কোন কোন কাজ করলে মা লক্ষ্মী ও বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়, জানেন

কোন কোন কাজ করলে মা লক্ষ্মী ও বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়, জানেন

সব মানুষই জীবনে সুখী হতে চান। তবে সকলের এই ইচ্ছা সব সময় পূরণ হয় না। অনেক সময় আমরা এমন অনেক ভুল করি যাতে মা লক্ষ্মী রেগে যান আর আপমাদের ওপর থেকে আশীর্বাদের হাত তুলে নেন। বাস্তুশাস্ত্রে এমন অনেক কথা বলা হয়েছে, যেগুলি মেনে চললে জীবনে সুখী হওয়া যায়। সেই সঙ্গে পারিবারিক ও দাম্পত্য জীবনেও মানুষ সুখী হন।

দারিদ্র ব্যক্তিকে দান করুন

দারিদ্র ব্যক্তিকে দান করুন

যদি কোনও ব্যক্তি নিজের সাধ্যমত অভাবী ব্যক্তিকে দান করেন তাহলে মা লক্ষ্মী ও বিষ্ণুর কৃপা পাওয়া যায়। অসহায় ব্যক্তিকে দান করলে তিনি খুশি হয়ে আপনাকে আশীর্বাদ করবেন তাতে আপনার জীবনে সুখ আসবে, পাশাপাশি মা লক্ষ্মী ও বিষ্ণুর আশীর্বাদ পাবেন। এতে আপনি সুখী হবে। সকল কাজে সাফল্য পাবেন। আর্থিক দিকে সুখী হবেন। দেবতাদের আশীর্বাদে জীবনে সাফল্য মিলবে। তাই আজ থেকে এই কাজ শুরু করুন।

সম্পত্তি নিয়ে কখন অহংকার করবেন না

সম্পত্তি নিয়ে কখন অহংকার করবেন না

সম্পত্তি নিয়ে কখনই কোনও মানুষের অহংকার করা উচিত নয়। কারো ধন স্মপদ কখনই কোনও মানুষের স্থায়ী থাকে না। এই নিয়ে কোনও ব্যক্তি যদি কাউকে অপমান করে তাহলে মা লক্ষ্মী খুব রেগে যান। এবং সেই ব্যক্তির ওপর থেকে আশীর্বাদের হাত তুলে নেন। তার জীবনে নেমে আসে অভাব অনটন। আর্থিক দিকে সে শক্তিশালী হতে পারে না। এই আজই এই বদভ্যাস ত্যাগ করুন।

 খাবারের প্রথম অংশ দেবতাকে নিবেদন করুন

খাবারের প্রথম অংশ দেবতাকে নিবেদন করুন

প্রতিদিন রান্না হয়ে গেলে খাবারের প্রথম অংশ দেবতাদের নিবেদন করুন। তাতে দেবতারা সন্তুষ্ট থাকেন। ভগবানকে নিবেদন না করে নিজে খাবার খেলে পাপ বাড়ে এবং ঘরে দারিদ্র্যতা প্রবেশ করে। পারিবারিক ও দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়। তাই আজ থেকে খাবারের প্রথম অংশ দেবতাকে নিবেদন করে খান তাহলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন।

বাড়িতে নিত্যদিন ধর্মীয় গ্রন্থ পড়ুন

বাড়িতে নিত্যদিন ধর্মীয় গ্রন্থ পড়ুন

যদি কোনও ব্যক্তি নিত্যদিন ধর্মীয় গ্রন্থ পড়েন। তাদের দেবতারা আশীর্বাদ দেন। যে ঘরে প্রতিদিন রামায়ণ, মহাভারত, গীতা পাঠ করা হয়, তাহলে সেই বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে আর নেতিবাচক শক্তি বেরিয়ে যায়। এতে সংসারে সুখ আসে। আর্থিক দিকে সুখী হওয়া যায়। পরিবারের সদস্যদের সঙ্গে শান্তিতে থাকা যায় এবং দাম্পত্য জীবনে সুখ আসে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+