Durga Ashtami 2023: সারা বছর আর্থিক উন্নতির জন্য মহাঅষ্টমীর দিন করুন এই প্রতিকারগুলি
Durga Ashtami 2023: হিন্দুদের সবথেকে বড় উৎসব হল দুর্গাপুজো। আর এই পুজোর জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন সকলেই। ২০ তারিখ থেকে শুরু হয়ে গেছে দুর্গাপুজো, ২২ অক্টোবর পালিত হবে মহাঅষ্টমী। এটি অষ্টমী, মহা অষ্টমী বা দুর্গা অষ্টমী নামেও পরিচিত। এই দুর্গা অষ্টমীর দিন দেবী দুর্গার বিশেষ পুজার আয়োজন করেন তার ভক্তরা।
সকলে অঞ্জলি দিয়ে থাকেন। মহা অষ্টমীর দিন আপনি যদি কর্পূর ও লবঙ্গের প্রতিকার করেন তাহলে সারা বছর আর্থিক দিকে আপনার খুব উন্নতি হবে। জীবনে লেগে থাকবে সফলতাও, জানুন কোন প্রতিকার করবেন।

- কী করলে আর্থিক সমস্যা কাটবে
মহাঅষ্টমীর দিন লবঙ্গ ও কর্পূর দিয়ে এই প্রতিকার করুন, এই দুটি জিনিস বাড়িতে রাখলে আপনার আর্থিক সমস্যা কাটবে। জীবনে লেগে থাকবে সফলতাও, সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন।
- দেবীকে খুশি করতে কী করবেন
অষ্টমীর দিন মা দুর্গার উদ্দেশ্যে লবঙ্গের মালা ও লাল গোলাপের মালা নিবেদন করুন। এতে মা খুব খুশি হন। আপনার জীবনে থাকা আর্থিক কষ্ট বা শারীরিক কষ্ট দূর করবেন। আপনার মনে যদি কোনও গুপ্ত ইচ্ছা থাকে সেটিও পূরণ হবে। আপনি খুব খুশিতে থাকতে পারবেন।
- আটকে থাকা কাজ হয়ে যাবে
এমন অনেক সময় হয়, যে আপনি কোনও কাজ করতে গেছেন কিন্তু সেই হওয়া কাজ আটকে গেল বা সেই হওয়া কাজ হচ্ছে না, তাহলে আপনি কর্পূর, লবঙ্গ পুড়িয়ে সারা ঘরে ঘুরিয়ে দিন। তাহলে আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে ,এই প্রতিকার করলে সব বাধা কাটাতে পারবেন, জীবনে আসবে সফলতাও।
- ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করবে
দেবী দুর্গার সামনে এদিন কর্পূর ও লবঙ্গ পুড়িয়ে আরতী করুন, এতে খুশি হবেন, আপনার বাড়িতে নেতিবাচক ঘর থেকে বিদায় নেবে এবং ইতিবাচক শক্তি প্রবেশ করবে। আপনার জীবনে সাফল্য লেগেই থাকবে।
- আর্থিক লাভ হবে
যদি আপনি কারোর কাছে ঋণ দিয়ে থাকেন বা আপনার টাকা অন্য কারোর কাছে টাকা আটকে থাকে বা শোধ করতে পারছেন না, তাহলে গোলাপজলে একটি কর্পূর জ্বালিয়ে দিয়ে মহাঅষ্টমীর মাকে নিবেদন করুন। এতে আপনার অর্থ সংক্রান্ত যে সমস্যা ছিল তা কেটে দেবে। আর্থিকভাবে খুব উন্নতি করতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications