাস্ত্র বলছে, শারদীয়া নবরাত্রি বা দুর্গাপুজোর গোটা সময়টা ধরেই বিভিন্ন রাশির কেরিয়ারে ব্যাপক উত্থান পরিলক্ষিত হতে চলেছে। এমনই দাবি, শাস্ত্রজ্ঞ গজেন্দ্র শর্মার। একনজরে দেখে নেওয়া যাক পুজোর আগে বা পড়ে যাঁদের কেরিয়ারে গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে , বা রয়েছে গুরুত্বপূর্ণ চাকুরির ইন্টারভিউ, তাঁদের এই গোটা সময়টি কেমন কাটবে। কী বলছে এঁদের রাশিফল?

মেষ ও বৃষ

মেষ ও বৃষ

মেষ রাশির জাতক-জাতিকারা নিজের আকাঙ্খিত পদে শীঘ্রই উঠতে পারবেন। আর দুর্গাপুজোর সময়ই এমনটা ঘটতে চলেছে। বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময় কেরিয়ার পছন্দের ক্ষেত্রে একচু সতর্ক থাকতে হবে। নয়তো আছে সমুহ বিপদ।

মিথুন ও কর্কট

মিথুন ও কর্কট

মিথুন রাশির জাতক জাতিকারা এই সময় চাকরির থেকে ব্যবসার কাজে বেশি মনোনিবেশ করতে পারেন এঁরা। এতে মিথুন রাশির জাতক জাতিকারা লাভবান হবেন। অন্যদিকে, কর্কট রাশির জাতক জাতিকারা যাঁরা ক্যাম্পাস প্লেসমেন্ট নিয়ে চিন্তিত ,তাঁদের অনেকটাই চিন্তা ঘুচে যাবে। এছাড়াও চাকুরিজীবীদের বিদেশ থেকে ভালো চাকরির সুযোগ আসতে পারে।

সিংহ ও কন্যা

সিংহ ও কন্যা

সিংহ রাশির জাতকরা এই সময়ে যদি কোনও চাকরির আবেদন করে থাকেন,তাহলে তা থেকে লাভবান হতে পারেন। আসতে পারে সুযোগ। কন্যা রাশির জাতক জাতিকারা এই সময় চাকরির ভালো সুযোগ পাবেন। বহুদিন কোনও প্রমোশনের সুযোগ আটকে থাকলেও,তা এবার ইতিবাচক পথে এগিয়ে যেতে পারে।

তুলা ও বৃশ্চিক

তুলা ও বৃশ্চিক

তুলা রাশির জাতকরা এই সময়ের মধ্যে কিছু ইতিবাচক বিষয় কেরিয়ারের ক্ষেত্রে লক্ষ্য করবেন। এরমধ্যে , বেতন বৃদ্ধি ও প্রোমশনের বিষয়টিও রয়েছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বহুদিন ধরে যদি কোনও প্রমোশনের আশা করে থাকেন তাহলে চাকরি ক্ষেত্রে তা হতে পারে।

 ধনু ও মকর

ধনু ও মকর

ধনু রাশির জাতক জাতিকারা, সরকারি পরীক্ষায় যদি এই সময় বসেন,তাহলে সুসংবাদ পেতে পারেন। অন্যদিকে, মকর রাশির জাতকদের চাকরি ক্ষেত্রে একটা বড় পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে।

কুম্ভ ও মীন

কুম্ভ ও মীন


কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কেরিয়ারের ক্ষেত্রে এই সময়টি অনুকূল।তবে অফিসের রাজনীতি এই সময় এই রাশির জাতক জাতিকাদের আঁকড়ে ধরতে পারবে। মীন রাশির জাতক জাতিকারা এই সময় নামী কোনও সংস্থা থেকে চাকরির জাক পেতে পারেন, যদি উপযুক্তর পরিশ্রম করে থাকেন। তবে শেয়ার মার্কেটের সঙ্গ যাঁরা জড়িত তাঁদের খানিকটা সমস্যায় এই সময় পড়তে হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+