স্বপ্নে জলাশয় দেখলে তা কি শুভ নাকি অশুভ ফল মেলে! শাস্ত্র মতে জানুন এর 'অর্থ'
স্বপ্নে জলাশয় দেখলে তা কি শুভ নাকি অশুভ! শাস্ত্র মতে জানুন এর 'অর্থ'
সারাদিনের ক্লান্তির শেষে ঘুমের মধ্যে বহু ধরনের স্বপ্ন আসে। বিভিন্ন স্বপ্নের ঘটনার কথা ঘুম ভাঙলেও বারবার মনে ঘোরাফেরা করে। বহু স্বপ্ন মনে দাগ কেটে যায়। জ্যোতিষ শাস্ত্র বলছে, এই সমস্ত স্বপ্নের মানে রয়েছে। যেমন ঘুমের ঘোরে কেউ যদি জলের স্বপ্ন দেখেন , তাহলে তার নেপথ্যে কিছু অর্থ থাকে। দেখা যাক, জলের স্বপ্নের নেপথ্যে কী অর্থ রয়েছে।

সপ্নে নদী দেখা
স্বপ্নে যদি নদী দেখা যায়, তাহলে তা খুবই ভালো। জ্যোতিষ শাস্ত্রবিদরা বলছেন, নদীর জলে যদি নিজেকে সাঁতার কাটতে দেখা যায়, তাহলে তার প্রভাবও বেশ ভালো হতে পারে। নদীর স্বপ্নের অর্থ হল, খুব শিগগিরিই আপনার ইচ্ছা পূরণ হতে পারে। এর অর্থ আবার নতুন কোনও সুযোগ আসাকেও চিহ্নিত করে।

সমুদ্রের স্বপ্ন
স্বপ্নে সমুদ্র দেখলে তার ফলাফল রীতিমতো কুপ্রভাব বিস্তার করে। মনে করা হয় সমুদ্রের স্বপ্ন মানেই, সামনে কোনও বিষয়কে নিয়ে কথা কাটাকাটি বা ঝগড়া বিবাদ লেগে থাকতে পারে।

বন্যার স্বপ্ন
অনেকেই বন্যার স্বপ্ন দেখে থাকেন। বলা হয়, আতঙ্কের মধ্যে এমন স্বপ্ন দেখলে রীতিমতো খারাপ ইঙ্গিতই তা বহন করে। স্বপ্নে বন্যা দেখা মানে কোনও খারাপ খবর আসতে পারে।

স্বপ্নে পরিষ্কর জল দেখলে কী ঘটে?
স্বপ্নে পরিষ্কার জল দেখলে ধরে নিতে হবে যে কোনও কৃত কর্মে সাফল্য আসবে। এছাড়াও ব্যবসা ও পেশাগত জীবনে চরম সাফল্য আসতে পারে এই স্বপ্নই তা জানান দেয়।

বৃষ্টির স্বপ্ন
বৃষ্টির স্বপ্ন ভালো সময়ের কথা বলে থাকে। ঝিরঝির বৃষ্টি পড়ছে এমন স্বপ্ন দেখলে কোনও শুভ সংবাদ আসতে পারে এমন কথা মনে করা হয়। বলছেন জ্যোতিষ শাস্ত্রবিদরা। এছাড়াও সাফল্যের কথা জানা যায় এই স্বপ্ন দেখলে।

স্বপ্নে কুয়োর জল
যদি স্বপ্নে কুয়োর জল দেখা যায়, তাহলে বুঝে নিতে হবে যে কোনও কারণে আপনি আচমকা ধনপ্রাপ্ত করবেন। ফলে এই ধরনের স্বপ্নকে ভালো বলই মনে করা হয়।












Click it and Unblock the Notifications