দুর্গাপুজোয় কি সৌভাগ্য ফিরবে আপনার ! জেনে নিন রাশিফলে
দেবীপক্ষের আর মাত্র কয়েকটা দিন বাকি। পুজো ঘিরে একাধিক প্ল্যান রয়েছে বাঙালির। পুজোর প্যান্ডেল হপিং থেকে খাওয়া দাওয়া , গেট টু গেদ্যর নিয়ে এখন থেকেই চলছে প্ল্য়ান। ক্রমেই চড়ছে 'পুজো ফিভার' !
দেবীপক্ষের আর মাত্র কয়েকটা দিন বাকি। পুজো ঘিরে একাধিক প্ল্যান রয়েছে বাঙালির। পুজোর প্যান্ডেল হপিং থেকে খাওয়া দাওয়া , গেট টু গেদ্যর নিয়ে এখন থেকেই চলছে প্ল্য়ান। ক্রমেই চড়ছে 'পুজো ফিভার' ! তবে পুজোর এই ক'টা দিন কেমন কাটতে চলেছে কার? তা নিয়ে কৌতূহল তো থেকেই গিয়েছে। দেখে নেওয়া যাক পুজোর সময় কোন রাশির জাতকদের ভাগ্যে সমৃদ্ধি অপেক্ষা করে রয়েছে।

মেষ
এই সময়ে আপনাদের ভাগ্যে রয়েছে ধনপ্রাপ্তি। খুশির আমেজ চারিদিকে থাকবে। জ্যোতিষ বলছে, এই সময়ে মেষ রাশির জাতক জাতিকাদের অনেকের ইচ্ছাপূরণ হতে পারে।

মিথুন
মিথুন রাশির জাতকদের জন্যও এই সময়টি খুবই ভালো কাটতে চলেছে। এই সময়ে পদোন্নতির একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। স্বাস্থ্যের উন্নতিও পরিলক্ষিত হবে এই সময়ে।

সিংহ রাশি
দুর্গাপুজোর সময় অর্থাৎ ১৫ অক্টোবরের পর থেকে ব্যক্তিগত ও পেশাগত জীবনে উন্নতি লক্ষ্য করা যাবে। পাশপাশি রয়েছে আর্থিক বহু প্রাপ্তিযোগ।

মীন রাশি
বহু সময়ের পর দুর্গাপুজো ঘিরে কোনও কাজে এরা চরম সাফল্য লাভ করবেন এই রাশির জাতকরা। পরিবারে খুশির আমেজ থাকবে মীন রাশির জাতকদের জীবনে। আপনাদের জীবনে দাম্পত্য প্রেম নতুন মাত্রা পেতে চলেছে এই সময়ে।

মকর
মকর রাশির জাতকদের উপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকবে বলে মত জ্যোতিষশাস্ত্রবিদদের। ব্যবসায়িক দিক থেকে এই সময়ে খুবই সাফল্য আসবে। কোনও বিশএষ বন্ধুর সাহায্য আসবে এই দুর্গাপুজোর সময়ে।












Click it and Unblock the Notifications