জীবনে সাফল্য আনতে মহা অষ্টমীর দিন মেনে চলুন এই টিপসগুলি
জীবনে সাফল্য আনতে মহা অষ্টমীর দিন মেনে চলুন এই টিপসগুলি
শারদীয়া নবরাত্রির সময়ে অষ্টমীর দিন মা দুর্গার পুজো করা হয়, আর পুজোই মহাঅষ্টমী নামে পরিচিত। এই মহাঅষ্টমীর বিশেষ গুরুত্ব তাৎপর্য রয়েছে। মহা অষ্টমী খুব ধুমধাম এর সাথে পালন করেন হিন্দুরা। এই অষ্টমীর দিনের মন্ত্রের কিছু বিশেষ নিয়ম রয়েছে। যদি মহাঅষ্টমীর দিন দেবীর পুজো করার সময়ে সঠিক নিয়ম মেনে চললে জীবনে কখনোও আর্থিক দিকে অবনতি হয় না। সব সময় সাফল্য আসে জীবনে। এগিয়ে যাওয়া যায় অনেকদূর।

কবে কুমারী পুজো হয়
এই অষ্টমীর দিন থেকে শুরু হয় কুমারী পুজো, যা চলে দশমী পর্যন্ত। মহাঅষ্টমী ও নবমীর দিন কুমারী পুজো করা হয়। এই দিন মা দুর্গার নটি রূপে নটি মেয়েকে খাওয়ানো হয় এবং তাদের লাল চুড়ি, নারকেল, চাল এবং সামর্থ্য মত অর্থ প্রদান করা হয় এবং যে ব্যক্তি এটি করে থাকেন তাকে তাতে জীবনে কখনোও আর্থিক দিকে অবনতি হয় না। সকল কাজে তাদের সফলতা পান।

কোন কোন দেবীর পুজো হয়
অষ্টমীর দিন রাতে মা দুর্গার পুজো খুব গুরুত্ব রয়েছে। এই দিন রাতে পুজো করার সময়ে অশোক গাছে নটি পাতা, একটি কলসি দেবী দুর্গার ছবির সামনে রেখে ব্রাহ্মী, মহেশ্বরী, কৌমারী, বৈষ্ণবী, বারাহী, নরসিংহী, ইন্দ্রাণী এবং চামুন্ডা দেবীর পুজো করা হয়। তারপর মা দুর্গার ১০৮ টিম মন্ত্র জপ করা হয়। এগুলি হয়ে যাবার পর বাড়ির প্রধান দরজার সামনে রাত বারোটায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন। এতে আপনি জীবনে আর্থিক অসুবিধার সম্মুখীন হবে না।

দেবীকে এগুলি নিবেদন করুন
যদি আপনার জীবনে চাকরি বা ব্যবসায়ে উন্নতি না হয় তাহলে আপনি অষ্টমীতে সূর্য ওঠার আগে স্নান করে লাল কাপড় পড়ে দেবীর পুজো করুন এবং দেবীকে লাল রঙের চুরি, পয়সা এবং বাতাসা দেবীকে নিবেদন করুন। এতে আপনার জীবনের সকল বাধা দূর হবে এবং কর্মক্ষেত্র ও ব্যবসার ক্ষেত্রে আর্থিক অবনতি থেকে মুক্তি পাবেন এবং সেখানেও সাফল্য মিলবে আপনার।

ঘি ওসিঁদুর মিশিয়ে রামের নাম লিখুন
মহাঅষ্টমীর দিন ১১ টি পিপল গাছের পাতায় ঘি ওসিঁদুর মিশিয়ে রামের নাম লিখুন। তারপর সেগুলো হনুমান জিকে নিবেদন করুন জীবনের সব বাধা কেটে যাবে। প্রত্যেক ঝামেলা থেকে আপনি বেরোতে পারবেন এবং সমাজে আপনার সম্মান বৃদ্ধি হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications