জীবনে সফলতা পেতে চান আজ থেকেই শুরু করুন এই কাজগুলি
জীবনে সফলতা পেতে চান আজ থেকেই শুরু করুন এই কাজগুলি
প্রতিটি মানুষই চান সুখ, সমৃদ্ধি ও সাফল্য ভরে উঠুক তার জীবন। কিন্তু এই ইচ্ছা সকলের পূরণ হয় না। ক্রমশই বাড়তে থাকে বাড়টি খরচ, যাতে লাগাম টানা খুব কঠিন হয়ে পড়ে। আর্থিক খবচ বাড়তে থাকে। কিন্তু এর পিছনে কী কারণ আছে তা অনেকেই জানেন না। অনেক সময় বাস্তু যদি ঠিক না থাকে, তাহলে অসুবিধার সম্মুখীন হতে হয়। আবার এমন অনেক কাজ আছে যেগুলি করলে মা লক্ষ্মী ও বড়দের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় যাতে তারা জীবনে অনেক দূর পর্যন্ত যেতে পারেন। তাহলে জেনে নিন সেগুলি কী কী।

বাবা মাকে প্রণাম করুন
যে সকল ব্যক্তির ওপর বাবা মায়ের আশীর্বাদ থাকে, তারা জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারেন। সকালে ঘুম থেকে উঠে পিতা মাতাকে প্রণাম করুন উপকার পাবেন। এতে কিন্তু দেবতারাও সন্তুষ্ট হন সেই ব্যক্তিদের ওপর।

দেবদেবীদের প্রণাম করুন
পিতা মাতার সঙ্গে সঙ্গে সকালে ঘুম থেকে উঠে হাত জোড় করে দেবদেবীর প্রণাম করুন। সেই সঙ্গে দেবী লক্ষ্মী, ভগবান বিষ্ণুর খুশি করতে মন্ত্র জপ করুন। এটি করলে দেবতারা খুশি হন এবং আপনাদের ওপর বিশেষ ফল দেবেন। তারা জীবনে খুশি থাকেন। ভগবানের বিশেষ আশীর্বাদে আপনারা খুব সুখে থাকবেন। দাম্পত্য ও পারিবারিক জীবনেও আপনি সুখে থাকবেন।

বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করুন
ঘুম থেকে ওঠার পর মা, বাবা ছাড়াও বাড়ির অন্যান্য বড়দের পা হাত দিয়ে প্রণাম করুন। কথিত আছে, পিতা-মাতা এবং গুরুজনের আশীর্বাদ থাকলে জীবনে অনেক বড় হওয়া যায়। সকল কাজে সফলতা পাবেন। এটি করলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। আর্থিক দিকে সুফল পাওয়া যায়। অভাব অনটন কেটে যায়। জীবনে সুখী হতে চাইলে এটি কাজটি করা খুব দরকার।

সূর্যকে জল দিন
সকালে ঘুম থেকে উঠে সূর্যকে জল দিন। ভগবান সূর্যকে শক্তির প্রতীক বলে মনে করা হয়। সূর্যোদয়ের পর নিয়মিতভাবে সূর্যকে জল নিবেদন করা খুব ভালো বলে মনে করা হয়। সেই সঙ্গে সূর্যের মন্ত্র জপ করুন। জীবনে ইতিবাচক শক্তি ভরে উঠবে। সকল কাজে সফলতা মিলবে। জীবনে এগিয়ে যেতে পারবেন। ব্যবসায় উন্নতি করতে পারবেন। জীবনে সুখী ও সাফল্য লাভ করতে চাইলে এই কাজগুলি করুন, উপকার পাবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications