চন্দ্রগ্রহণের নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে এই জিনিসগুলি দান করুন রাশি অনুযায়ী

চন্দ্রগ্রহণের সময় দান করুন এগুলি

দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে ১৯ নভেম্বর শুক্রবার সকাল ১১টা ৩৪ মিনিট থেকে বিকেল ৫টা ৩৩ মিনিট পর্যন্ত। তবে এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না কারণ এটি পেনুম্ব্রাল চন্দ্রগ্রহণ হতে চলেছে। আর তাই এক্ষেত্রে সুতকের নিয়ম মানা হবে না। যদিও এই চন্দ্রগ্রহণের প্রভাব পড়বে বৃশ্চিক রাশিদের ওপর এবং এটি কৃতিকা নক্ষত্রে হবে। জ্যোতিষশাস্ত্রের দিকে থেকে চন্দ্রগ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহণের সময় বৃশ্চিক রাশিতে সঞ্চার করবেন সূর্য। আর ধনু রাশিতে সঞ্চার করবেন শুক্র। তবে কম–বেশি ১২টি রাশির ওপরই এই চন্দ্রগ্রহণের প্রভাব পড়বে। আসুন দেখে নেওয়া যাক কোন রাশির জাতক এইদিন কি দান করলে গ্রহণের খারাপ প্রভাব থেকে বাঁচতে পারেন।

মেষ রাশি

মেষ রাশি

স্বাস্থ্য নিয়ে উল্লেখযোগ্যভাবে উদ্বেগ তৈরি হবে। আপনি মানসিকভাবে বিধ্বস্ত বোধ করতে পারেন এইদিন। হনুমান জির পুজো করুন এই সময় এবং গম-গুড় দান করুন ভালো ফল পাবেন।

বৃষ রাশি

বৃষ রাশি

আপনি অর্থ-সম্পদ অর্জন করবেন কিন্তু আপনায় ব্যয় বৃদ্ধি পাবে। চন্দ্রগ্রহণ এই রাশিতেই হচ্ছে তাই নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। হনুমান বাহুক পড়ুন এবং এইদিন চিনি ও চাল দান করুন।

মিথুন রাশি

মিথুন রাশি

স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকবেন। যদিও অর্থ আসবে। শ্রী সুক্ত পড়ুন এবং গরুকে পালং শাক খাওয়ান।

কর্কট রাশি

কর্কট রাশি

গ্রহণের দিন আপনার মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়বে এবং আর্থিক সমস্যার সম্মুখীন হবেন আপনি। ভগবান শিবের পুজো করুন এবং চিনি, দুধ ও চাল দান করুন।

 সিংহ রাশি

সিংহ রাশি

আপনি অর্থ উপার্জন করবেন, কিন্তু ব্যয়ও বাড়বে তার সঙ্গে। তাই শ্রী আদিত্য হৃদয়ম স্ত্রোত্র পাঠ করুন এবং গুড় ও গম দান করুন।

 কন্যা রাশি

কন্যা রাশি

আপনি হয়ত অর্থ উপার্জন করতে পারেন। স্বাস্থ্য মোটের ওপর ভালোই থাকবে। শ্রী বিষ্ণু সহরনাম স্ত্রোত্রের পাঠ করুন এই সময় এবং পোশাক দান করুন ও গরুকে পালং শাক খাওয়ান।

তুলা রাশি

তুলা রাশি

আপনি হয়ত অর্থ-সম্পদ উপার্জন করবেন। তবে এদিন নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। ভগবান শিবের পুজো করুন এবং আতর, চাল ও চিনি দান করুন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

আধ্যাত্মিক চিন্তার মধ্যে থাকুন ও সম্পদ উপার্জন করতে পারেন। যদিও স্বাস্থ্য কিছুটা খারাপের দিকে যাবে। শ্রী সুক্তের পাঠ করুন ও গুড়-গম দান করুন।

ধনু রাশি

ধনু রাশি

আপনি সম্পদ উপার্জন করতে পারেন এবং তীর্থযাত্রা করতে পারেন। ভগবান বিষ্ণুর পুজো করুন এবং খাদ্য ও আধ্যাত্মিক বই দান করুন।

 মকর রাশি

মকর রাশি

আপনি আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন, এবং স্বাস্থ্য আপনাকে উদ্বিগ্ন করতে পারে। তাই ভগবান শিবের পুজো করুন এবং তিল (তিল), অড়হর ডাল এবং বস্ত্র দান করুন।

 কুম্ভ রাশি

কুম্ভ রাশি

আপনি সম্পদ উপার্জন করতে পারেন, কিন্তু স্বাস্থ্য চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। তাই কুশোদকের রুদ্রাভিষেক করুন এবং তিল (তিল) ও অড়হর ডাল দান করুন।

 মীন রাশি

মীন রাশি

ধন-সম্পদ অর্জিত হবে এবং আপনি তীর্থযাত্রায় যেতে পারেন। হনুমান বাহুক পড়ুন এবং আধ্যাত্মিক বই, কলম এবং খাবার দান করুন।

এইভাবে, চন্দ্রগ্রহনের দিন ওপরে উল্লিখিত জিনিসগুলি দান করে, আপনি সর্বশক্তিমানের আশীর্বাদ পেতে পারেন এবং গ্রহণের বিরূপ প্রভাবগুলি থেকে নিজেকে বাঁচাতে পারেন। যাইহোক, গ্রহণ শেষ হওয়ার জন্য অপেক্ষা করুন। স্নান করুন, বাড়িতে দেব-দেবীর মূর্তি জল দিয়ে পরিস্কার করুন, পুজো করুন এবং তারপর এই দান করুন এবং এটি করার মাধ্যমে, আপনি আপনার মনে থাকা আকাঙ্ক্ষাগুলি পূরণ করার আশা করতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+