আর্থিক দিকে উন্নতি করতে কার্তিক পূর্ণিমার দিন করুন এই কাজগুলি
আর্থিক দিকে উন্নতি করতে কার্তিক পূর্ণিমার দিন করুন এই কাজগুলি
কার্তিক মাসের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাসেই হয় কার্তিক পূর্ণিমা। আর এই কার্তিক পূর্ণিমার দিন দেবতাদের পুজো করা খুব শুভ বলে মনে করা হয়। চলতি মাসের ৮ তারিখ পড়েছে কার্তিক পূর্ণিমা। বছরের সমস্ত পূর্ণিমার মধ্যে কার্তিক পূর্ণিমাকে খুব শ্রেষ্ঠ বলে মনে করা হয়। এদিন ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। আর এই বিশেষ দিনে নদী, পুকুরে স্নান করায় করে ভগবান শ্রী হরির নাম জপ করলে জীবনের সমস্ত পাপ ধুয়ে মুছে যায়, এছাড়াও জীবনে অনেক পূর্ণ লাভ হয়। দেবতাদের বিশেষ কৃপাও পাওয়া যায়।

নদীতে স্নান করুন
জ্যোতিষশাস্ত্রে কার্তিক পূর্ণিমার দিন যে ব্যক্তি নদীতে স্নান করে দেবতাদের পুজো দেন তাদের আর্থিক দিকে কখনোও অভাব হয় না। তার দাম্পত্য থেকে পারিবারিক জীবন সকলক্ষেত্রেই তিনি সুখী হন।

এতে শরীর সুস্থ থাকবে
এই বিশেষদিনে যদি আপনি নদীর জলে স্নান করতে না পারেন তাহলে স্নানের জলে গঙ্গাজল মিশিয়ে স্নান করুন। এতে আপনি অনেকটাই কোনোও দোষ থেকে মুক্তি পাবেন। শরীর সুস্থ থাকবে। আর্থিক দিকেও অনেক উন্নতি করতে পারবেন।

জলে এলাচ ও জাফরান মিশিয়ে স্নান করুন
যদি আপনার অনেকদিন ধরে কোনও কাজ আটকে থাকে বা কোন শুভ কাজে বাধা থাকে তাহলে কার্তিক পূর্ণিমার দিন আপনি নদীর জলে বা গঙ্গা জলে দুটি এলাচ ও জাফরান মিশিয়ে স্নান করুন। এটি করলে আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। এবং আপনার ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। শ্রী হরির বিশেষ কৃপা আপনি পাবেন এবং সূর্যের আশীর্বাদ পাবেন।

স্নানের জলে দুধ মিশিয়ে মেশান
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, কার্তিক মাসের কার্তিক পূর্ণিমার দিন স্নানের জলে দুধ মিশিয়ে স্নান করলে শারীরিক দুর্বলতা কাটে। এতে ক্রমশ আত্মবিশ্বাস বাড়ে এবং আপনি জীবনে খুব উন্নতি করতে পারবেন। তবে স্নানের পর শ্রী হরির ধ্যান এবং বিষ্ণু নাম জপ করলে আপনার জীবনে অনেক উপকার আসবে।

হলুদ মিশিয়ে দিয়ে স্নান করুন
জ্যোতিষশাস্ত্র অনুসারে, ভগবান বিষ্ণুর খুব প্রিয় রঙ হল হলুদ। তাই কার্তিক পূর্ণিমার দিন স্নানের জলে এক চিমটি হলুদ মিশিয়ে দিয়ে স্নান করুন। এতে আপনার বিবাহ সংক্রান্ত যেকোনোও সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। শুধু তাই নয় বৃহস্পতির বিশেষ কৃপায় আপনার আর্থিক দিকে অনেক উন্নতি হবে এবং স্বাস্থ্যেরও উন্নতি হবে।

কালো তিল
কালো তিল জ্যোতিষ শাস্ত্র অনুসারে যদি আপনার জীবনে অর্থের অভাব থাকে তাহলে আপনি কার্তিক পূর্ণিমার দিন জলে কালো তিল মিশিয়ে নিন এতে এতে আপনার ভাগ্য ভাগ্যে অনেক সফলতা আসবে আপনার আর্থিক অভাব কেটে যাবে ভাগ্য ক্রমশ আপনার উন্নতির দিকে এগিয়ে যাক আপনি জীবনে সাফল্য পাবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications