মা লক্ষ্মী ও বিষ্ণুর কৃপা পেতে হলে কার্তিক পূর্ণিমার দিন অবশ্যই করুন এই জিনিসগুলি দান
হিন্দু ধর্মে দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। কোনও বিশেষ দিনে দান করার ফল বহুগুণ পাওয়া যায়। বছরের প্রত্যেক মাসে আসা পূর্ণিমার মধ্যে কার্তিক পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। এইদিন কিছু জিনিসের দান করলে মা লক্ষ্মীর সঙ্গে ভগবান বিষ্ণুরও বিশেষ কৃপা পাওয়া যায়। আসুন জেনে নিন এইদিন কোন কোন জিনিস দান করা শুভ বলে মনে করা হয়।

পবিত্র নদীতে স্নান করে দান করুন
কার্তিক পূর্ণিমার দিন স্নান-দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। মানা হয় যে এইদিন পবিত্র নদীতে স্নান করলে ব্যক্তির সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এর সঙ্গে এইদিন কিছু জিনিসের দান থেকে বিশেষ ফল প্রাপ্তি হয়। আসুন জেনে নিই যে কার্তিক পূর্ণিমার দিন কোন জিনিসের দান করা হয়।

দুধ দান করুন
জ্যোতিষ শাস্ত্র মতে কার্তিক পূর্ণিমার দিন মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পুজো করার বিধান রয়েছে। এইদিন যদি মা লক্ষ্মীর প্রিয় জিনিসের দান করা যায় তবে ব্যক্তির বিশেষ শুভ ফলের প্রাপ্তি হয়। মা লক্ষ্মীর সাদা রঙের বস্তু খুব প্রিয়। দুধের দান করলে ব্যক্তির ঘরের সমৃদ্ধি তৈরি হবে। এতে ব্যক্তির ঘরে কখনও অর্থের অভাব হবে না। কার্তিক পূর্ণিমার দিন দন করার সময় এই বিষয়টি মনে রাখবেন যে সন্ধ্যার সময় কখনও দুধের দান করবেন না। দুধের সম্পর্ক চন্দ্রমার সঙ্গে রয়েছে।

পোশাক দান করা
জ্যোতিষ শাস্ত্র মতে কোনও বিশেষ দিনে দান করলে তার গুরুত্ব দশগুণ বেশি পাওয়া যায়। এইদিন বস্ত্র দান করাকে শুভ বলে মনে করা হয়। এইদিন বস্ত্রের দান করলে দ্বিগুণ পুণ্য পাওয়া যায়। এর সঙ্গে আর্থিক পরিস্থিতি ভালো হয়। যতটা সম্ভব এইদিন বেশি করে বস্ত্রের দান করুন।

অন্নের দান
শাস্ত্রে বলা হয়েছে যে অন্নদান মহাদানের মধ্যে পড়ে। যতটা সম্ভব ব্যক্তিকে অন্নদান করা উচিত। এরকম করলে পরম কল্যাণ প্রাপ্তি হয়। বিশেষ রূপে অন্নদান করলে সেই ব্যক্তির জীবনে সম্মান প্রাপ্তি হয়। এর পাশাপাশি ব্যক্তির ঘরে কখনও অন্নের অভাব হয়না।

গুড় দান করুন
সারা বছর ধরে আসা পূর্ণিমাগুলোর মধ্যে কার্তিক পূর্ণিমা সবচেয়ে বিশেষ। এবার পূর্ণিমায় চন্দ্রগ্রহণের কারণে এই দিনে দান করার গুরুত্ব বেড়ে যায়। পূর্ণিমা তিথিতে গুড় দান করা শুভ বলে মনে করা হয়। কথিত আছে যে এই দিনে গুড় দান করলে ভগবান বিষ্ণু খুব খুশি হন এবং খুশি হয়ে ভক্তদের উপর আশীর্বাদ বর্ষণ করেন। গুড় দান করলে দারিদ্র্য দূর হয় এবং অর্থের অভাব হয় না। সেই সঙ্গে মা লক্ষ্মীর কৃপাও থাকে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications