বাড়িতে সঠিক জায়গায় এঁকেছেন তো স্বস্তিক চিহ্ন? আঁকার আগে অবশ্যই মাথায় রাখুন এগুলি
হিন্দুধর্মে স্বস্তিক চিহ্নের অত্যন্ত গুরুত্ব রয়েছে। স্বস্তিক অত্যন্ত শুভ চিহ্ন বলে মনে করা হয়। বহু শতাব্দী ধরে শুভ কাজে স্বস্তিক চিহ্ন ব্যবহার হয়ে আসছে। এটি মূলত সম্পদ, সমৃদ্ধি বাড়াতে এই প্রতীক আঁকা হয়।
যে ব্যক্তির বাড়ির মূল প্রবেশদ্বারে এটি আঁকা থাকে, তিনি জীবনে খুব উপকৃত হন ও জীবনে তার সফলতা লেগেই থাকে। বলা হয় স্বস্তিক চিহ্ন যে বাড়িতে আঁকা হয় সেখানে ইতিবাচক শক্তি প্রবেশ করে, বিদায় নেয় নেতিবাচক শক্তি।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, স্বস্তিকের সঙ্গের দেবতা কুবেরের বিশেষ সম্পর্ক রয়েছে। ঘরে স্বস্তিক চিহ্ন আঁকা থাকলে সুখ, সমৃদ্ধি বৃদ্ধি পায়। সেই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে সকলের মিল বাড়তে থাকে। তবে বাড়িতে স্বস্তিক চিহ্ন আঁকার আগে আপনাকে অবশ্যই এই জিনিসগুলি মাথায় রাখতে হবে।
- কোথায় আঁকবেন স্বস্তিক চিহ্ন
বাড়ির মূল দরজার সামনে স্বস্তিক চিহ্ন আঁকবেন। আর এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে আপনার বাড়িতে কোনও নেতিবাচক শক্তি থাকলে তা বিদায় নেবে এবং ইতিবাচক শক্তি প্রবেশ করবে। নয় ইঞ্চি লম্বা ও চওড়া স্বস্তিক চিহ্ন আঁকলে আপনার জীবনে সফলতা লেগেই থাকবে ও মা লক্ষ্মীও আপনার বাড়িতে প্রবেশ করবে ইতিবাচক শক্তি নিয়ে।
- ঠাকুর ঘরের সামনে স্বস্তিক চিহ্ন আঁকা কি শুভ?
প্রত্যেকটি বাড়ির ঠাকুরঘরে স্বস্তিক চিহ্ন আঁকা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটি খুব শুভ। পুজোর জায়গায় এই স্বস্তির জন্য আঁকা থাকলে আপনার মন শান্ত থাকবে, সেই সঙ্গে আপনার সকল কাজে একাগ্রতাও বাড়বে।
- আলমারি
আপনি আপনার আপনার আলমারি ও টাকার জায়গাতেও স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন ।এতে কিন্তু আপনার সম্পদ হুহু করে বাড়তে থাকবে।
- রান্নাঘর
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, রান্নাঘরেও স্বস্তিক চিহ্ন আঁকা অত্যন্ত শুভ । এতে খাদ্যশস্য সর্বদাই রান্নাঘরে মজুদ থাকবে। খাবারের অভাবে কখনও আপনাকে ভুগতে হবে না।
- স্বস্তিক চিহ্ন আঁকার আগে মাথায় রাখুন এগুলি
স্বস্তিক চিহ্ন আঁকার জন্য আপনার এই বিষয়গুলি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। যেমন- স্বস্তিক সবসময় ঘড়ির কাটার ঠিক করেই আঁকা উচিত। লাল, হলুদ সবুজ রঙ দিয়ে স্বস্তির আঁকুন। নাহলে আপনি চন্দন, কুমকুম দিয়েও স্বস্তিক তৈরি করতে পারেন।
তবে যখনি তৈরি করবেন শুভ সময় দেখে তখন তৈরি করবেন। কারণ স্বস্তিক একটি শুভ প্রতীক। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত শুভ বলেও মনে করা হয়। এটি করলে আপনার ধন, সম্পত্তি, সমৃদ্ধি বাড়তে থাকবে। পরিবারের সুখ, সমৃদ্ধিও বাড়তে থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications