মা লক্ষ্মীর কৃপা পেতে দীপাবলির দিন এই কাজগুলি করুন
মা লক্ষ্মীর কৃপা পেতে দীপাবলির দিন এই কাজগুলি করুন
প্রতিবছর দীপাবলির আগের দিন পালিত হয় ধনতেরাস উৎসব। চলতি বছরে ২৩ অক্টোবর পড়েছে ধনতেরাস আর ২৪ অক্টোবর পড়েছে দীপাবলি উৎসব। এই বিশেষ দিনে লক্ষ্মী ও গণেশের পুজো করা হয়। বিশ্বাস করা হয় এই দিন লক্ষ্মী গণেশের পুজো করলে জীবনে অনেক উন্নতি হয়। অনেক এগিয়ে যাওয়া যায় জীবনে। পরিবারের সুখ বজায় থাকে। তবে এই পুজো করার সময় অবশ্যই ধোয়া, পরিষ্কার জামা কাপড় পরে পুজো করবেন। জেনে নিন জ্যোতিষশাস্ত্রে কী কী প্রতিকারের কথা বলা হচ্ছে, যেগুলি করলে আপনার জীবনে সাফল্য আসবে।

এতে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়
জ্যোতিষশাস্ত্রে বলা হয় এই সময় যদি সকলের ভালো চেয়ে কোন কাজ করা যায় তাহলে জীবনে সাফল্য আসে এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায়। জীবনে অনেক উন্নতিও হবে। সাফল্য আসবে সকল কাজে। আর্থিক দিকে এগিয়ে যেতে পারবেন।

কার্পেট বিছিয়ে দিন
আপনি বাড়ি, ঘর পরিষ্কার করার পর দীপাবলির আগে বাড়িতে কার্পেট বিছিয়ে দিন। কার্পেটের উপর চেয়ার রাখুন। এমন ভাবে বসবেন যাতে চেয়ারে দুটি পা ই আপনার কার্পেটে থাকতে পারে। এতে আপনার জীবনে টাকা আসবে। আর্থিক দিকে কখনোই অভাব হবে না।

দুটি জিনিস একসঙ্গে কিনুন
যখন দীপাবলির আগে ধনতেরাসের সময় আপনি বাড়ির কোন জিনিস কিনতে যাবেন, তখনই কোন জিনিস একটি কিনবেন না আপনার বাড়িতে প্রবেশ করবেন। জীবনে এগিয়ে যেতে পারবেন। সকল কাজে সাফল্য পাবেন।

সদস্যদের হাসির ছবি বাড়িতে রাখুন
প্রত্যেকটি বাড়িতেই পরিবারের সদস্যদের সঙ্গে ছবি থাকে, যদি আপনি আর্থিক দিকে উন্নতি করতে চান এবং পরিবারের সদস্যদের সকলে আয়ের উন্নতি দেখতে চান। তাহলে অবশ্যই আপনার বাড়িতে পারিবারিক একটি ছবি এমন রাখুন যাতে সবাই হাসছে। এতে আপনার জীবনে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন এবং আর্থিক সাফল্য আসবে।

এতে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়
দীপাবলির দিন খাবার টেবিল পরিষ্কার রাখুন এবং সকল পরিবারের সদস্যদের এক সঙ্গে খেতে দিন। এতে মা লক্ষ্মী ঘরে বিরাজ করে খুব খুশি হন। তার বিশেষ কৃপা আপনার পরিবার পাবে। সেই সঙ্গে আপনিও জীবনে অনেক উন্নতি হবে।

শোওয়ার ঘরে টিভি রাখা যাবে না
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, শোওয়ার ঘরে টিভি রাখা উচিত নয়। এতে স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা কমে যায়। ক্রমশই দূরত্ব বাড়তে থাকে এবং দাম্পত্য জীবনে আপনার বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। তাই আজই শোওয়ার ঘর থেকে টিভি সরিয়ে ফেলুন। তাহলে এগিয়ে যেতে পারবেন জীবনে। পারিবারিক জীবনে সাফল্য আসবে। স্বামী ও স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications