শারদীয়া নবরাত্রির সময় এই কাজগুলি করলে মা দুর্গার বিশেষ কৃপা পাওয়া যায়

জ্যোতিষশাস্ত্র অনুসারে ২৬ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার থেকে শুরু হয়েছে শারদীয়া নবরাত্রি। আজ দ্বিতীয়া, নবরাত্রি দ্বিতীয় দিন। যদি শারদীয়া নবরাত্রি দিন আপনি উপোস করে নবরাত্রি নিয়ম মেনে মা দুর্গার পুজো করেন। তাহলে মা দুর্গার বিশেষ আশীর্বাদ আপনি পেয়ে যাবেন। তার কৃপায় আপনি জীবনে অনেকটা এগিয়ে যেতে পারবেন। ঘরে অর্থের অভাব হবে না। শারদীয়া নবরাত্রির সময় কোন কোন কাজ করা খুব শুভ জেনে নিন।

এটি করলে স্বাস্থ্য ভালো যাবে

এটি করলে স্বাস্থ্য ভালো যাবে

শারদীয়া নবরাত্রির ন'দিন মা দুর্গার বিভিন্ন অবদারকে পুজো করা হয়। এর পাশাপাশি মা দুর্গা সপ্তসতী পাঠ করা হয়। বিশ্বাস করা হয় এগুলি করলে আপনার জীবনে সফলতা আসবে। আপনার গুপ্ত শত্রুরা আপনারা ক্ষতি করতে পারবে না। আপনার স্বাস্থ্য ভালো যাবে।

 পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পড়ুন

পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পড়ুন

এই সময় সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পড়ুন। স্নান সেরে পুজো করুন। বলা হয় ঘর পরিষ্কার থাকলে মা দুর্গা ঘরে প্রবেশ করতে পারবেন। এবং ইতিবাচক শক্তি প্রবেশ করবে। মা দুর্গার বিশেষ আশীর্বাদ আপনি পেয়ে যাবেন।

লাল রঙ খুব প্রিয় মা দুর্গার

লাল রঙ খুব প্রিয় মা দুর্গার

মা দুর্গার লাল রঙ খুব প্রিয়। তাই শারদীয়া নবরাত্রির সময় মা দুর্গাকে লাল রঙের ফুল অর্পণ করুন। পারলে লাল রঙের মিষ্টি দিন। এতে মা দুর্গা খুব খুশি হন এবং জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন আপনি। তিনি আপনার ঘরে প্রবেশ করবে ইতিবাচক শক্তি নিয়ে। যেখানে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আপনার ভালো সম্পর্ক বজায় থাকবে। সেখানে আপনার কোন অসুবিধা হবে না।

লাল চুড়ি মাকে অর্পণ করুন

লাল চুড়ি মাকে অর্পণ করুন

যদি আপনি মাকে নবরাত্রির ন'দিন অর্থাৎ নবমীর দিন মাকে লাল চুড়ি অর্পণ করেন, এতে আপনার আয় বাড়বে। আর্থিক দিকে খুব উন্নতি হবে এবং জীবনে আপনি সফল হবেন।

প্রদীপ জ্বালিয়ে রাখুন

প্রদীপ জ্বালিয়ে রাখুন

নবরাত্রির দিন বাড়ির আগ্নেয় কোনে একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন। এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায়। তাঁর কৃপায় আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। জীবনে সাফল্য পাবেন।

এই কাজগুলি করবেন না

এই কাজগুলি করবেন না

নবরাত্রি সময় এই কাজগুলি করবেন না এতে মা খুব রেগে যান এবং আপনার কে আপনার অনেক ক্ষতি হতে পারে দেখে নিন কোন কোন কাজ একদম করবেন না।

১) নবরাত্রির সময় রসুন-পেঁয়াজ, মাংস, মদ, ডিম ইত্যাদি খাবেন না।

২) বিছানা, খাটে এই নদিন ঘুমাবেন না।

৩) নবরাত্রিতে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না।

৪) নবরাত্রির সময় চুল ও নখ কাটবেন না।

৫) নবরাত্রির সময় চামড়ার জিনিস ব্যবহার করবেন না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+