কুমারী পুজোর সময়ে মেয়েদের কী কী দান করা শুভ, জানেন
প্রতিবছর শারদীয়া নবরাত্রি সময় কুমারী পুজো করা হয়। এই পুজোর একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। শারদীয়া নবরাত্রির সময়ে মা দুর্গার পুজো করা খুব শুভ বলে মনে করা হয়। ন'দিন দেবী দুর্গার বিশেষ অবতারকে পুজো করা হয়। সেপ্টেম্বর মাসে ২৬ তারিখ থেকে শুরু হয়েছে নবরাত্রি, তা শেষ হবে দশমীতে । অষ্টমী ও নবমীর দিন পুজো হয় কুমারী পুজো। সেদিন তাদের নানান উপহার দেওয়ার রীতি রয়েছে। তবে কি এই কুমারী পুজো? সেদিন ছোট মেয়েদের মায়ের রূপে পুজো করা হয়। তাকে খাবার খাওয়ানো হয়, নানান উপহার দেওয়া হয়, তারপর অর্থ দিয়ে তার পুজো শেষ করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, অষ্টমী ও নবমী তিথিতে দেবী দুর্গার বিশেষ আশীর্বাদ পেতে আন্তরিক চিত্তে মায়ের আরাধনা করা হয়। আপনি আপনার কোন ছোট মেয়েকে তার মন মতন কিছু জিনিস খাওয়ান এবং তাকে খুশি করুন। তাহলে আপনার জীবনে সাফল্য আসবে এবং মা দুর্গার বিশেষ আশীর্বাদ আপনি পাবেন। কুমারী পুজোয় শিশুদের কী কী দান করলে আপনি খুব খুশি হবেন এবং কিভাবে দান করলে তারা খুব খুশি হবেন এবং মা দুর্গার বিশেষ আশীর্বাদ আপনি পেয়ে যাবেন।

লাল রঙের জামা
মেয়েদের পুজোর সময় লাল রঙের কাপড় উপহার দিন, কারণ দেবীর লাল রং খুব পছন্দের। যদি আপনি লাল রঙের জামা না দিতে পারেন তাহলে তাকে লাল রঙের চুড়ি উপহার দিন। তাতে দেবী খুব খুশি হন।

ফল
জ্যোতিষশাস্ত্র অনুসারে, মেয়েদের খাবার দেওয়ার খুব শুভ বলে মনে করা হয়। এতে ফল দিলে শুভ ফল পাওয়া যায়। কলা ও নারকেল দেওয়া দেবীকে খুব শুভ বলে মনে করা হয়। কলা ভগবান বিষ্ণুর প্রিয়, নারকেল দেবীর কাছে পছন্দের, তাই দেবতাদের খুশি করতে মেনে চলুন।

মিষ্টি
মেয়েদের প্রসাদ হিসেবে মিষ্টি দিন। এই সময় আপনি দেবীকে আটার বা সুজিত তৈরি মিষ্টি নিবেদন করতে পারেন। এতে করে আপনার বৃহস্পতি গ্রহ শক্তিশালী হয়ে উঠবে। আপনার জীবনে আর্থিক অবনতি হবে না।

আংটি
নবরাত্রি সময়ে মেয়েদের আংটি উপহার দেওয়া খুব শুভ বলে মনে করা হয়। আপনি মা দুর্গাকে আংটি দিতে পারেন। যদি সেটি না পারেন তাহলে কোন কন্যাকে এটি উপহার দিন। এগুলো যদি আপনি কোন নারীকে দিয়ে থাকেন তাহলে মা দুর্গা আপনার ওপর বিশেষ আশীর্বাদ করবে এবং জীবনে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন।

চাল ও জিরে
শাস্ত্র মতে যখন মেয়ের বিয়ের পর বিদায় হয় তখন তাকে বিদায় বেলায় চাল দেওয়া হয়, তাই যখন এই নবরাত্রি সময় কুমারী পুজো হয় তখন সেই মেয়েকে ভাতের সঙ্গে জিরা দেওয়া খুব শুভ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে এটি যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনার জীবনের সাফল্য নিশ্চিত।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications