রাত্রে এইসব স্বপ্ন দেখলে জীবনে কীসের ইঙ্গিত পাওয়া যায়?
স্বপ্ন কীসের ইঙ্গিত দেয়
প্রাচীন ভারতে নানা রকম বিষয়ের উপরেই পরীক্ষা করতেন বৈদিক ঋষিরা। সেখান থেকে তাঁদের উপলব্ধ জ্ঞান শাস্ত্র আকারে লিপিবদ্ধ করেছেন। জ্যোতিষ, অর্থ, বাস্তুর মত হিন্দু পুরাণ অনুযায়ী স্বপ্নেরও শাস্ত্র আছে। স্বপ্নই হোক বা ভীতিকর স্বপ্নই হোক। স্বপ্ন রহস্যময় হলেও টা থেকে নানা রকম ফল প্রাপ্ত হতে পারে। তাই আমাদের দেখা এমন অনেক স্বপ্ন আছে যা জীবনে একটি বড় প্রভাব ফেলে। জেনে নেওয়া যাক এমন কিছু বিশেষ স্বপ্নের কথা, যা দেখলে বুঝতে হবে জীবনে আগত কিছু ঘটনার ইঙ্গিত দিচ্ছে।

কাউকে পুড়ে যেতে দেখা
এটা খুবই অদ্ভুত, কিন্তু সত্যি। যদি স্বপ্নে কাউকে জ্বলতে বা পুড়ে যেতে দেখা যায় তাহলে এই স্বপ্নের প্রভাব সরাসরি পরে সেই ব্যক্তির আর্থিক ভাগ্যের উপর। এরকম স্বপ্ন দেখলে বুঝতে হবে সেই ব্যক্তি অপ্রত্যাশিত কোনও ক্ষেত্র থেকে আর্থিক লাভ পেতে চলেছে। তাই স্বপ্ন ভয়ঙ্কর হলেও তার ফল বেশ শুভ এই ক্ষেত্রে।

স্বপ্নে টাকা পয়সা দেখা
স্বপ্নে অর্থ দেখাও খুব শুভ বলে বিবেচিত হয়। এই স্বপ্নটি যে ব্যক্তি দেখতে পান তার উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হতে চলেছে।

কাটা মাথা দেখা
স্বপ্ন বড়ই বিচিত্র। আর তা থেকে পাওয়া ফলও খুব অদ্ভুত। কেউ যদি স্বপ্নে নিজের কাটা মাথা দেখেন তাহলে স্বভাবতই তা খুবই ভয়ের বিষয়। কিন্তু আশ্চর্য ব্যাপার এই যে কেউ যদি এই ভয়ঙ্কর স্বপ্ন দেখেন তাহলে বুঝতে হবে তিনি তাঁর জীবনের অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে চলেছেন। তাঁর ভাগ্যের চাকা বদলে যেতে শুরু করেছে।

স্বপ্নে রক্ত দেখা
স্বপ্নে রক্ত দেখাকেও স্বপ্ন শাস্ত্রে শুভ বলা হয়েছে। যদি কেউ দেখেন তাঁকে হত্যা করা হচ্ছে, বা যদি কেউ স্বপ্নে নিজেকে আহত দেখেন তবে এই জাতীয় স্বপ্ন অর্থ এবং সম্মান উভয়ই নিয়ে আসে।

চুল কাটা দেখা
এমনিতেই দেহের মধ্যে চুলকে খুব শুভ বলে মনে করা হয়। এমনকি আগেকার দিনে মহিলাদের চুলকে বাড়ির আর্থিক পক্ষ মজবুত হওয়ার লক্ষণ বলে মনে করা হত। সেই মত স্বপ্নে চুল দেখাকেও আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। শাস্ত্রে স্বপ্নে চুল কাটা দেখলেও মনে করা হয় যে সম্পদ আসে। ঋণ থেকে মুক্তি পেতে এই স্বপ্ন খুবই শুভ বলে মনে করা হয়।
( এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications