বুদ্ধপূর্ণিমায় এই জিনিসগুলি দান করলেই পাবেন পূর্বপুরুষদের আশীর্বাদ, মিলবে সুখও
জ্যোতিষশাস্ত্র ও হিন্দুধর্মে বুদ্ধপূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর আড়ম্বরের সঙ্গে সকলেই পালন করে থাকেন বুদ্ধপূর্ণিমা। চলতি বছর ২৩ মে বৃহস্পতিবার পালিত হবে বুদ্ধপূর্ণিমা।
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, বুদ্ধপূর্ণিমায় বেশ কিছু জিনিস আছে এগুলি যদি আপনি দারিদ্র ব্যক্তিদের দান করেন তাহলে কিন্তু পূর্বপুরুষদের আত্মা শান্তি পাবে। আপনার পরিবারেও সকলে সুখে থাকতে পারবেন। আর্থিক দিকে লাভ হবে আপনারও। জানুন কোন কোন জিনিস দান করা অত্যন্ত শুভ এই বিশেষ দিনে।

- কী কী দান করা শুভ
কথিত আছে, বুদ্ধপূর্ণিমার দিন একটি পাখা, একটি মাটির জলভরা পাত্র, ছাতা, কিছু শস্য বা ফল যদি আপনি কোনও দারিদ্র অভাবী ব্যক্তিদের দান করেন তাহলে পূর্বপুরুষেরা খুশি হন এবং তাদের বিশেষ আশীর্বাদ থাকবে আপনার ওপর।
- মাটির পাত্র দান করুন
বুদ্ধপূর্ণিমার পুজোর পর একটি জল ভরা পাত্র, থালা আপনি দান করতে পারেন। মাটির পাত্র দান করার পর গরুকে আপনি খাওয়াবেন কিছু খাবার। তাহলে দেখবেন আপনার জীবনের যে সমস্ত ঝামেলা ছিল সেই ঝামেলা থেকে বের হতে পারবেন আপনি।
- জল দান করুন
বুদ্ধপূর্ণিমার বিশেষ দিনে হলুদ কাপড়, মরসুমের ফল ও তৃষ্ণার্ত ব্যক্তিকে জল নিবেদন করলে আপনার জীবনের পাপ ধুয়ে যাবে। যারা এই কাজগুলি করেন তাদের ওপর পূর্বপুরুষের আশীর্বাদ থাকে। এতে তাঁরা সংসারেও খুব সুখী হন।
- দান করার আগে কী করবেন
এই বিশেষ দিনে আপনি কোন কিছু দান করার আগে শ্রী হরি, ভগবান বিষ্ণুকে তুলসী পাতা ও মিষ্টি নিবেদন করবেন। শিবলিঙ্গের কাছে একটি প্রদীপ জ্বালিয়ে 'ওম নমঃ শিবায়’ মন্ত্রটি জপ করেন। তবেই কিন্তু দানের কাজে নামবেন।
- দানের শুভ সময়
বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা স্নান ও দানের বিশেষ গুরুত্ব রয়েছে। তাই চলতি বছর ২৩ মে বৃহস্পতিবার ভোর ৪ টে ০৪ চাঁদ মিনিট থেকে শুরু হবে। যা চলবে ৫ টা ২৬ মিনিট পর্যন্ত দান করা অত্যন্ত শুভ সময়।
- এই বিশেষ দিন কী কী কাজ করবেন
বুদ্ধপূর্ণিমার দিন আপনি নদীতে স্নান করলে আপনার পাপ ক্ষয় হবে। যদি সামনে আপনি নদী না পান তাহলে পুকুরে স্নান করতে পারেন। জলে কালো তিল মিশিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে নিবেদন করুন। এতে আপনার বাড়িতে অশান্তি দূর হবে। সেই সঙ্গে চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করতে একদমই ভুলবেন না। এতে আপনার পরিবারে আর্থিক দিকেও সকলের খুব লাভ হবে। জীবনে আপনিও সুখী হবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications