সূর্যাস্তের পর কোন কোন কাজ করলে মা লক্ষ্মী রেগে যান, আর্থিক দিকেও অবনতি হয়, জানেন

এমন অনেক কাজ আছে যেগুলি সূর্যাস্তের সময় করা যায় না, আবার সূর্যোদয়ের সময়ও করা যায় না। এগুলি করলে নানান অসুবিধা দেখা দেয়। সংসারে নেমে আসে দুর্যোগ। আর্থিক দিকে অবনতি হয়। পরিবারের সদস্যদের সঙ্গে মিল থাকে না।

যেমন সন্ধ্যেবেলা কখনোই ঘর ঝাট দেওয়া উচিত নয়, সেই সঙ্গে চৌকাঠ বাসন রাখা উচিত না। এগুলি হলে নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে এবং ইতিবাচক শক্তি ঘর থেকে বেরিয়ে যায়। সেই সঙ্গে মা লক্ষ্মীও খুব রেগে যান।

সূর্যাস্তের পর কোন কাজ করবেন না?

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, সূর্যাস্তের পর হলুদ কাউকে দেবেন না। এটি কিন্তু বৃহস্পতির সঙ্গে সম্পর্কিত। যদি আপনি সন্ধ্যেবেলা কাউকে হলুদ দেন তাহলে আপনার ধন সম্পদে ঘর আর পূর্ণ থাকবে না। দেবতারা রেগে যাবেন। এর ফলে আপনার আর্থিক দিকে নানান অবনতি হবে। জীবনে আসবে না সাফল্যও।

ঝাঁট দেবেন না সন্ধ্যেবেলা কখনোই বাড়িতে ঝাঁট দেবেন না। কারণ দেবী লক্ষ্মী সন্ধ্যেবেলায় ইতিবাচক শক্তি নিয়ে ঘরে প্রবেশ করে। তাই এসময় ঝাঁট দিলে তিনি ঘর থেকে বেরিয়ে যাবেন। ঘরে আর প্রবেশ করবেন না। সন্ধ্যের আগে বাড়ি পরিষ্কার করে রাখবেন। এতে দেবী লক্ষ্মী খুশি হন।

সূর্যাস্তের পর কোন কাজ করবেন না?

সূর্যাস্তের পর দই, দুধ, পনির, চিনি, লবণ ইত্যাদি কাউকে দেবেন না বা দানও করবেন না। এগুলি দেওয়া কিন্তু খুব খারাপ। এগুলি দিলে লক্ষ্মী দেবী রেগে যান এবং আপনার সুখ-সমৃদ্ধিতে ঘর ভরবে না। আর্থিক দিকে খুব অবনতি ও দেখা দেবে।

সূর্যাস্তের পর কাপড় ধোবেন না বা কাপড় বাইরে দিয়ে শুকাবেন না। এটি খুব খারাপ, কারণ সূর্যাস্তের পরে যদি এমন করেন তাহলে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করবে এবং ইতিবাচক শক্তি বাড়ি থেকে বেরিয়ে যাবে। এর কারণে মানসিক ও শারীরিক সমস্যায় আপনি পড়তে পারেন।

সূর্যাস্তের পর কোন কাজ করবেন না?


সূর্যাস্তের পর কখনোই দই খাবেন না। এটি শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত। শুক্রকে আমরা গৌরব, ব্যবসার কারক বলেই মনে করে থাকি। সূর্য ও শুক্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই। তাই এটি করলে আপনার আর্থিক দিকে উন্নতি হবে না ,নানান অসুবিধার মধ্য দিয়ে যেতে হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+