এই ধরনের স্বপ্ন দেখা সৌভাগ্যের সঙ্কেত, ভুলেও যেন কাউকে বলবেন না
ঘুমনোর সময় স্বপ্ন দেখা একটি সামান্য প্রক্রিয়া হলেও স্বপ্ন শুভ-অশুভ সঙ্কেত দিয়ে থাকে। স্বপ্নশাস্ত্রে এই স্বপ্ন থেকে পাওয়া সঙ্কেত ও ফলের বিষয়ে বলা হয়েছে। এর সঙ্গে কোন সময়ের স্বপ্ন সত্যি হয় এবং দ্রুত ফল দেয় সে বিষয়েও অনেক কিছু বলা হযেছে। স্বপ্নশাস্ত্রে বলা হয়েছে যে শুভ স্বপ্নের ব্যাপারে কাউকে যেন কিছু না বলা হয়, নয়তো স্বপ্নের শুভ ফল পেতে দেরি হয়ে যায়। অন্যদিকে খারাপ স্বপ্নের ব্যাপারে সকলকে বলে দেওয়া উচিত, এর ইতিবাচক প্রভাব কম হয়ে যায়। আসুন জেনে নেওয়া যাক কোন স্বপ্নকে খুব শুভ বলে মনে করা হয়েছে এবং যদি এই স্বপ্ন দেখে থাকেন তবে এর বিষয়ে কাউকে কিছু বলবেন না।

শুভ স্বপ্ন যা দেয় অপার ধন ও খুশি
স্বপ্নশাস্ত্র অনুসারে যদি স্বপ্নে আপনি রূপোর গয়না বা কয়েনে ভরা কলসি দেখেন তাহলে এটা খুবই শুভ হয়। এই ধরনের স্বপ্ন যদি দেখেন তাহলে এটা কাউকে বলবেন না। এই স্বপ্ন সৌভাগ্যের সঙ্কেত দেয় ও আপনার জীবনের সব বাধা দূর হয়ে যাওয়ার ইঙ্গিত দেয়। আপনি অনেক সুখ-সমৃদ্ধিও পাবেন এই স্বপ্ন দেখলে।

স্বপ্নে মাছ দেখা
স্বপ্নে মাছকে সাঁতার কাটতে দেখা বা নিজেকে মাছ ধরতে দেখা খুবই শুভ বলে মনে করা হয়। এই জাতীয় স্বপ্ন বলে যে হঠাৎ আপনি প্রচুর অর্থ পেতে চলেছেন। এমনকী কাউকে এই শুভ স্বপ্নের কথাও উল্লেখ করবেন না।

স্বপ্নে সাদা পদ্ম বা সাদা সাপ দে
নাগ দেবতাকে সম্পদের রক্ষক বলা হয়। আপনার স্বপ্নে যদি সাদা সাপ দেখা যায়, তার মানে আপনি শীঘ্রই ধনী হতে চলেছেন। এ ছাড়া পদ্ম ফুল দেবী লক্ষ্মীর খুব প্রিয়। স্বপ্নে পদ্ম দেখার অর্থ হল মা লক্ষ্মীর কৃপা আপনার উপর হতে চলেছে। এই স্বপ্নের কথাও কাউকে বলবেন না।

স্বপ্নে ফুলের বাগান দেখা
স্বপ্নে ফুলের বাগান দেখার অর্থ হল আপনার জীবনে অনেক আনন্দ-খুশি কড়া নাড়তে চলেছে। আপনি সুখবর পেতে পারেন খুব শীঘ্র। তবে এই স্বপ্নের কথাও কাউকে বলা চলবে না।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications