ভুলেও করবেন না এই কাজগুলি, মা লক্ষ্মী হবেন রুষ্ট, দেখা দেবে অর্থ কষ্ট
কীভাবে পাবেন মা লক্ষ্মীর কৃপা জেনে নিন
ধন–সম্পত্তির দেবী মা লক্ষ্মীর কৃপাতেই জীবনে সুখ–সমৃদ্ধি হয়। যদি মা লক্ষ্মী রেগে যান তাহলে ওই ব্যক্তির অর্থের ভাণ্ডার শূণ্য হয়ে যায়। কিছু কিছু বাড়িতে সদস্যদের প্রচুর চেষ্টার পরেও অর্থকষ্ট কিছুতেই যেতে চায় না। এর পেছনে যেমন দায়ী বাস্তু ও জ্যোতিষশাস্ত্রীয় কারণ, তেমনি বাড়ির মানুষের কিছু ভুলকেও এর জন্য দায়ী করা হয়। আসুন জেনে নেওয়া যাক কোন ঘরে মা লক্ষ্মী কখনও থাকেন না।

ভুলভাবে অর্থ উপার্জন করলে
এমন অনেক ব্যক্তি রয়েছে যাআ ভুলভাবে বা ভুল পথে হেঁটে অর্থ উপার্জন করছে, তাদের ঘরে কখনও অর্থ টেকে না। তারা যতই অর্থ উপার্জন করুক না কেন কিছু সময় পরে তারা বরবাদ হয়ে যায়। তাই সবসময় সৎপথে থাকা উচিত এবং সৎভাবে অর্থ উপার্জন করা উচিত। এতে মা লক্ষ্মী খুশি হন এবং ভক্তের অর্থকষ্ট দূর হয়।

যে সব স্বামী–স্ত্রী ঝগড়া করেন
এমন অনেক বাড়ি রয়েছে যেখানে স্বামী-স্ত্রী সর্বদা ঝগড়া করে, সেই বাড়িতে মা লক্ষ্মী কখনও বাস করেন না। মা লক্ষ্মী সর্বদা সেই সমস্ত বাড়িতে বাস করেন যেখানে লোকেরা নিজেদের মধ্যে প্রেম এবং শান্তিতে থাকে। তাই ধনী হতে হলে স্বামী-স্ত্রীর একে অপরকে সম্মান করা আবশ্যক।

সকালে দেরি করে ঘুম থেকে ওঠা
অনেকেই ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা পছন্দ করেন না। অনেক সকাল পর্যন্ত শুয়ে থাকেন। যদি এই অভ্যাস আপনার থাকে তবে শীঘ্রই তা বদল করে ফেলুন, নয়তো আপনার ঘরে কখনও লক্ষ্মী বাস করবে না। তাই ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার অভ্যাস করে ফেলুন।

ভিখারিদের অসম্মান করা ব্যক্তিরা
সনাতন ধর্মে বলা হয়েছে যে বাড়ির দরজায় আসা ভিক্ষুককে তার সামর্থ্য অনুযায়ী দান করা খুবই গুরুত্বপূর্ণ। মা লক্ষ্মী সেই বাড়িতে আশীর্বাদ বর্ষণ করেন না যেখানে ভিক্ষুকদের দান করা হয় না এবং অপমান করা হয়।

অপরিষ্কার ঘরে লক্ষ্মী থাকেন না
অপরিচ্ছন্নতা মা লক্ষ্মীর প্রবল অপছন্দ। যেখানে ময়লা আছে সেখানে তিনি কখনো থাকেন না। তাই সবসময় আপনার ঘরদোর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।

অপ্রয়োজনীয় জিনিস সরান বাড়ি থেকে
আমরা আমাদের বাড়িতে সিঁড়ির নিচে বা ছাদের ওপর অধিক অপ্রয়োজনীয় জিনিস রেখে থাকি। তার মধ্যে ভাঙ্গা কাঁচ, ইলেকট্রনিক জিনিস সহ নানান জিনিস থাকে। যদি এই কাজটি করে থাকেন তাহলে তা এখনই বর্জন করুন। কারণ তাতে নেতিবাচক এনার্জি বেশি প্রবেশ করে বাড়ির মধ্যে। যা আপনার সকল কাজে বাধা সৃষ্টি করে। তাতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়। কারণ মা লক্ষ্মী ইতিবাচক এনার্জি বেশী পছন্দ করেন।












Click it and Unblock the Notifications