শ্রাবণ মাসে মহাদেবের পুজো করার সময় এই জিনিসগুলি নিবেদন করবেন না, কিন্তু কেন, জানুন
শিব ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসের জন্য। কারণ এই মাস ভোলেবাবার অত্যন্ত প্রিয় মাস। এই মাসে যারা ভগবানের পুজো করেন তাদের উপর মহাদেব খুব খুশি হন। তাদের মনোবাসনা পূর্ণ করেন। জীবনের প্রতিটি সমস্যা থেকে তাদের মুক্তি দেন। জুলাই মাসের ২২ তারিখ থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস।
এই শ্রাবণ মাসে শিবলিঙ্গে জলাভিষেক করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে শ্রাবণ মাসে ভগবানের পুজোর সময় অবশ্যই এই জিনিসগুলি দান করবেন। আবার এমন কিছু জিনিস আছে যা একদমই দান করা উচিত নয়। জানুন কোন কোন জিনিস দান করলে ভোলেবাবা রেগে যান।

কোন কোন জিনিস দান করবেন না
- শ্রাবণ মাসে যখন শিবের পূজা করবেন, সে সময় ভুলেও ভোলেবাবাকে নারকেল বা নারকেলের জল দেবেন না। কারণ নারকেল হল দেবীর লক্ষ্মীর রূপ। তাই মহাদেবকে নারকেলের জল দেওয়া এড়িয়ে চলুন।
- যখন আপনি মহাদেবের পূজো করবেন শ্রাবণ মাসে, সে সময় ভুলেও কাউকে এবং মহাদেবকে সিঁদুর অর্পণ করবেন না। এটি বিবাহের লক্ষণ। অথচ ভোলেবাবা হলেন আদিযোগী। তাই দেবতাকে সিঁদুর নিবেদন করলে ভোলেবাবা কিন্তু প্রচণ্ড রেগে যান। তাই পুজোর সময় ভুলেও তাকে সিঁদুর অর্পণ করবেন না।
- শ্রাবণ মাস বা অন্য কোনও মাসে মহাদেবকে পুজো করার সময় তুলসী পাতা ব্যবহার করবেন না। তুলসী পাতা দেবীর লক্ষ্মীর খুব পছন্দের। তাই দেবীকে নিবেদন করবেন না। এটি নিবেদন করলে ভগবান শিব খুব রেগে যান।
- শ্রাবণ মাসে যে শুধু শিবের পুজো করা হয় তা কিন্তু নয়, এই সময়ে পার্বতীরও পুজো করার রীতি রয়েছে। প্রতি সোমবার মহাদেবের ভক্তরা উপোস করে ভোলেবাবার মাথায় জল ঢালেন।
- জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, ভগবান শিবকে পূজা করার সময় কেতকী ফুল বা পদ্মফুল নিবেদন করা একদমই উচিত নয়। কারণ এই দুই ফুল ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর খুব প্রিয় বলে মনে করা হয়। তাই আপনি সাদা যেকোনও ফুল নিবেদন করতে পারেন বা অন্য কোনও রঙের ফুল নিবেদন করুন।












Click it and Unblock the Notifications