মন শান্ত রাখতে ও আর্থিকদিকে উন্নতি করতে গোধূলি বেলায় করুন এই কাজগুলি

হিন্দুধর্মে গোধূলি বেলার বিশেষ গুরুত্ব রয়েছে। সন্ধ্যে নামার আগের মুহূর্তই হল গোধূলি বেলা। এই সময়ে অস্তগামী সূর্য আকাশে হালকা সোনালী কিরণ ছড়ায়। ৫ টা থেকে সন্ধ্যা ৭টার পর্যন্ত সময়কে গোধূলি বেলা বলা হয়।

এই সময় কিন্তু মা লক্ষ্মী ঘরে প্রবেশ করেন বলে মনে করা হয়। গোধূলি বেলায় এমন অনেক কাজ রয়েছে, সেগুলি করা অত্যন্ত শুভ। এসময় আপনি যদি ধ্যান করেন, তাহলে কিন্তু আপনার মন শান্ত থাকবে। এমনকি মানসিক চাপও কমবে।

sun

  • কোন সময়ে গোধূলি বেলা শুরু হয়

দিনের শেষে যখন সূর্য যখন অস্ত যায়, ঠিক সে সময় গরুরা কিন্তু তাদের নিজেদের গোয়ালে ফিরে যায়। পাখিরাও তাদের বাসায় ফেরে অর্থাৎ যে সময় পশুপাখিরা তাদের নিজের বাসস্থানে ফিরে যায়, সেই সময়টি কিন্তু গোধূলি বেলা। আর এই সময় পুজো করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এসময় আপনি যদি কাউকে কিছু দান করেন তাও কিন্তু আপনার জীবনে খুব শুভ হবে।

  • কোন কোন কাজ করা শুভ

এই সময় দেবী লক্ষ্মী আপনার ঘরে বিরাজ করবে, যদি আপনি বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। তাহলে মা লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে আপনার বাড়িতে প্রবেশ করবেন। আর্থিক দিকেও লাভ হবে। গোধূলি বেলায় কোন কোন কাজ করা অত্যন্ত শুভ, জানুন।

  • প্রদীপ জ্বালাবেন

এই সময় তুলসী, অশ্বথ, বটগাছের নিচে একটি প্রদীপ জ্বালালে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। শুধু তাই নয়, সম্পদও ক্রমশ বাড়তে থাকে। এমনকি আর্থিক দিকেও লাভ হয়।

  • পুজো করুন

নিত্যদিন গোধূলি বেলায় পুজো করার চেষ্টা করুন। ঈশ্বরের সামনে একটি মোমবাতি বা প্রদীপ জ্বালান। এতে আপনার ঘরে কখনও অর্থের অভাব হবে না। এমনকি আর্থিক দিকেও খুব লাভ হবে।

  • রোগ থেকে সুস্থ হবেন

এই সময় যদি আপনি পুজো করেন, তাহলে কিন্তু আপনার রোগ কমবে। তাছাড়াও আপনার বাড়িতে যদি কেউ কোনও রোগে আক্রান্ত থাকে, তা থেকে বের হবে। আপনার জীবনে পাপ ক্ষয় হবে।

  • ঝগড়ায় জড়াবেন না

গোধূলি বেলায় নীরব থাকার চেষ্টা করুন অর্থাৎ চুপচাপ থাকুন। ঝগড়া, ঝামেলায় একদমই যাবেন না। কারোর সঙ্গে বেশি কথা বলবেন না । এতে আপনার মানসিক শান্তি থাকবে।

  • দেবতাকে স্মরণ করুন

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, গোধূলি বেলায় দেবতাকে স্মরণ করুন। এতে আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে। এমনকি সকল কাজেই এগোতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+