ধনতেরাসের সময় দারিদ্র ব্যক্তিদের এগুলি দান করুন, আর্থিক দিকে উন্নতি হবে

ধনতেরাসের সময় দারিদ্র ব্যক্তিদের এগুলি দান করুন, আর্থিক দিকে উন্নতি হবে

হিন্দুধর্মে দানের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। যদি রীতিনীতি মেনে কোন দারিদ্র ব্যক্তিকে কিছু দান করা হয় বা যেকোনোও ব্যক্তিকে কিছু দান করা হয় তাহলে এর গুরুত্ব ক্রমশ বাড়তে থাকে। যদি ধনতেরাসের দিন কোন ব্যক্তিকে কিছু দান করা হয় তাহলে আপনার জীবনে সুফল আসবেই। আপনার আর্থিক দিকে উন্নতি হবে। পাঁচ দিনব্যাপী দীপাবলি উৎসব শুরু হয়। জেনে নিন কোন কোন জিনিস দান করবেন।


লোহা দান করুন

লোহা দান করুন

ধনতেরাসের দিন লোহা দান করা খুব শুভ বলে মনে করা হয়। এই দিন যে ব্যক্তি লোহা দান করে তার জীবনে কখনোও আর্থিক সমস্যা থাকে না। নানান সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। জীবনে আর্থিক দিকে অনেক উন্নতি হয়। জীবনে সাফল্য আসে। কর্মক্ষেত্রেও অনেক উন্নতি করতে পারবেন। ব্যবসায় সাফল্য পাবেন। পারিবারিক ও দাম্পত্য জীবনে সুখ আসবে। মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন।

 ঝাঁটা দান করুন

ঝাঁটা দান করুন

হিন্দু ধর্মে ঝাঁটাকে মা লক্ষ্মী রূপ বলে মনে করা হয়। ধনতেরাসের দিন কাউকে ঝাঁটা দান করা খুব শুভ বলে মনে করা হয়। যদি এটি করতে না পারেন তাহলে অবশ্যই একটা নতুন ঝাঁটা কিনে বাড়িতে না হলে, কোন মন্দিরে বা কোন গরীবকে ঝাড়ু দান করুন। এতে আপনার কখনোও অর্থের অভাব হবে না। জীবনে অনেক দূর এগোতে পারবেন এবং মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন। মা লক্ষ্মী বৃহস্পতিবার আপনার বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করবেন।

শস্য দান করুন

শস্য দান করুন

চলতি বছরের ২৩ অক্টোবর পড়েছে ধনতেরাস। এই দিনে দানের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। যদি আপনি কোন ব্যক্তিকে শস্য দান করেন তাহলে আপনি শুভ ফল পাবেন। দান করলে মা লক্ষ্মী খুব খুশি হন। সেই সঙ্গে বিষ্ণুও খুব খুশি হন। এতে আপনার শস্য ভান্ডার কখনোও খালি হবে না। রান্নাঘরে সব সময় আপনার খাদ্যদ্রব্য ভরে থাকবে। যদি পারেন তাহলে একটি গরীব, দারিদ্র ব্যক্তিকে পেট ভরে খাওয়ান।

বস্ত্র দান করুন

বস্ত্র দান করুন

ধনতেরাসের দিন অভাবী বা দারিদ্র্য কোন ব্যক্তিকে বস্ত্র দান করুন। যদি পারেন তাকে খাওয়ান, তাহলে আপনার আর্থিক দিকে উন্নতি হবে। দাম্পত্য ও পারিবারিক জীবনের সুখ আসবে। প্রত্যেকটি কাজে সফলতা পাবেন। জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+