বাড়ির এই ছোট ছোট বিষয় এড়িয়ে যাবেন না, মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন

পৃথিবীতে এমন কোনও ব্যক্তি নেই যিনি চান না যে তাঁর কাছে অপার ধন ও বৈভবের কোনও কমতি থাকুক। প্রত্যেক ব্যক্তি আরাম-বিলাসিতায় জীবন কাটাতে চান। এর জন্য তাঁরা মা লক্ষ্মীর পুজো-অর্চনা করে থাকেন যাতে তাঁর ঘরে দেবীর আগমন হয়ে থাকে এবং তাঁদের বাড়িতে কোনও অভাব না থাকে। মানুষ পুজো-পাঠে কোনও কমতি তো রাখেন না, কিন্তু অনেক সময়ই অনেক ছোট ছোট কথ তাঁরা এড়িয়ে যান যেটায় মা লক্ষ্মী ক্রুদ্ধ হয়ে যান।

সূর্যাস্তের পর ঝাড় দেওয়া ও ঘর মোছা

সূর্যাস্তের পর ঝাড় দেওয়া ও ঘর মোছা

মানুষ এই ব্যস্ত জীবনে এমন অনেক কিছুই উপেক্ষা করে, যার কারণে মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হতে হয় তাঁদের। অনেক কিছু আছে যা অশুভ বলে মনে করা হয়। সকালে অফিসে যেতে দেরি হওয়ার কারণে অনেকেই বাড়িতে ঝাড়ু দেন না। এই ধরনের লোকেরা সন্ধ্যার পর ঝাড়ু ও ঘর মোছেন। এ ধরনের ভুল করা একদমই উচিত নয়। সূর্যাস্তের পর ঝাড়ু দেওয়া ও ঘর মুছলে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং ঘরে নেতিবাচক শক্তি আসতে শুরু করে।

ঘর পরিষ্কার–পরিচ্ছন্ন রাখুন

ঘর পরিষ্কার–পরিচ্ছন্ন রাখুন

নিজেদের ঘর-বাড়ি সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখুন। এতে মা লক্ষ্মী বেশ প্রসন্ন হন। এই ধরনের বাড়িতে মা লক্ষ্মী বাস করতে খুবই ভালোবাসেন। ঘর অগোছলো থাকলে দুর্ভাগ্যের প্রবেশ হয়। মা লক্ষ্মী ক্রুদ্ধ হন, যেটায় আর্থিক অনটনের সম্মুখীন হতে হয়।

এঁটো থালা

এঁটো থালা

ঘরে এদিক ওদিক থুথু ফেলবেন না। এটা এমনিতেও সামাজিক দৃষ্টিকোণ থেকে ভালো বলে বিবেচিত হয় না। একই সময়ে, এই কারণে লক্ষ্মীজি ঘর ছেড়ে চলে যান। এ ছাড়া ঘরের বাথরুম সবসময় পরিষ্কার রাখুন। সেই সঙ্গে খাবার খাওয়ার পর কখনোই এঁটো থালা বা বাসন ফেলে রাখবেন না। সেই সঙ্গে খাবার খাওয়ার পর বাসন সবসময় ধুয়ে রাখা উচিত।

শোওয়ারঘর থেকে দেবতার ছবি সরিয়ে ফেলুন

শোওয়ারঘর থেকে দেবতার ছবি সরিয়ে ফেলুন

বহু মানুষ শোওয়ারঘর সাজাতে ঈশ্বরের ছবি ব্যবহার করেন। বাস্তুশাস্ত্র অনুসারে, এটা ভুল এবং হিন্দু শাস্ত্রের পরিপন্থী। ভগবানের ছবি উপাসনা এবং বিশ্বাসেরবিষয়। আরাধ্যের ছবি এমন জায়গায় রাখতে নেই যেখানে রতিক্রিয়া হয়। ফলে বেডরুম থেকে ভগবানের ছবি সরিয়ে নিন। রাখুন ঠাকুরঘরে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+