Dream: স্বপ্নে জলে ডুবে যাওয়া দেখা কি শুভ? কোন স্বপ্ন অশুভ সময়ের ইঙ্গিত দেয়

Dream: আমরা অবচেতন মনে যা দেখি বা ভাবি তাই আমাদের কাছে স্বপ্ন আকারে ধরা দেয়। কিছু স্বপ্ন আছে যা শুভ সময়ের ইঙ্গিত দেয় আবার কিছু স্বপ্ন আছে যা অশুভ সময়ের ইঙ্গিত দেয়। আবার এমন হয়, যা আমাদের ভবিষ্যতের ইঙ্গিত দেয়। বিশ্বাস করা হয় ভোরে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন কিন্তু সত্যি হয়। কোন স্বপ্ন দেখা শুভ আর কোনটি অশুভ, জানুন।

স্বপ্নে স্নান করা দেখা

যদি আপনি স্বপ্নে দেখেন আপনি স্নান করছেন সেটা কিন্তু খুব শুভ লক্ষণ। এর মানে আপনি দূরে কোথাও ভ্রমনে যেতে পারেন, আবার আপনার আর্থিক দিকে খুব লাভ হতে পারে। আপনি অর্থ সঞ্চয় করে রাখতে পারেন বা হঠাৎ কোথাও থেকে অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে আপনার।

image of sleeping man

স্বপ্নে বৃষ্টির জল দেখা খুব শুভ লক্ষণ। আপনাদের কোনও ইচ্ছা পূরণ হতে পারে বা ভবিষ্যতে আপনি এমন কোনও কাজ করছেন বা করেছেন তার জন্য আপনি সাফল্য অর্জন করতে চলেছেন। অর্থাৎ জীবনে আপনার শুভ সময় উপস্থিত।

স্বপ্নে স্ম্রদ্রের জল দেখা

স্বপ্নে যদি আপনি সমুদ্রের জল দেখেন তা কিন্তু খুব অশুভ লক্ষণ বলে মনে করা হয়। এর মানে আপনার ভবিষ্যতে কোনও কিছু আপনার সঙ্গে খারাপ ঘটতে চলেছে বা আপনি বড় কোনও দুর্ঘটনায় আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

image of sleeping girl

স্বপ্নে ডুবে যাওয়া দেখা

যদি আপনি দেখেন আপনি ডুবে যাচ্ছেন, এর মানে কিন্তু আপনাকে পরবর্তীকালে কোনও বিষয় নিয়ে খুব চিন্তা করতে হতে পারে, বা এমন কোনও কাজ এই সমস্যা ক্রমশ বাড়তে পারে এবং আপনার আর্থিক দিকে নানান অসুবিধার সম্মুখীন হতে হতে পারে।

স্বপ্নে আকাশে ওড়া

আপনি যদি দেখেন কখন আপনি আকাশে উঠছেন বা কোথাও উড়ে যাচ্ছেন সেটি দেখা মানে কিন্তু খুব ভালো। এর মানে খুব শীঘ্রই আপনি কোথাও যাত্রা করতে পারবেন বা বিমানে ভ্রমণ করতে পারবেন বা আপনার কাছে হঠাৎ কোনোও ভালো সুখবর আসতে পারে। যদি আপনি বেকার হন তাহলে আপনার চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

image of sleeping girl

স্বপ্নে কেনাকাটা করা

যদি স্বপ্নে আপনি দেখেন কেনাকাটা করছেন, তা কিন্তু খুব শুভ। এর অর্থ হল আপনার আর্থিক সংকট কেটে গিয়ে আপনি সুখের মুখ দেখবেন। আর্থিক কষ্টে আপনাকে আর ভুগতে হবে না। জীবনে আপনার সাফল্যের সময় শুরু হবে। যে কাজে যাবেন সে কাজেই সফলতা অর্জন করতে পারবেন। আর্থিকভাবে খুব সাফল্য মিলবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+