পার্সে এই জিনিসগুলি রাখবেন না, বাড়বে খরচ, ঘিরে ধরবে আর্থিক সঙ্কট
আমরা প্রায় প্রত্যেকেই টাকা-পয়সা রাখার জন্য পার্স ব্যবহার করি। বলা হয় এমন কিছু জিনিস আছে সেগুলি পার্সে রাখলে অর্থপ্রাপ্তি হয় না। আবার এমন কিছু জিনিস আছে সেগুলি পার্সে রাখলে আপনার আর্থিক সঙ্কট জীবনে লেগেই থাকবে।
এমনকি কোনদিনই আপনি টাকা বাড়াতে পারবেন না। ধার দেনায় জড়িয়ে পরবেন আপনি। আপনি যতই পরিশ্রম করুন না কেন, কিছুতেই টাকা, পয়সা রাখতে পারবেন না। আপনি কি জানেন পার্সে কোন কোন জিনিস রাখবেন না?

ছবি সৌজন্য- pexels
ছেঁড়া বা ফাটা টাকা রাখবেন না
পার্সে ছেঁড়া বা ফাটা টাকা রাখবেন না। এটি খুব অশুভ বলে মনে করা হয়। এতে আপনার আর্থিক সঙ্কট জীবনে বাড়তে থাকবে। এমনকি এই ছেঁড়া নোট যদি আপনি বহুদিন ধরে পার্সে রেখে দেন, তাহলেও কিন্তু আপনার আর্থিক সঙ্কট জীবনে লেগে থাকবে। কোনওদিনও অর্থ ধরে রাখতে পারবেন না। এমন নোট যদি আপনার কাছে থাকে, তাহলে তা আজই সরিয়ে ফেলুন।
পুরনো বিল কিংবা অদরকারি কাগজ রাখবেন না
বাস্তুশাস্ত্রে বলা হয়, পার্সে কখনও পুরনো বিল কিংবা অদরকারি কোনও কাগজ রাখবেন না। আর এই অভ্যাস কিন্তু অনেকেরই থাকে। এটি রাখলে আপনার জীবনে নেতিবাচক শক্তি ঘিরে ধরবে এবং আর্থিক সঙ্কটে আপনি জর্জরিত হয়ে পড়বেন। তাই আগেই সরিয়ে ফেলুন।
মৃত ব্যক্তির ছবি রাখবেন না
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, পার্সে অনেকেই তাদের পছন্দের মানুষের ছবি রেখে দেন। তবে পূর্বপুরুষের ছবি রাখা একদমই উচিত নয় অর্থাৎ মৃত ব্যক্তির ফটো একদমই পার্সে রাখবেন না। এতে আপনার অর্থের ক্ষতি হতে পারে।
এই পার্সে দেবদেবীর ছবি রাখবেন না
যদি আপনি আপনার পার্স চামড়ার হয়, তাহলে তা ব্যবহার করবেন না। চামড়ার পাশে দেবদেবীর ছবি রাখলে আর্থিক ক্ষতি হয় । এমনকি আয় কমতে থাকে। তাই চামড়ার পার্স একদমই ব্যবহার করবেন না। যদিও বা আপনি এই পার্স ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি দেবদেবীর ছবি রাখবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications